চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বতঃস্ফূর্তভাবে ১৪৪ ধারা ভঙ্গের সিদ্ধান্ত নেয় ছাত্ররা

সাকিলা জেসমিন সাকিলা জেসমিন
৭:৫০ অপরাহ্ণ ০৮, ফেব্রুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মেডিকেল কলেজের গেটের পাশে ছাত্রছাত্রীদের জমায়েত শুরু হয় সকাল ৯টা থেকে। সমাবেশে ১৪৪ ধারা ভাঙ্গার ব্যাপারে ছাত্র নেতৃবৃন্দ এবং উপস্থিত রাজনৈতিক নেতাদের মধ্যে মতানৈক্য দেখা দেয়। এ অবস্থায় স্বতঃস্ফূর্তভাবে ১৪৪ ধারা ভঙ্গের সিদ্ধান্ত নেয় ছাত্ররা।

গোলাম মাহবুব, অলি আহাদ আব্দুল মতিন গাজীউল হকের উপস্থিতিতে ছাত্র-ছাত্রীদের সমাবেশ শুরু হলেও ১৪৪ ধারা ভঙ্গ না করা নিয়ে যুক্তি দেখান আওয়ামী মুসলিম লীগের সাধারণ সম্পাদক শামসুল হক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য ডক্টর এস এম হোসেইন এর নেতৃত্বে কয়েকজন শিক্ষক সমাবেশ স্থলে গিয়ে ১১৪ ধারা ভঙ্গ না করার জন্য ছাত্রদের অনুরোধ করেন। কিন্তু উপস্থিত ছাত্রনেতাদের মধ্যে আব্দুল মতিন এবং গাজীউল হক ১৪৪ ধারা ভঙ্গের পক্ষে মত দেন।

ভাষা সংগ্রামী রৌশন আরা বাচ্চু বলেন, ভাষা মতিন তখন উপস্থিত ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বললেন আপনারা কি চান? ১৪৪ ধারা ভাঙ্গবেন না ভাঙ্গবেন না? সমস্বরে আমরা সবাই ছাত্র-ছাত্রীরা বলে দিলাম ১৪৪ ধারা ভাঙ্গবোই ভাঙ্গবো।

Banglabid

এ অবস্থায় উপস্থিত সাধারণ ছাত্ররা স্বতঃস্ফূর্তভাবে ১৪৪ ধারা ভঙ্গের সিদ্ধান্ত গ্রহণ করে মিছিল নিয়ে পূর্ব বাংলা আইন পরিষদের দিকে যাওয়ার উদ্যোগ নেয়।

ভাষা সংগ্রামী কামাল লোহানী বলেন, তারপরেতো মিছিল বেরোলো। ১০-১০ জন করে মিছিলে বেরোবে বলে সিদ্ধান্ত হলো। প্রথম ১০ জন বেরোলো মেয়েরা। তাদেরকে তুলে নিয়ে ঢাকার বাইরে ফেলে দিয়ে আসলো। তারপরে ছেলেরা বেরোলো।

ঠিক সেসময় লাঠিচার্জ এবং গুলিবর্ষণ শুরু করে পুলিশ।

Reneta

ভাষা সংগ্রামী রফিকুল ইসলাম বলেন, মেডিকেল কলেজ হোস্টেলের সামনে যখন আমরা জড়ো হচ্ছিলাম যে আমরা প্রাদেশিক পরিষদের দিকে যাবো তখন হঠাৎ কোন রকম সতর্কতা ছাড়া পুলিশ নির্বিচারে গুলি বর্ষণ করে। গুলিতে প্রথম শহীদ হন রফিক উদ্দিন আহমেদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২১ ফেব্রুয়ারি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্বতঃস্ফূর্তভাবে ১৪৪ ধারা ভঙ্গের সিদ্ধান্ত নেয় ছাত্ররা

পরবর্তী

নেপালের সাবেক প্রধানমন্ত্রী সুশীল কৈরালার মৃত্যু

পরবর্তী

নেপালের সাবেক প্রধানমন্ত্রী সুশীল কৈরালার মৃত্যু

নেপালের সাবেক প্রধানমন্ত্রী সুশীল কৈরালার মৃত্যু

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পররাষ্ট্র মন্ত্রণালয়ে কেন দুই প্রতিমন্ত্রী, জানালেন শামা ওবায়েদ

আগস্ট ২২, ২০২৬

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

আগস্ট ২২, ২০২৬

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা

আগস্ট ২২, ২০২৬

‘আজীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন খালেদা জিয়া’

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ২ শিশুর মৃত্যু

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT