চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বায়তুল মোকাররম মার্কেটে ১৬ কেজি স্বর্ণসহ একজন আটক

কাজী ইমদাদ কাজী ইমদাদ
৯:৫৩ অপরাহ্ণ ১২, আগস্ট ২০১৭
অপরাধ
A A
স্বর্ণসহ

শুল্ক গোয়েন্দা শনিবার সন্ধ্যায় বায়তুল মোকাররম মার্কেট থেকে ১৬.২৪০ কেজি স্বর্ণসহ একজনকে আটক করেছে। আটক ব্যক্তির নাম মোঃ রবিউল ইসলাম, বয়স ২৪ বছর। তিনি কক্সবাজার সদর উপজেলার পূর্ব বোয়ালখালি গ্রামের নূরুল আলমের ছেলে।

শুল্ক গোয়েন্দার কাছে গোপন সংবাদ ছিল যে, বিপুল পরিমাণ স্বর্ণবার নিয়ে এক ব্যক্তি আজ বিকেলে বায়তুল মোকাররম মার্কেটে আসবে। সে অনুযায়ী, দুপুর থেকেই সহকারী পরিচালক মোহাম্মদ জাকারিয়ার নেতৃত্বে শুল্ক গোয়েন্দার একটি দল মার্কেটে অবস্থান করছিল।

বিকালে মার্কেট প্রাঙ্গণের একটি দোকানে এই ব্যক্তি এসে উপস্থিত হলে ঐ দোকানের কর্মচারীরা বাংলাদেশ জুয়েলার্স সমিতিকে বিষয়টি অবহিত করে। পরে বাজুসের প্রতিনিধিসহ শুল্ক গোয়েন্দা দল বিকাল ৫-৩০ টায় এই ব্যক্তিকে প্রথমে শনাক্ত ও পরে আটক করে।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি জানান, তিনি রমজান মাসে উত্তরায় ফুটপাতে কাপড় বিক্রি করেছেন। কিন্তু এ থেকে আয় রোজগার কম হওয়ায় তিনি সেই ব্যবসা ছেড়ে দেন। কিছুদিন আগে পরিচয় হওয়া আকাশ নামে এক ব্যক্তি ১০ হাজার টাকার চুক্তিতে বায়তুল মোকাররম মার্কেটে যেকোন স্বর্ণের দোকানে এটি পৌঁছে দিতে বলেন।

স্বর্ণের বারগুলো এই ব্যক্তি একটি চামড়ার ব্যাগে নিয়ে এসেছিল। প্রতিটি ১১৬ গ্রাম ওজনের ১৪০টি বারের মোট ওজন ১৬.২৪০ কেজি।

আটক স্বর্ণের মূল্য প্রায় ৮ কোটি টাকা। চোরাচালানের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। আটক স্বর্ণ ঢাকা কাস্টম হাউসের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে জমা দেয়া হবে। একইসঙ্গে আসামীর স্বীকারোক্তি অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: স্বর্ণ উদ্ধারস্বর্ণ চোরাচালান
শেয়ারTweetPin

সর্বশেষ

এক্সক্লুসিভ পেমেন্ট ডিসকাউন্ট নিয়ে এলো দারাজ ‘৮.৮ গ্রেট ৮ সেল’

আগস্ট ৬, ২০২৬

মেয়েদের এশিয়া কাপ টি-টুয়েন্টির সূচি চূড়ান্ত

আগস্ট ৬, ২০২৬

জেএফএ ওমেন’স ফুটবলের ফাইনাল রাউন্ড শুরু শুক্রবার

আগস্ট ৬, ২০২৬

কাঞ্চনকে দেখে যা জানালেন চিত্রনায়িকা রোজিনা

আগস্ট ৬, ২০২৬

উখিয়ায় মাইন বিস্ফোরণে বাংলাদেশি আহত

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT