চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০০ বলের ক্রিকেট: দল পাননি বাংলাদেশের কেউই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৬ অপরাহ্ণ ২১, অক্টোবর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের নতুন ফরম্যাটের টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেডে’ দল পেলেন না সাকিব আল হাসান, ক্রিস গেইল, লাসিথ মালিঙ্গার মতো তারকা ক্রিকেটাররা। শুধু বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবই নন, বাংলাদেশের কোনো ক্রিকেটারই এতে দল পাননি।

টি-টুয়েন্টি বিশেষজ্ঞ হওয়া সত্ত্বেও কোনো ফ্র্যাঞ্চাইজি কেনার আগ্রহ দেখায়নি গেইল-সাকিব-মালিঙ্গাদের। সাউথ আফ্রিকার তরুণ স্পিডস্টার কাগিসো রাবাদার জন্যও কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি।

১০০ বলের ক্রিকেট টুর্নামেন্টের জন্য ইংল্যান্ড এন্ড ওয়েলস বোর্ডের প্রাথমিক তালিকা অনুযায়ী সবচেয়ে দামী তারকার তালিকায় নাম অস্ট্রেলিয়ার দুই ব্যাটসম্যান স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নারের। তৃতীয় নামটি ছিল অবশ্যই ‘দ্য ইউনিভার্স বস’ ক্রিস গেইলের। তাদের পরের ধাপেই ছিলেন বাংলাদেশের সাকিব আল হাসান ও তামিম ইকবাল। ড্রাফটে অবিক্রিত রয়ে গেছেন দুজনই।

রোববার রাতে স্কাইয়ের স্টুডিওতে এই টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়। ড্রাফটে দ্বিতীয় সর্বোচ্চ ভিত্তি মূল্য ১ লাখ পাউন্ড ধরা হয় সাকিবের। প্রথম থেকে চতুর্থ রাউন্ড পেরোলেও তাকে এদিন দলে নেয়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। এছাড়াও সমমান ভিত্তি মূল্য ধরা হয় দেশসেরা ওপেনার তামিম ইকবালেরও। তাকেও দলে নেয়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।

সাকিব-তামিম ছাড়াও ড্রাফটে মোস্তাফিজুর রহমানের ভিত্তি মূল্য ধরা হয় ৬০ হাজার পাউন্ড। মুশফিকুর রহিম, লিটন দাস ও ইমরুল কায়েসের ভিত্তি মূল্য নির্ধারণ করা হয় ৪০ হাজার পাউন্ড। কিন্তু প্লেয়ার্স ড্রাফটে এখনো পর্যন্ত কোনো বাংলাদেশি ক্রিকেটার দল পাননি।

এদিকে, গেইল ও মালিঙ্গা ১ লাখ ২৫ হাজার পাউন্ডের সর্বোচ্চ দাম নির্ধারণ করেছিলেন নিজেদের। তবে ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা দুই তারকার পেছনে এমন বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করতে রাজি হয়নি দ্য হান্ড্রেডের কোনো ফ্র্যাঞ্চাইজি।

সর্বোচ্চ দামের তালিকা থেকে সবার আগে দলে নেয়া হয় আফগান স্পিনার রশিদ খানকে। এছাড়া আন্দ্রে রাসেল, অ্যারন ফিঞ্চ, মিচেল স্টার্ক, সুনীল নারিন, গ্লেন ম্যাক্সওয়েল, ডার্সি শর্ট, ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, এমনকি মুজিব-উর রহমান ও ইমরান তাহিররা বিক্রি হয়েছেন সর্বোচ্চ দামে।

১ লাখ পাউন্ডের কোটায় নিজেদের রাখা সাকিব আল হাসান, ট্রেন্ট বোল্ট, কাইরেন পোলার্ড ও ডোয়াইন ব্রাভোও অবিক্রিত থেকেছেন। এই কোটায় ইংল্যান্ডের বাইরের ক্রিকেটার হিসাবে দল পেয়েছেন কেন উইলিয়ামসন, ক্রিস লিন, মোহাম্মদ নবি, সন্দীপ লামিচানে এবং মোহাম্মদ আমিররা।

বাকি ক্যাটাগরি থেকে দ্য হান্ড্রেডের দল পেয়েছেন নাথান কোল্টার-নাইল, সাদাব খান, শাহিন আফ্রিদি, ফ্যাবিয়ান অ্যালেন, ওয়েন পার্নেল, রায়ান টেন ডয়েসকাট, মিচেল স্যান্টনার, ডেভিড মালান, অ্যাডাম জাম্পা, ওভার্টন, ইভান্স, রীসরা।

ইসিবির সেন্ট্রাল কন্ট্রাক্ট তালিকা থেকে দ্য হান্ড্রেডে সুযোগ পেয়েছেন জো রুট, জফরা আর্চার, বেন স্টোকস, জনি বোয়ারস্টো, স্যাম কারেন, জস বাটলার, ররি বার্নস ও ক্রিস ওকস। সর্বোচ্চ ১ লাখ ২৫ হাজার পাউন্ডে ব্রিক্রি হয়েছেন জেসন রয় ও ইয়ন মরগান।

আগামী বছর ইংল্যান্ডের মাটিতে বসবে ১০০ বলের নতুন ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট। যাতে অংশ নেবে ব্রিটেনের আটটি শহরকেন্দ্রিক দল। বহু প্রতীক্ষিত এই টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’র জন্য ক্রিকেটারদের প্রাথমিক খসড়া তালিকা আগেই প্রকাশ করেছিল ইসিবি।

আটটি দলের মধ্যে ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টে পাঁচটি দলের দায়িত্বে থাকছেন শেন ওয়ার্ন, ড্যারেন লেহম্যান ও টম মুডির মতো নামী কোচরা। তবে ইসিবি’র ঘোষণা অনুযায়ী কোনো দল বা ফ্র্যাঞ্চাইজি স্থানীয় কাউকে কোচ হিসেবে নিয়োগ করতে পারবে না।

ব্রিটেনের বাইরে ২৩৯ জন ক্রিকেটারকে আগামী বছর এ টুর্নামেন্টের জন্য প্রাথমিক তালিকাভুক্ত করেছিল ইসিবি। ২০১৯ সালে ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপজয়ী দলের সদস্য মার্ক উড, লিয়াম প্লাঙ্কেট-সহ দেশীয় ক্রিকেটারের সংখ্যা সেখানে ৩৩১। তিনজন বিদেশি ক্রিকেটার-সহ স্থানীয় ক্রিকেটারদের মেলবন্ধনে প্রত্যেক দল ১২ জন ক্রিকেটারকে নিতে পারবে। ২০২০’র জুলাই-আগস্টে এই টুর্নামেন্ট হওয়ার কথা।

ট্যাগ: তামিমদ্য হান্ড্রেড ক্রিকেটলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘সুপারস্টারের পারিশ্রমিক হওয়া উচিত বড়জোর ১০ লাখ টাকা’

পরবর্তী

লাইফ সাপোর্টে অভিনেতা হুমায়ূন সাধু

পরবর্তী

লাইফ সাপোর্টে অভিনেতা হুমায়ূন সাধু

গোসল করতে গিয়ে বলাৎকারের শিকার ৭ বছরের শিশু

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT