চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হুমায়ূন সাধুর অবস্থা অপরিবর্তিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৮ অপরাহ্ণ ২২, অক্টোবর ২০১৯
বিনোদন
A A

অভিনেতা ও নির্মাতা হুমায়ূন সাধুর শারীরিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি। এখনো তাকে লাইফ সাপোর্টেই রাখা হয়েছে। চ্যানেল আই অনলাইনকে এমনটাই জানিয়েছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

রবিবার দ্বিতীয় বারের মতো ব্রেন স্ট্রোক করায় এদিন রাতেই রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় হুমায়ূন সাধুকে। এরপর থেকেই তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। মঙ্গলবার বিকাল চারটা পর্যন্ত তার কোনো ধরনের পরিবর্তন ঘটেনি। তার বর্তমান অবস্থায় চিকিৎসকরাও কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। এমনটা জানালেন আরেক নির্মাতা আশফাক নিপুণ।

হুমায়ূন সাধুর শারীরিক অবস্থার সার্বক্ষণিক খবর রাখছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, অভিনেত্রী তিশা, আশফাক নিপুণ ও ছবিয়ালসহ তার অন্যান্য ঘনিষ্ঠজন। তারা সকলেই হুমায়ূন সাধুর ভক্ত, অনুরাগীদের কাছে এই অবস্থায় দোয়া প্রার্থনা করেন।

Banglabid

নিপুণ জানান, সাধুর এই সংকটাপন্ন অবস্থায় চিকিৎসকরা তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখছেন। ইতিবাচক, নেতিবাচক যে কোনো ধরনের পরিবর্তন ঘটলেই তারা গণমাধ্যমকে জানানোর কথাও বলেন। বর্তমানে হাসপাতালটির নিউরোলজি বিভাগের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) সাধুকে রাখা হয়েছে।

এর আগে গত মাসের ২৯ তারিখে হুমায়ূন সাধুর প্রথম ব্রেন স্ট্রোক হয়। তখন তার কথা বলাও বন্ধ হয়ে যায়। পরিবারের পক্ষ থেকে তাকে বিদেশে নিয়ে অস্ত্রোপচারের প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু তার আগেই তার দ্বিতীয় ব্রেন স্ট্রোক হয়ে লাইফ সাপোর্টে এই অভিনেতা।

মোস্তফা সরয়ার ফারুকীর হাত ধরে শোবিজে আগমন ঘটে হুমায়ূন সাধুর। ফারুকীর পরিচালনায় ‘ঊন মানুষ’ টিভি ফিকশনটিতে হুমায়ূন সাধুর দুর্দান্ত অভিনয় খুব অল্প সময়েই দর্শকের মাঝে পরিচিত করে তুলে তাকে। এরপর নিয়মিত অভিনয় করেছেন টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে। বেশকিছু নাটকও পরিচালনা করেছেন সাধু। সামনে চলচ্চিত্র নির্মাণেরও ঘোষণা দিয়েছেন তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনেতাআশফাক নিপুণছবিয়ালতিশালিড বিনোদনহুমায়ূন সাধু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অনুপস্থিত মেনন, আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ১৪ দল

পরবর্তী

দুই বাংলার তারকাদের মিলনমেলা

পরবর্তী

দুই বাংলার তারকাদের মিলনমেলা

ভোলায় নিহতদের ক্ষতিপূরণের দাবিতে  হেফাজতের বিক্ষোভ

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT