চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে নিউজার্সি স্টেট সিনেটে রেজুলেশন পাশ

শাহ ফারুক রহমান শাহ ফারুক রহমান
১১:৫৪ পূর্বাহ্ণ ০৬, মার্চ ২০২১
প্রবাস সংবাদ
A A
নিউজার্সি স্টেট সিনেটে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে নিউ জার্সি স্টেট সিনেট একটি রেজুলেশন পাশ করেছে।

শুক্রবার বিকেলে স্টেট সিনেটের পক্ষে স্টেট সিনেটর লিন্ডা গ্রিনস্টাইন এই রেজুলেশন পত্রটি যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি একুশে পদক পদকপ্রাপ্ত লেখক, বিজ্ঞানী, বীর মুক্তিযোদ্ধা ড. নূরুন্নবীর কাছে হস্তান্তর করেন।

এ সময় গ্রিনস্টাইন একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, তাঁকে সম্মান জানাতে পেরে আমরা সম্মানিত বোধ করছি।
স্টেট সিনেটর বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দেশের মানুষকে শুভেচ্ছা জানান।

এ সময় ড. নূরুন্নবী বলেন, নিউজার্সি স্টেট সিনেটের দেওয়া এই সম্মান বাংলাদেশের ১৭ কোটি মানুষের সম্মান। এর মাধ্যমে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আনন্দ আরও বেড়ে গেল।

এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ড. জিনাত নবী, সেক্টর কমান্ডারস ফোরাম যুক্তরাষ্ট্র শাখার সভাপতি রাশেদ আহমেদ, ১নম্বর কার্যকরী সদস্য লাভলু আনসার, সাধারণ সম্পাদক রেজাউল বারী, সাংগঠনিক সম্পাদক সানাউল্লাহ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র শাখার যুগ্ম সম্পাদক আশরাফ আলী খান লিটন, মানবাধিকার কর্মী এ টি এম মাসুদ, সেক্টর কমান্ডারস ফোরাম যুক্তরাষ্ট্র শাখার প্রচার সম্পাদক এ টি এম রানা।

ট্যাগ: নিউজার্সি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কানাডা ইমিগ্রেশনের নামে প্রতারণা বন্ধে বিশেষ পদক্ষেপের ঘোষণা

পরবর্তী

বাংলাদেশ গেমস দিয়ে ক্রিকেটে ফিরল মেয়েরা

পরবর্তী
বাংলাদেশ গেমসের উদ্বোধনী ক্রিকেট ম্যাচে নারী ক্রিকেটাররা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ গেমস দিয়ে ক্রিকেটে ফিরল মেয়েরা

একজন ব্যক্তি মাছ ধরে আছেন, মাছটি বড় আকারের এবং সোনালী রঙের।. Channel i News - চ্যানেল আই নিউজ

চাষে যুক্ত হয়েছে আইপিআরএস প্রযুক্তি

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT