চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হেয় করার জন্য বিদেশী হত্যাকাণ্ডে বিএনপিকে জড়াচ্ছে সরকার

চকোর মালিথা চকোর মালিথা
৩:৩১ পূর্বাহ্ণ ১০, অক্টোবর ২০১৫
রাজনীতি
A A

হেয় করার স্বার্থেই বিদেশী হত্যাকাণ্ডের সঙ্গে সরকার বিএনপিকে জড়ানোর অপচেষ্টা করছে বলে অভিযোগ দলটির। বিদেশী হত্যাকাণ্ডে অর্থনীতি স্থবির হয়ে পড়ার আশংকাও করেছে বিএনপি।

৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিহত শহীদ জেহাদের ২৫তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে সকালে রাজধানীর দৈনিক বাংলা মোড়ে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বিএনপি এবং জিহাদ স্মৃতি সংসদ। এর পর পরই আলোচনা ঢাকা রিপোটার্স ইউনিটি মিলনায়তনে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান কথা বলেন বিদেশী হত্যাকাণ্ড নিয়ে। তিনি বলেন, কথায় কথায় প্রতিপক্ষকে জঙ্গি, জঙ্গি সমর্থক, বা উস্কানিদাতা হিসেবে দাবী করে চিহ্নিত করার চেষ্টা করতে গিয়ে বাংলাদেশকে বিশ্বের সামনে প্রশ্নবোধক করে রাখা হয়েছে। ফলে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।

Banglabid

বাংলাদেশীদের পাশাপাশি বিদেশীদের নিরাপত্তা বাড়ানোর তাগিদ দিয়ে নজরুল ইসলাম খান বলেন, এখন শুধু দেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভোগে না, মায়ের পেটের শিশু থেকে শুরু করে বিদেশী, যারা উন্নয়ন প্রকল্প নিয়ে কাজ করতে দেশে আসে তাদের নিরাপত্তা নেই। এটা জাতি হিসেবে একটা লজ্জার বিষয়।

দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে মুখপাত্রের দায়িত্বপ্রাপ্ত দলের আন্তর্জাতিক সম্পাদক আসাদুজ্জামান রিপন বিএনপিকে নিয়ে সরকারের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নজরুল ইসলাম খানবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

কুন ফায়াকুন’—আল্লাহর এক আদেশেই বদলে যেতে পারে পুরো জীবন

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

ডলারের পতনে বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ছে

আগস্ট ১৭, ২০২৬

প্রধানমন্ত্রীর ১৮০ দিন পূর্তিতে নতুন ‘ই-বুক’ প্রকাশ

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশের কাছে বিধ্বস্ত হারের পর বড় শাস্তির শঙ্কায় অস্ট্রেলিয়া

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সরকারের ১৮০ দিন পুর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রেস উইং আয়োজিত মত বিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী।

‘ভগ্নস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার’

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT