যশোরের শার্শা উপজেলায় এবার হলুদের ভালো ফলন হয়েছে। বাজারে দাম ভালো পেলে মশলা জাতীয় ফসল আবাদ আগামীতে আরও বাড়বে বলে জানিয়েছেন কৃষক।
যে জমিতে এক সময় ধান পাট চাষ হতো, এখন সে জমিতেই হলুদ চাষ করেছেন শার্শার কৃষক। উপজেলার বেনাপোল, শার্শা, উলাশি, বাগআচড়া, সাড়াতলাসহ বেশ কয়েকটি গ্রামে এবার হলুদ চাষ হয়েছে বেশি।
প্রতি বিঘা জমিতে হলুদ পাওয়া যাচ্ছে ৮০/৯০ মণ। কৃষকের লাভ থাকছে ৪০ থেকে ৫০ হাজার টাকা।
কৃষি বিভাগ জানাচ্ছে, মশলা জাতীয় ফসলের ওপর কোনো প্রকল্প না থাকায় কৃষক আর্থিক সহায়তা পাচ্ছেন না।
বেনাপোল থেকে সাজেদুর রহমানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে সুদীপ্তা মাহমুদের রিপোর্টে দেখুন বিস্তারিত:







