চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হোয়াইট হাউজে বাইডেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৬ পূর্বাহ্ণ ২১, জানুয়ারি ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর হোয়াইট হাউজে পা রেখেছেন জো বাইডেন।  সেসময় তার সঙ্গে ছিলেন ফার্স্টলেডি জিল বাইডেন।

এর আগে দুই মেয়াদে বারাক ওবামার ভাইস প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউজে ছিলেন তিনি।

স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্টের আইনসভা ভবন ক্যাপিটল বিল্ডিং এ শপথ গ্রহণের পর বাইডেন এবং নব-নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস যান আর্লিংটনস্থ দেশটির জাতীয় স্মৃতিসৌধে। সেখানে নানা সময় দেশের হয়ে যুদ্ধে প্রাণ হারানো বীরদের প্রতি শ্রদ্ধা জানান যুক্তরাষ্ট্রের নতুন নেতৃত্ব।

Banglabid

সেসময় তার সঙ্গে ছিলেন: ফার্স্ট লেডি জিল, সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, জর্জ ডাব্লিউ বুশ, বারাক ওবামা ও তিন সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন, লরা বুশ এবং মিশেল ওবামা।

শ্রদ্ধা জানানো শেষে মোটর শোভাযাত্রা যোগে হোয়াইট হাউজে পৌঁছান জো বাইডেন। প্রেসিডেন্ট হিসেবে প্রথমবারের মতো পা রাখলেন তিনি। এখানে থেকেই আগামী ৪ বছর বিশ্বের সব থেকে শক্তিধর রাষ্ট্রের নেতৃত্ব দেবেন তিনি।

শপথ নেবার পর থেকেই বিশ্বনেতাদের অভিনন্দন বার্তায় ভাসছেন যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে প্রবীণতম প্রেসিডেন্ট।

Reneta

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বাইডেনকে শপথ পাঠ করান প্রধান বিচারপতি জন রবার্টস। ১৯৭৩ সাল থেকে সাত বার সিনেটর এবং ২০০৯ ও ২০১৩ সালে ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়া ১২৭ বছরের পুরনো পারিবারিক বাইবেলের ওপর হাত রেখেই শপথ নেন তিনি।

শপথের পর ভাষণে বাইডেন দিয়েছেন ঐক্যের ডাক। বলেছেন: তিনি কোনো দল কিংবা সমর্থকদের নন; তিনি সকল মার্কিন জনগণের প্রেসিডেন্ট। এসময় তিনি আমেরিকানদের বিভক্তি ভুলে একজোট হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ঐক্য ছাড়া শান্তি আসবে না।

ভাষণে বাইডেন দিনটিকে আমেরিকার গণতন্ত্রের দিন উল্লেখ করে নীলের বিরুদ্ধে লালকে লেলিয়ে দেবার যুদ্ধ বন্ধের আহ্বান জানান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কমলা হ্যারিসজো বাইডেনহোয়াইট হাউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিদেশে ‘গোপন অর্থ-সম্পত্তি’ বিষয়ে ভারতের বিশেষ সুযোগ ঘোষণা

আগস্ট ১৫, ২০২৬

গ্যাস-বিদ্যুতের বিল পরিশোধে বিশেষ সুযোগ চায় বিকেএমইএ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ উৎপাদনে সুখবর

আগস্ট ১৫, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে রেকর্ড ‘টাইমিং’য়ে স্বর্ণ জয় রাফির

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ায় আবারও ভূমিকম্প, নিহত ৪৭

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT