চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হায়দরাবাদেও এক খণ্ড বাংলাদেশ

মুহাম্মদ মেহেদী হাসান মুহাম্মদ মেহেদী হাসান
১:২৫ অপরাহ্ণ ০৯, ফেব্রুয়ারি ২০১৭
স্পোর্টস
A A

বাংলাদেশ ক্রিকেট পাগল জাতি! লাল-সবুজের জার্সিতে যারা মাঠে খেলেন তাদের আবেগে যেমন ঘাটতি থাকে না, তাতে রসদ দিতে গ্যালারিতেও উপচে পড়ে আবেগের ঢেউ। মিরপুর বা ফতুল্লায় দর্শক উন্মাদনার সেই চিত্র ধরা পড়ে নিয়মিতই। তবে দেশের বাইরেও কম সমর্থনের অভাব হচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দলের। বৃহস্পতিবার হায়দরাবাদ টেস্টে তারই এক ঝলকের দেখা মিলল! এদিন ভারত-বাংলাদেশ টেস্ট দেখতে মাঠে দর্শকদের ঢেউ। মিলছে সমর্থনও। যেটি দেশের বাইরে বাংলাদেশ দলের জন্য একটি বিরল অভিজ্ঞতাই!

টেস্ট খেলতে প্রথমবারের মত ভারত সফরে গেছে বাংলাদেশ দল। রাজীব গান্ধী স্টেডিয়ামে টস হেরে বোলিংয়ে নেমে পড়তে হয়েছে মুশফিকুর রহীম বাহিনীকে। যাতে প্রথম ওভারেই লোকেশ রাউলের স্টাম্প ভেঙে গ্যালারি মাতিয়ে তোলেন তাসকিন আহমেদ। সেসময় দর্শকদের হাততালি আর উচ্ছ্বাস দেখে শের-ই-বাংলা বলে ভুল ভেবে বসতে পারতেন যে কেউই! অথচ খেলাটা হচ্ছে হায়দরাবাদে।

চ্যানেল আইয়ের ক্রীড়া প্রতিবেদক আরিফ চৌধুরীর সঙ্গে আলাপ থেকে জানা গেল, গত নিউজিল্যান্ড সফরেও গ্যালারিপূর্ণ দর্শকদের সামনে খেলার অভিজ্ঞতা হয়েছে সাকিব-মুশফিকদের। কিউই দর্শকদের ভদ্রতার মাত্রা স্মরণে রেখে তিনি বলেন, ‘ওখানে সাকিব ডাবল সেঞ্চুরি করে স্বাগতিক খেলোয়াড়দের মতই দর্শক অভ্যর্থনা পেয়েছেন। এটা ওখানকার দর্শকদের স্বাভাবিক চিত্র। তবে হায়দরাবাদের চিত্রটা একটু ভিন্ন। সেখানে তুমুল প্রতিদ্বন্দ্বী প্রতিপক্ষের সমর্থকদের থেকে হাততালি পাওয়াটা বিশেষ কিছুই।’

Banglabid

অবশ্য হায়দরাবাদে অনেক বাংলাদেশিও খেলা দেখতে গেছেন। সরব উপস্থিতিতে গ্যালারি মাতিয়ে রাখছেন তারাও। তাদের পাশাপাশি স্থানীয়দের থেকে বাংলাদেশ যে বাড়তি কিছু সমর্থন পাবে সেটিও অনুমিতই ছিল! মোস্তাফিজুর রহমান সানরাইজার্স হায়দাবাদের হয়ে আইপিএল খেলতে যেয়ে অন্যরকম এক জনপ্রিয়তার গোড়াপত্তন করে এসেছেন। প্রথমবারের মত দলটিকে আইপিএল শিরোপা জেতাতে সামনে থেকে ভূমিকা রেখেছেন। তার রেশ তো চলতি টেস্টে পড়বেই।

অবশ্য ভারত ও বাংলাদেশের ক্রিকেট ম্যাচগুলো ইদানীং উন্মাদনার অন্যরকম মাত্রা নিয়ে হাজির হচ্ছে হরহামেশাই। আগে পাকিস্তান-ভারত ম্যাচে যেমনটা দেখা যেতো। তার পেছনে নিয়ামক হিসেবে ধরা যেতে পারে নিকট অতীতের কয়েকটি ঘটনা। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মাটিতে গত ওয়ানডে বিশ্বকাপে দুদলের মুখোমুখি লড়াইয়ে আম্পায়ারদের থেকে কিছু বিতর্কিত সিদ্ধান্ত এসেছিল। যার সবকটিই বাংলাদেশের বিপক্ষে গেছে! দুদেশের দর্শকদের মধ্যে উন্মাদনার পারদটা বাড়তে শুরু করে তখন থেকেই।

পরে ভারতের মাটিতে টি-টুয়েন্টি বিশ্বকাপে এক রানে হারের ম্যাচে টানটান উত্তেজনা ছিল। বাংলাদেশ অবশ্য ম্যাচটি একরকম ছুঁড়েই আসে। দুই বিশ্বকাপের মাঝে ভারতের বিপক্ষে ঘরের মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের ব্যাপারটি তো আছেই। ক্রিকেটপ্রেমীদের নজরে থাকছে বাংলাদেশের পারফরম্যান্সের ক্রমবর্ধমান উন্নতির গ্রাফটিও। ভালো ক্রিকেট তো সবাই উপভোগ করতেই চাইবে। সবমিলিয়ে দুদল মাঠের লড়াই জমিয়ে তুলছে। যেটির আঁচড় পড়ছে গ্যালারিতে। হায়দরাবাদে হয়তো সেটাই দেখা মিলল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-ভারত টেস্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জঙ্গিবাদ বিরোধী প্রচার চালাতে ইমামদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

পরবর্তী

‘সন্তান দত্তক’নেয়ার ব্যাপারে মুখ খুললেন ম্যাডোনা

পরবর্তী

‘সন্তান দত্তক’নেয়ার ব্যাপারে মুখ খুললেন ম্যাডোনা

ছয়মাস পর মেয়েকে দেখালেন শহীদ কাপুর

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT