চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘হাথুরুর পরিকল্পনা পুরোটাই ভুলে গেছি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৭ অপরাহ্ণ ১৮, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

ত্রিদেশীয় সিরিজ শুরুর আগে থেকেই ঘুরেফিরে আসছে প্রসঙ্গটা, চণ্ডিকা হাথুরুসিংহে তো একটু বেশি করেই জানেন বাংলাদেশের ক্রিকেটারদের। জানের শক্তি-দুর্বলতার নাড়ীনক্ষত্র! সাড়ে তিন বছর টাইগারদের কোচিং করিয়েছেন, জানার কথাও। হাথুরু এখন শ্রীলঙ্কার কোচ। মিরপুরে শুক্রবারের ম্যাচে তার মাধ্যমে বাড়তি সুবিধা কী পাবে সফরকারী দল? এমন সম্ভাবনা উড়িয়ে দিলেন লঙ্কান ব্যাটিং পরামর্শক থিলান সামারাবীরা। আর মাশরাফী বললেন, হাথুরুর পরিকল্পনা পুরোটাই ভুলে গেছি।

ব্যাটিং পরামর্শকের ভূমিকায় বছরখানেক বাংলাদেশেও কাজ করে গেছেন সামারাবীরা। হাথুরুর আমলেই। বাংলাদেশ সম্পর্কে বেশ জানা আছে তারও। তবে এসব যে মাঠে নেমে গেলে খুব ম্যাটার করবে না সেটি বুঝিয়ে দিলেন হাথুরু প্রসঙ্গ উঠতেই।

‘আমি মনে করি না এখানে বাড়তি সুবিধা পাওয়া যাবে। বর্তমান ক্রিকেটে কোনকিছুই গোপন থাকে না। খেলোয়াড়রা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলছে, বিভিন্ন দলের খেলোয়াড় একই ড্রেসিংরুম শেয়ার করছে। আর বাংলাদেশ হাথুরুর সঙ্গে নয়, খেলবে শ্রীলঙ্কার সঙ্গে। আমি মনে করি না এটা কোন ব্যাপার হবে।’

Banglabid

সাড়ে তিন বছরে হাথুরুর পরিকল্পনায় খেলে অনেক সাফল্য পেয়েছে বাংলাদেশ। হাথুরু অধ্যায় এখন অতীত। পেশাদার মনোভাব নিয়ে ব্যাপারটি বিশ্লেষণ করলেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাও।

‘পেশাদার ক্রিকেটে এ ধরনের ঘটনা এটাই প্রথম নয়, একজন কোচ বা একজন খেলোয়াড়ের মুখোমুখি হওয়া। সম্প্রতি যে কোচ ছিল, তার মুখোমুখি হওয়া এই প্রথম নয়। আমরা এটা অনেক আগেই পেছনে ফেলে এসেছি। যখন তিনি চলে গেছেন তার পরিকল্পনা আমরা পুরোটাই ভুলে গেছি। যারা নতুন কোচ হবে তাদের সাথে আমরা মানিয়ে নেয়ার চেষ্টা করছি। এখানে তার ব্যাপারটা নিয়ে আর ভাবার সুযোগই নাই।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ত্রিদেশীয় সিরিজমাশরাফী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় পরবর্তী যুক্তিতর্ক ২৩ জানুয়ারি

পরবর্তী

সহিংসতায় অস্ত্র ব্যবহারকারীদের শনাক্ত করে ব্যবস্থা: পুলিশ

পরবর্তী

সহিংসতায় অস্ত্র ব্যবহারকারীদের শনাক্ত করে ব্যবস্থা: পুলিশ

ফুটেজ দেখে অস্ত্রধারীদের সনাক্তের চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT