চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্টোকসকে নিয়ে ধূম্রজাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৯ পূর্বাহ্ণ ২৮, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মারামারিতে জড়িয়ে দল থেকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ হয়েছেন ইংল্যান্ড অলরাউন্ডার বেন স্টোকস। যার জেরে স্কোয়াডে নাম থাকলেও অ্যাশেজ দলের সঙ্গী হতে পারেননি। তবু একের পর খবরের শিরোনাম হয়ে চলেছেন ইংলিশ ‘ব্যাড বয়’। এবার তাকে নিয়ে সৃষ্টি হল ধূম্রজালের।

সোমবারই অ্যাশেজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ১০ উইকেটে বিধ্বস্ত হয়েছে ইংল্যান্ড। সেদিনই আবার ব্যাগ-পেটরা নিয়ে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে দেখা যায় স্টোকসকে। ব্যাস, শুরু সৃষ্টি ধূম্রজলের। তাহলে কি অ্যাশেজ দলের সঙ্গে যোগ দিচ্ছেন ইংলিশ অলারাউন্ডার?

পরে বিষয়টি পরিষ্কার করে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। মঙ্গলবার এক বিবৃতিতে ইসিবি জানায়, অ্যাশেজ স্কোয়াডে যোগ নয়, বরং পরিবার নিয়ে জন্মভূমি নিউজিল্যান্ডে গেছেন স্টোকস।

গত সেপ্টেম্বরে একটি নাইটক্লাবে মারামারিতে জড়িয়ে দল থেকে নিষিদ্ধ হন স্টোকস। তার বিরুদ্ধে পুলিশি তদন্ত চলছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসিবি এই বিষয়ে সজাগ আছে। বেন স্টোকস পরিবারের সঙ্গে সময় কাটাতে ব্যক্তিগত উদ্যোগে নিউজিল্যান্ড গেছেন। তার ভ্রমণের কোনও কিছুই ইসিবির মাধ্যমে ব্যবস্থা করা হয়নি। স্টোকস অ্যাশেজ স্কোয়াড, ইংল্যান্ড লায়ন্স অথবা অফিসিয়াল কোনও অনুশীলন ক্যাম্পেও যোগ দেবেন না।’

স্টোকসের বাবা ছিলেন নিউজিল্যান্ড জাতীয় রাগবি দলের সদস্য। বর্তমানে ইংল্যান্ডের একটি রাগবি দলকে কোচিং করাচ্ছেন তিনি। ১২ বছর বয়সে মা-বাবার সঙ্গে ইংল্যান্ডে পাড়ি জমান স্টোকস।

ইংল্যান্ড ক্রিকেটের ডিরেক্টর অ্যান্ড্রু স্ট্রাউস বলেছেন, ইসিবি এখনও পুলিশের তদন্ত প্রতিবেদনের অপেক্ষায় আছে। প্রতিবেদন প্রকাশের আগে কোনও কিছুই পরিবর্তন হবে না।

ট্যাগ: অ্যাশেজ ২০১৭-১৮বেন স্টোকস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অনশনের তৃতীয় দিনেও দাবিতে অনড় ওয়ালিদ

পরবর্তী

সবসময় মনে হয় লেখক জীবন সুন্দর: ইকবাল খন্দকার

পরবর্তী
লেখক, উপস্থাপক ইকবাল খন্দকার।

সবসময় মনে হয় লেখক জীবন সুন্দর: ইকবাল খন্দকার

আসিফ নজরুলের জামিনের জন্য সাক্ষাৎকারের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

৫৭ ধারা ও মানহানির মামলায় আসিফ নজরুলের আগাম জামিন

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT