চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হলফনামায় প্রার্থীদের অজানা তথ্য

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪২ অপরাহ্ণ ৩০, নভেম্বর ২০১৮
রাজনীতি
A A

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে ৩০০ আসনের বিপরীতে মোট ৩ হাজার ৫৬টি মনোনয়নপত্র জমা পড়েছে। নির্বাচনে বিভিন্ন দলের প্রার্থীরা তাদের ব্যক্তিগত ও স্ত্রীর নামে স্থাবর অস্থাবর সম্পত্তি, ব্যাংক হিসাব, আইনি মামলাসহ ব্যক্তিগত তথ্য দিয়ে নির্বাচন কমিশনের কাছে হলফনামা পেশ করেছেন। তাতে বেরিয়ে এসেছে অবাক হওয়ার মত নানা অজানা তথ্য। পাঠকদের জন্য কিছু চমকপ্রদ তথ্য হলফনামা থেকে তুলে ধরে হল।

হুসাইন মুহম্মদ এরশাদ: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও রংপুর -৩ আসনের জন্য মনোনয়ন জমা দিয়েছেন। হলফনামায় তিনি উল্লেখ করেন: পেশায় তিনি সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান। তার বিরুদ্ধে মোট ছয়টি মামলা চলমান রয়েছে তবে কিছু মামলার কার্যক্রম স্থগিত রয়েছে। তিনি ফৌজদারী মামলায় অভিযুক্ত নন। এর পূর্বে তার নামে মোট ২৭টি মামলা ছিল। সংসদ সদস্যর বেতন ও  ব্যাংক পরিচালনা পরিষদের সম্মানী বাবদ বার্ষিক আয় ৭৪ লাখ ৭১ হাজার ১০ টাকা। ব্যবসা প্রতিষ্ঠান থেকে তার আয় ২ লাখ ৬ হাজার ৫শত টাকা। তার স্ত্রী ১০০ ভরি স্বর্ণের মালিক। তার ও তার স্ত্রীর কাছে ইলেকট্রনিক সামগ্রীর পরিমাণ ৭ লাখ ৩০ হাজার টাকা ও আসবাবপত্র ৮ লাখ ৩০ হাজার টাকার। এছাড়া তার ও তার স্ত্রীর নামে একাধিক ব্যাংক শেয়ারসহ একাধিক একাউন্টে সম্পদ রয়েছে।

সালমান ফজলুর রহমান: সালমান এফ রহমান ঢাকা-১ আসন থেকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ থেকে মনোনয়ন জমা দিয়েছেন। তার হলফনামায় পেশা হিসেবে উল্লেখ করেছেন তিনি একজন ব্যবসায়ী ও বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান। তার নামে কোন ফৌজদারি মামলা নেই। অতীতেও তার বিরুদ্ধে কোন মামলা ছিল না। আয়ের উৎস হিসেবে বাড়ি/ এপার্টমেন্ট ভাড়া বাবদ বার্ষিক ৩ লাখ ৯৯ হাজার টাকা, ব্যবসা বাবদ ৬ লাখ টাকা, শেয়ার বাবদ ৪ কোটি ২৫ লাখ ৮৭ হাজার টাকা।

Banglabid

চাকরি বাবদ তার আয় ৪১ লাখ ৯২ হাজার ২ শত টাকা এবং অন্যান্য উৎস থেকে তার আয় ৪ কোটি ৫৬ লাখ ৯৮ হাজার ৬শত ৫০ টাকা।

তবে স্থাবর সম্পদ হিসেবে তিনি নগদ ২ কোটি ১০ লাখ টাকার মালিক বলে ওই হলফনামায় উল্লেখ করা হয়েছে। তার ও তার স্ত্রীর কাছে ১৬ লাখ ৮৫ হাজার টাকার স্বর্ণ ও অন্যান্য মূল্যবান ধাতু রয়েছে বলে জানান। অন্যান্য সম্পদের পরিমাণ প্রায় ২০ কোটি এবং স্ত্রীর সম্পদের পরিমাণ প্রায় ১৩ কোটি টাকা। ব্যাংকে তার নামে ২ কোটি ৮৬ লাখ ৭০ হাজার ১শত ২৮ টাকা জমা রয়েছে বলে জানান তিনি।

ডাঃ মো: এনামুর রহমান: ডাঃ মো: এনামুর রহমান ঢাকা-১৯ সাভার এলাকায় থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তার হলফনামায় উল্লেখ করা হয়:  তিনি পেশায় একজন চিকিৎসক, ব্যবস্থাপনা পরিচালক এনাম মেডিকেল হাসপাতাল, চেয়ারম্যান এনাম মেডিকেল কলেজ এ্যান্ড হাসপাতাল।

Reneta

তার নগদ টাকার পরিমাণ ১ কোটি ৭৬ লাখ ৪২ হাজার ৭ শত ৭৫ টাকা। তার স্ত্রীর নগদ অর্থের পরিমাণ ১৮ কোটি ৮ লাখ ২৯ হাজার ২শ ৪৯ টাকা। ওই দম্পতির কাছে স্বর্ণ  ও অন্যান্য মূল্যবান ধাতুর পরিমাণ ১২০ ভরি। তার নামে ব্যাংকে ১ কোটি ৮ লাখ ৮৩ হাজার টাকা রয়েছে।

শেখ ফজলে নূর তাপস: ঢাক-১০ আসন থেকে শেখ ফজলে নূর তাপস মনোনয়নপত্র জমা দিয়েছেন। তার হলফনামায় তিনি উল্লেখ করেন অতীতে তার বিরুদ্ধে দুটি মামলা ছিল যা হাইকোর্ট কর্তৃক বাতিল হয়েছে। তার নগদ অর্থের পরিমাণ ৬ কোটি ৭২ লাখ ৪ হাজার টাকা এবং ৬৫ হাজার টাকা। তার ব্যাংকে ৯ কোটি ৭৮ লাখ ৩৯ হাজার টাকা রয়েছে। স্বর্ণ ও অন্যান্য সম্পদের পরিমাণ  ৭৫ লাখ টাকার। তার স্ত্রীর নামে রয়েছে ১৮০ ভরি স্বর্ণ যার আনুমানিক মূল্য প্রায় ৫০ লাখ টাকা। এছাড়া ওই দম্পতির ইলেকট্রনিক সামগ্রির পরিমাণ ১০ লাখ টাকা।

আসাদুজ্জামান খান: ঢাকা-১২ আসনে আসাদুজ্জামান খান হলফনামায় তার পেশা হিসেবে দেখিয়েছেন রাজনীতি আর সমাজ সেবা। তার নগদ টাকার পরিমাণ ২ লাখ ৭০ হাজার ৬শত ৮৫ টাকা। তবে স্ত্রীর নগদ টাকার পরিমাণ ৩৯ লাখ ৩৬ হাজার টাকা। ব্যাংক জমাকৃত অর্থের পরিমাণ প্রায় দেড় কোটি টাকা। স্বর্ণের পরিমাণ ৩০ ভরি।

হাজী মোঃ সেলিম: ঢাকা-৭ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। শিক্ষাগত যোগ্যতা নবম শ্রেণি পাশ। তার নগদ অর্থের পরিমাণ ২ লাখ ৯৯ হাজার টাকা। তবে স্ত্রীর নগদ অর্থের পরিমাণ ২ কোটি ৯লাখ ৪০ হাজার টাকা। তার নামে ব্যাংকে অর্থের পরিমাণ ১ কোটি ৩৪ লাখ ৫ হাজার টাকা এবং স্ত্রীর নামে ব্যাংকে রয়েছে ৩ কোটি ৭৯ লাখ ৭ হাজার টাকা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ জাতীয় সংসদ নির্বাচননির্বাচন কমিশনেলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ওয়ালটন চেয়ারম্যান এস. এম. শামছুল আলমের জন্মদিন

আগস্ট ১৭, ২০২৬
ছবি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ (সংগৃহীত)।

বাংলাদেশকে ব্যবহার করে আল-কায়েদার সেল গড়ার চেষ্টা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ১৭, ২০২৬
ছবি: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক (সংগৃহীত)।

‘সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ’

আগস্ট ১৭, ২০২৬

ভারতীয় এক্স অ্যাকাউন্টের যে ভুয়া দাবিতে ইসরায়েল-যুক্তরাষ্ট্রে তোলপাড়

আগস্ট ১৭, ২০২৬

কুন ফায়াকুন’—আল্লাহর এক আদেশেই বদলে যেতে পারে পুরো জীবন

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT