চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হোয়াইটওয়াশের পর র‌্যাংকিংয়ে উন্নতির জোয়ার

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৯:০৬ পূর্বাহ্ণ ২৩, এপ্রিল ২০১৫
স্পোর্টস
A A

সদ্য শেষ হওয়া  ওয়ানডে সিরিজে পাকিস্তানকে ৩-০ তে হোয়াইটওয়াশ করার পর আইসিসি র‌্যাংকিংয়ের উন্নতির জোয়ার বইছে বাংলাদেশি খেলোয়াড়রদের। বৃহস্পতিবার বিকেলে নতুন র‌্যাংকিং প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম, ওপেনার সৌম্য সরকার এবং বা হাতি স্পিনার আরাফাত সানি তাদের ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে উঠেছেন। এছাড়াও র‌্যাংকিংয়ে উন্নতি ঘটেছে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ সেরার পুরস্কার পাওয়া আরেক ওপেনার তামিম ইকবাল, মিডল অর্ডার ব্যাটসম্যান নাসির হোসেন, সাকিব আল হাসান এবং পেসার রুবেল হোসেনের।

পাকিস্তানের বিরুদ্ধে একটি সেঞ্চুরি ও একটি হাফসেঞ্চুরিসহ তিন ম্যাচে ২২০ রান  করা মুশফিক ১২ ধাপ এগিয়ে প্রথমবারের মতো ব্যাটিং র‌্যাংকিংয়ের শীর্ষ ২০ খেলোয়াড়দের তালিকায় স্থান করে নিয়েছেন। তালিকায় তার অবস্থান ১৮তম স্থানে। এটাই তার ক্যারিয়ারের সেরা অবস্থান।

Banglabid

শেষ ম্যাচের ম্যাচ সেরা ও অপরাজিত ১২৭ রানের ইনিংস খেলা সৌম্য সরকার ৯ ধাপ এগিয়ে র‌্যাংকিংয়ের ৬০তম স্থানে অবস্থান করছেন। আর সিরিজে ৬ উইকেট নিয়ে ৫৩তম স্থান থেকে ১০ ধাপ এগিয়ে বোলিংয়ে ৪৩তম স্থানে উঠে এসেছেন আরাফাত সানি।

দুটি সেঞ্চুরি ও একটি হাফসেঞ্চুরিসহ তিন ম্যাচে ৩১২ রান করে সিরিজ সেরা হওয়া তামিম ইকবাল ১৮ ধাপ এগিয়ে ৪৮ থেকে ৩০তম স্থানে উঠেছেন।

সিরিজে পাঁচ উইকেট নেয়া সাকিব আল হাসান দুই ধাপ এগিয়ে বোলিং র‌্যাংকিংয়ে ২০তম স্থান থেকে ১৮তম স্থানে উঠে এসেছেন। আর সিরিজে চার উইকেট পাওয়া পেসার রুবেল হোসেন পাঁচধাপ এগিয়ে ৬২ থেকে ৫৭ তে অবস্থান করছেন।

Reneta

দলীয়  র‌্যাংকিংয়ে নবমস্থানে থাকলেও পয়েন্ট বেড়েছে বাংলাদেশের। পাঁচ পয়েন্ট বেড়ে ৭৬ থেকে ৮১ হয়েছে টাইগারদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসি র‌্যাংকিংবাংলাদেশ ক্রিকেটহোয়াইটওয়াশ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ব্যাংক ডাকাতির ঘটনায় জঙ্গি সংশ্লিষ্টতা পেয়েছে পুলিশ

পরবর্তী

ঢা.বি প্রক্ট‌রের পদত্যাগ দা‌বি

পরবর্তী

ঢা.বি প্রক্ট‌রের পদত্যাগ দা‌বি

ঢা.বি প্রক্ট‌রের পদত্যাগ দা‌বি

সর্বশেষ

আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT