চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হায় ছাগল! ৫৭ ধারার ছাগল!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১০ অপরাহ্ণ ০১, আগস্ট ২০১৭
বাংলাদেশ
A A

এবার ছাগলের নামও যোগ হলো ৫৭ ধারায়। তবে, যে সে ছাগল নয়, মন্ত্রী হস্তান্তর করেছিলেন এমন ছাগল। দুর্ভাগ্যজনকভাবে ছাগলটি ইহধাম ত্যাগ করে, আর সেটা নিয়ে ফেসবুকে খবর শেয়ার করার কারণে ৫৭ ধারার মামলায় শ্রীঘরে এক সাংবাদিক।

ঘটনা দক্ষিণের জেলা খুলনার ডুমুরিয়া উপজেলা সদরে। ছাগল নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারার মামলায় গত রাত আড়াইটার দিকে সাংবাদিক আব্দুল লতিফ মোড়লকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ। তিনি খুলনার দৈনিক প্রবাহের ডুমুরিয়া উপজেলা প্রতিনিধি।

মামলা হওয়ার পর গ্রেফতার অভিযান পরিচালনায় পুলিশ অবশ্য বেশি সময় নেয়নি। রাত ৯টার দিকে সুব্রত ফৌজদার নামে একজন লতিফের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা করেন, তার ঘণ্টা ছয়েকের মধ্যে পুলিশ লতিফকে গ্রেফতার করে নিয়ে যায়। সুব্রত নিজেও সাংবাদিক, তিনি যশোর থেকে প্রকাশিত দৈনিক স্পন্দন পত্রিকার ডুমুরিয়া প্রতিনিধি।

Banglabid

স্থানীয় মানুষ এবং পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ডুমুরিয়ায় কয়েকজন দুস্থ ব্যক্তির মাঝে হাঁস, মুরগি ও ছাগল বিতরণ করেন। যারা ছাগল পেয়েছিলেন তাদের একজন জুলফিকার আলী। তবে, ওই রাতেই তার পাওয়া ছাগল মারা যায় বলে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।

মন্ত্রীর দেওয়া ছাগলের মৃত্যু সংবাদ ফেসবুকে শেয়ার করার অভিযোগে লতিফের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা করেন সুব্রত।

মামলার এজাহারে বলা হয়েছে, প্রতিমন্ত্রীর বিতরণ করা ছাগল মারা যাওয়া সংক্রান্ত খবর ফেসবুকে শেয়ার করে লতিফ প্রতিমন্ত্রীর সম্মান ক্ষুণ্ন করেছেন।

Reneta

ওসি সুকুমার বিশ্বাস জানান, প্রাথমিক তদন্তের ভিত্তিতে আসামি লতিফকে গ্রেপ্তার করা হয়, তদন্ত চলছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৫৭ ধারা৫৭ ধারায় মামলাআইসিটি আইনের ৫৭ ধারা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নাটকীয় মোড়, বার্সাতেই ফিরছেন নেইমার

পরবর্তী

কলাকোপা-বান্দুরার ঐতিহ্যের পাশে ‘মিনি কক্সবাজার’ মৈনট ঘাট

পরবর্তী
মৈনট ঘাট, কলাকোপা, বান্দুরা ও হাসনাবাদ ভ্রমণ

কলাকোপা-বান্দুরার ঐতিহ্যের পাশে 'মিনি কক্সবাজার' মৈনট ঘাট

রাইড শেয়ারিং নীতিমালা

অভিযোগের পর অভিযোগে উবার অ্যাপে ৯৯৯

সর্বশেষ

পিঙ্ক বাস নিয়ে বর্ষার উচ্ছ্বাস, ‘মেয়েরা বাস কেন চালাতে পারবে না?’

আগস্ট ২০, ২০২৬
ছবি: জামায়াত মনোনীত রাষ্ট্রপতি পদপ্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ।

যে কারণে প্রার্থী হয়েও রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারলেন না অলি আহমদ

আগস্ট ২০, ২০২৬
ছবি: রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আগস্ট ২০, ২০২৬

দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজের জানাজা সম্পন্ন

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT