চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হত্যাকাণ্ডের আগে তনুকে অনেকবার ফোন করেছিলো কে?

এনামূল কবীর রূপম এনামূল কবীর রূপম
১১:৩৮ পূর্বাহ্ণ ০৫, এপ্রিল ২০১৬
বাংলাদেশ
A A

হত্যাকাণ্ডের ১৮ ঘণ্টা আগে থেকে চারটি মোবাইল ফোন সেট ব্যবহার করে আটটি নম্বর থেকে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুকে অনেকবার ফোন করা হয়েছিলো। তবে একটি কলও রিসিভ করেননি তনু।

গোয়েন্দারা পরীক্ষা করে বুঝতে পেরেছেন, ওই নম্বরগুলো থেকে শুধু তনুকেই ফোন করা হয়েছে, অন্য কাউকে না। গুরুত্বপূর্ণ এ সূত্র হত্যাকারীকে ধরতে তদন্ত সংস্থা সিআইডিকে আশাবাদী করে তুলেছে।

নাম প্রকাশ না করে সিআইডির এক শীর্ষ কর্মকর্তা মঙ্গলবার চ্যানেল আই অনলাইনকে রহস্যজনক ফোন কলগুলোর কথা জানালেও তারা কাউকে সনাক্ত করতে পেরেছেন কিনা সে বিষয়ে কিছু জানাননি।

Banglabid

প্রথম ময়নাতদন্ত প্রতিবেদনকে গুরুত্ব দিচ্ছে না সিঅাইডি
তনুর প্রথম ময়নাতদন্ত প্রতিবেদনে ধর্ষণের কোনো আলামত না পাওয়া কিংবা মৃত্যুর কারণ স্পষ্ট না হওয়ার বিষয়ে সিআইডির ওই তদন্ত কর্মকর্তা বলেন, এই প্রতিবেদনের চেয়ে সিআইডির কাছে গুরুত্বপূর্ণ দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদন। কারণ প্রথম ময়নাতদন্তের কিছু গড়মিল লক্ষ্য করেই দ্বিতীয় ময়নাতদন্তের জন্য আবেদন করা হয়েছিলো।

পুলিশ আগেই প্রথম ময়না তদন্তের বিষয়ে ধারণা নিলেও সোমবার ওই প্রতিবেদন প্রকাশ করে ময়নাতদন্ত কমিটির প্রধান ড. কামদা প্রসাদ সাহা। তিনি জানান, তনুকে ধর্ষণের আলামত পাওয়া যায়নি। মৃত্যুর কারণও জানা যায়নি বলে দাবি করেন তিনি।

গত ২১ মার্চ তনুর মরদেহের প্রথম ময়নাতদন্ত হয়। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক ও মেডিসিন বিভাগের প্রভাষক শারমিন সুলতানা তনুর প্রথম ময়নাতদন্তের প্রতিবেদন জমা দেন।

Reneta

তবে, পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৩০ মার্চ দ্বিতীয় ময়নাতদন্তের জন্য তনুর মরদেহ কবর থেকে তোলা হয়। চিকিৎসকরা আবারো তনুর মরদেহের ময়নাতদন্ত করেন।

তবে, দ্বিতীয় ময়নাতদন্তে কী জানা গেছে সে বিষয়ে কিছু বলেনি সিআইডি।

এখন পর্যন্ত ২৪ জনকে জিজ্ঞাসাবাদ, তালিকায় আরো ৭/৮ জন
আলোচিত এ হত্যা মামলায় গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে জানিয়ে সিআইডির বিশেষ পুলিশ সুপার ড. নাজমুল করিম খান চ্যানেল আই অনলাইনকে বলেন, এরইমধ্যে তনুর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলাসহ ২৪ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

‘এতে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। যার ভিত্তিতে আরো ৭/৮ জনকে জিজ্ঞাসাবাদ করবে সিআইডি।’

সিআইডির বিশেষ কমিটি
এরইমধ্যে এ মামলার তদন্ত তদারকি করতে সিআইডির বিশেষ পুলিশ সুপার আবদুল কাহার আকন্দকে প্রধান করে ছয় সদস্যর কমিটি গঠন করেছে সিআইডি সদর দপ্তর।

যতো দ্রুত সম্ভব তাদেরকে চাঞ্চল্যকর এ মামলাটির তদন্ত কাজ শেষ করার নির্দেশ দেয়া হয়েছে।

তবে, ১৫ দিন পেরিয়ে গেলেও তনু হত্যায় জড়িত কাউকে এখনো আটক করতে পারেনি পুলিশ। এই হত্যাকাণ্ডের ছায়া তদন্ত করছে এলিট ফোর্স র‌্যাব। আর তদন্তকাজে সহায়তার ঘোষণা দিয়েছে সেনাবাহিনী।

গত ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাস এলাকা থেকে ভিক্টোরিয়া কলেজের ছাত্রী এবং সংস্কৃতিকর্মী সোহাগী জাহান তনুর (২০) লাশ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

হত্যাকাণ্ডের পর তনুর খুনিদের গ্রেফতার এবং দ্রুত বিচারের দাবিতে সারাদেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এর সঙ্গে জড়িতদের খুঁজে বের করে বিচারের দাবিতে নানা কর্মসূচি পালন করছে গণজাগরণ মঞ্চ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, বিভিন্ন নারী সংগঠন এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন ছাত্র সংগঠন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তনু হত্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নাটকীয়ভাবে ধরা পড়লো ভয়ঙ্কর এক জঙ্গি দম্পতি

পরবর্তী

বাংলাদেশকে ৯৭ লাখ ডলার ফেরতের নির্দেশ

পরবর্তী

বাংলাদেশকে ৯৭ লাখ ডলার ফেরতের নির্দেশ

চার শিশু হত্যায় ৯ জনের বিরুদ্ধে চার্জশিট

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT