চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হুমায়ূন আহমেদের জন্মদিনে সপ্তাহব্যাপী একক বইমেলা শুরু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২২ অপরাহ্ণ ১৩, নভেম্বর ২০১৭
শিল্প সাহিত্য
A A
হুমায়ূন আহমেদ-Humayun Ahmed

মনোয়ার হোসেন মান্না:  ১৩ নভেম্বর কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৬৯তম জন্মদিন। জন্মদিন উপলক্ষে রাজধানীর পাবলিক লাইব্রেরী চত্বরে শুরু হয়েছে সাত দিনব্যাপী একক বইমেলা। মেলা চলবে ১৯ নভেম্বর রাত ৮টা পর্যন্ত।

সোমবার বিকেল সাড়ে চারটায় বাংলাদেশ শিশু একাডেমির পরিচালক ও কথাসাহিত্যিক সেলিনা হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন।

হুমায়ূন আহমেদের বই প্রকাশকারী ১৮টি প্রকাশনা সংস্থার প্রকাশকরা ৯ম বারের মত এই মেলার আয়োজন করে। ১৯ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই মেলা। মেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে।

সেলিনা হোসেন বলেন, আজকে এমন একজনের জন্মদিন যিনি তার কর্মের মাধ্যমে মৃত্যুকে অতিক্রম করতে সক্ষম হয়েছেন। তিনি বহুমাত্রিক সৃজনশীল মানুষ ছিলেন। তিনি সাহিত্যের মাধ্যমে আমাদের মাঝে প্রবেশ করেছেন। সাহিত্যের পাশাপাশি তিনি গল্প, নাটক, সিনেমা, উপন্যাসসহ সব জায়গায় সম্রাটের মত বিচরণ করেছেন।

মেহের আফরোজ শাওন বলেন, এ বইমেলা একমাত্র অনুষ্ঠান যেটি হুমায়ুন আহমেদ নিজে উদ্যাপন করে গেছেন। প্রকাশকরা যেভাবে হুমায়ূনের অসমাপ্ত কাজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাতে সত্যিই উনাদের প্রতি আমার কৃতজ্ঞতার সীমা নেই। এই বইমেলা আজীবন চলবে এবং এর মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে হুমায়ূন আহমেদকে পৌঁছে দেওয়া হবে।

আলমগীর রহমান বলেন, হুমায়ূন আহমেদ দেশব্যাপী ঘুরে ঘুরে বইমেলার অনুষ্ঠান করতেন। এ কারণে তার নাম হয়ে গিয়েছিলো ‘মোবাইল বইমেলা’। লোকসংস্কৃতিকে তিনি শহরে পৌঁছে দিয়েছেন। কিন্তু উনি প্রয়াত হয়েছেন আজ পাঁচ বছর হয়ে গেলেও তার নামে একটি স্থাপনার নামকরণ করা হয়নি।

Reneta

প্রসঙ্গত, হুমায়ূন আহমেদ ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কুতুবপুরে জন্মগ্রহণ করেন। বাংলা সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৯৪ সালে বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক ‘একুশে পদক’ লাভ করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, কার্টুনিস্ট জনাব আহসান হাবীব, গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক আশীষ কুমার সরকার, সাহিত্যিক যতিপ্রকাশ দত্ত, প্রকাশক আলমগীর রহমান, সাহিত্যিক আসলাম সানী প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বইমেলাহুমায়ূন আহমেদ
শেয়ারTweetPin

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT