চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্কুলপর্যায়ে ছাত্রলীগের কমিটির ঘোষণা, ছাত্র শিবির ও কিছু কথা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১২ অপরাহ্ণ ২৩, নভেম্বর ২০১৭
সমাজকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A
বাংলাদেশ ছাত্রলীগের নতুন কমিটির ঘোষণা সংক্রান্ত সংবাদপত্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ছাত্রলীগ সম্প্রতি দেশের বিভিন্ন স্কুলে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। তা নিয়ে সামাজিক মাধ্যমসহ বিভিন্ন ক্ষেত্রে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে, যদিও দেশের বিভিন্ন মাদ্রাসাসহ শিক্ষা প্রতিষ্ঠানে ইসলামী ছাত্র শিবিরসহ বিভিন্ন সংগঠনের স্কুল কার্যক্রম রয়েছে।

সাবেক ছাত্রনেতা ও প্রবাসী গবেষক মঞ্জুরে খোদা টরিক ফেসবুকে স্কুল পর্যায়ে ছাত্রলীগের কমিটির ঘোষণার প্রেক্ষাপটে ছাত্র শিবিরের কর্মকাণ্ড ও ছাত্র রাজনীতির বিষয়ে কিছু কথা লিখেছেন।

তিনি লিখেছেন:  স্কুল পর্যায়ে ছাত্রলীগের কমিটি করা প্রসঙ্গে, বাংলাদেশ ছাত্রলীগের একটি প্রেস বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে ফের যে আলোচনা সামনে এসেছে, তা হলো স্কুল পর্যায়ে ছাত্র রাজনীতি থাকা উচিত, কি উচিত না? স্কুলে ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না, সেটা নিয়ে’ “হ্যাঁ বা না” বলার আগে আমি সুধী সমাজকে কয়েকটা বিষয় ভাবতে বলি..!

১. বাংলাদেশের স্কুলেগুলোতে ইসলামী ছাত্র শিবিরের সবচেয়ে শক্তিশালী নেটওয়ার্ক ও সংগঠন আছে! এবং তাদের সাংগঠনিক শক্তি, শৃঙ্খলা, যোগাযোগের কাছে ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র ইউনিয়নসহ সকল ছাত্র সংগঠনেরও উল্লেখযোগ্য কোন অবস্থানই নেই! এমন শিক্ষিত মানুষ খুব কমই পাওয়া যাবে যে স্কুলজীবনে ছাত্র শিবির, এসো শান্তির পথে, এসো আলোর’ এই দাওয়াত পায়নি..!

২. বাংলাদেশের কওমী মাদ্রাসাগুলোতে দেশের মূলধারার কোন ছাত্র সংগঠন করার সুযোগ নেই! কিন্তু এখানকার সকল ছাত্র, কওমী মাদ্রাসা ভিত্তিক ইসলামী রাজনৈতিক সংগঠন হেফাজত ইসলাম, আহলে হাদিস, ইসলামী শাসনতন্ত্রসহ ইত্যাদি সংগঠনের সাথে যুক্ত! এবং দেশের একতৃতীয়াংশ ছেলেমেয়ে এখানে লেখাপড়া করে! হেফাজতের মিছিল ও জমায়েত গুলো লক্ষ্য করে দেখবেন, তাদের মূল জমায়েতই এইসব কওমী মাদ্রাসার শিশু-কিশোররা!

৩. স্কুলকে যদি প্রকৃতই ছাত্র সংগঠন ও রাজনীতি মুক্ত রাখতে চান তাহলে/প্রথমে এই ইসালামের নামে রাজনীতি, সমাজের তাদের প্রভাব, ক্ষমতা দখলের গোপন অভিসন্ধি-পরিধি সম্পর্কে আগে জানুন তারপর এ বিষয়ে কথা বলুন!

৪. ছাত্রলীগ, ছাত্রদলের ভালমন্দ খুবই দৃশ্যমান! কিন্তু একবার কি বাংলাদেশে তালেবান, আইসিস, আলকায়দা, বকোহারামের নৃসংশতা-ভয়াবহতা কল্পনা করেছেন..? তারা তাদের পুরানো এজেন্ডা নিয়ে কাজ করে যাচ্ছে গোপন নকশায়! হলি আর্টিজান, অভিজিৎ, উদীচী, ছায়ানট কি ভুল গেলেন?

৫. স্কুল পর্যায়ে ছাত্র রাজনীতি থাকবে’ কি থাকবে না, তার আগে উল্লেখিত বিষয়ে আলোচনা করতে হবে। স্কুলকেন্দ্রীক শিক্ষক, দলবাজী-রাজনীতি থাকবে কি’না সে বিষয়ে কথা বলতে হবে। তারপর শিক্ষিত ভাইদের সাথে আমিও সুর মিলিয়ে বলব, স্কুল হচ্ছে লেখাপড়া, জ্ঞানঅর্জন, খেলাধূলা, সাহিত্য-সংস্কৃতির জায়গা, দলাদলির জায়গা না..!

বাংলাদেশ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, ছাত্র শিবির ও রাজনীতি নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্যাগ: ছাত্রলীগ কমিটি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নব্বইয়ের দশকের রঙে, এই দশকে রঙিলা

পরবর্তী

আত্মবিশ্বাস নিয়ে দেশসেবা করতে সেনাবাহিনীকে প্রধানমন্ত্রীর আহ্বান

পরবর্তী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনাবাহিনীকে দেশসেবা ও আত্মবিশ্বাসের জন্য আহ্বান জানান।. Channel i News - চ্যানেল আই নিউজ

আত্মবিশ্বাস নিয়ে দেশসেবা করতে সেনাবাহিনীকে প্রধানমন্ত্রীর আহ্বান

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সু চির বৈঠক, দ্বিপাক্ষিক চুক্তির সম্ভাবনা

সর্বশেষ

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT