চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বামীর মৃত্যুর অভিনয়ে দুই সন্তানসহ স্ত্রীর আত্মহত্যা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৯ অপরাহ্ণ ১৭, অক্টোবর ২০১৮
আন্তর্জাতিক
A A

চীনে স্বামীর মৃত্যুর অভিনয়ের কারণে এক নারী সন্তান সহ পুকুরে ডুবে আত্মহত্যা করেছেন। বীমা সুবিধা নেয়ার জন্য ওই ব্যক্তি মৃত্যুর নাটক সাজিয়েছিলেন বলে স্থানীয় গণমাধ্যমের বরাতে বিবিসি জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, হে নামের ৩৪ বছর বয়সী ওই ব্যক্তি স্ত্রীকে না জানিয়ে গত সেপ্টেম্বরের শুরুর দিকে এক মিলিয়ন ইয়ান বীমা সুবিধা নেয়ার পরিকল্পনা করেন। তিনি ব্যবস্থা করেন, তার মৃত্যুর পর এই বীমা সুবিধা পাবে তার পরিবার।

তার এক লাখ ইয়ান লোন নেয়া ছিল বলেও পুলিশ জানায়। পরিকল্পনা মত তিনি ১৯ সেপ্টেম্বর একটি ভাড়া করা গাড়ি দুর্ঘটনায় তার মৃত্যুর নাটক সাজান। একটি নদীতে তার গাড়ি পাওয়া গেলেও তার মরদেহ পাওয়া যায়নি।

Banglabid

কিন্তু তিনি তার এই পরিকল্পনার কথা স্ত্রীকে কখনো জানাননি। পরে ১১ অক্টোবর বৃহস্পতিবার তার ৩১ বছর বয়সী স্ত্রী, চার বছরের ছেলে ও তিন বছরের মেয়ের মরদহে বাড়ির পাশের পুকুরে পাওয়া যায়।

উইচ্যাটে ওই নারী একটি আত্মহত্যার নোট লিখে যান। তিনি স্বামীর উদ্দেশে এতে লেখেন, ‘‘তোমাকে সঙ্গ দিতে আমরাও আসছি। ’’ আমি সবময়ই চেয়েছি আমরা সপরিবারে একসঙ্গে থাকবো।’’

পরের দিন শুক্রবার মৃত্যুর নাটক সাজানো হে হুনান প্রদেশে জিংহুচায় পুলিশের কাছে আত্মসমর্পন করেন। তার বিরুদ্ধে বীমা জালিয়াতি ও ইচ্ছাকৃতভাবে সম্পদ নষ্টের অভিযোগে মামলা হয়েছে।

Reneta

তার আগে তিনি অনলাইনে একটি ভিডিও প্রকাশ করে। ভিডিওতে তিনি কেঁদে কেঁদে বলেন, রোগে ভোগা তিন বছরের মেয়ের জন্যই তিনি টাকা ধার নিয়েছিলেন। ভিডিওটি পরে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

গত সপ্তাহ জুড়েই ঘটনাটি নিয়ে চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছে। কথা উঠেছে অর্থনৈতিক চাপ ও পারিবারিক বিষয় নিয়ে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চীনসেমি লিডস্ত্রীর আত্মহত্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আব্বাসের সামনে ব্যাটিং ভুলে যাচ্ছেন অজিরা!

পরবর্তী

ব্যারিস্টার মঈনুলকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে

পরবর্তী

ব্যারিস্টার মঈনুলকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে

ক্রিমিয়ায় কলেজে আত্মঘাতী হামলায় ১৭ জন নিহত

সর্বশেষ

নতুন ৬ মন্ত্রী প্রতিমন্ত্রীর শপথ গ্রহণ

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো কাজ কঠিন মনে হলে পড়ুন এই দোয়া

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

জয়পুরহাটে স্প্রিং ভেঙে আটকা বরেন্দ্র এক্সপ্রেস, ট্রেন চলাচল বন্ধ

আগস্ট ২২, ২০২৬

কৃষি নিয়ে সরকারের পদক্ষেপের ১৮০ দিন

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক, ট্রাম্পের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT