চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোহেল রানা কীভাবে দেশত্যাগ করলেন, খতিয়ে দেখা হচ্ছে: আইজিপি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৬ অপরাহ্ণ ০৫, সেপ্টেম্বর ২০২১
- সেমি লিড, অপরাধ
A A
বাংলাদেশ পুলিশ কর্মকর্তাদের বৈঠক, মুখে মাস্ক পরা, আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ই-অরেঞ্জের কথিত পৃষ্ঠপোষক বনানী থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা দেশ ত্যাগে কারও গাফিলতি আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ।

রোববার (৫ সেপ্টেম্বর) বিকেলে পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পুলিশের কনস্টেবল হতে অতিরিক্ত আইজি পর্যন্ত প্রত্যেক পুলিশ সদস্যদের জন্য পদমর্যাদাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি ড. বেনজীর আহমেদ বলেন, সরকারি চাকরির নির্ধারিত বিধান-শর্ত রয়েছে। কেউ সেসব শর্ত প্রতিপালনে ব্যর্থ হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে। তিনি কিছু করে থাকলে ব্যবস্থা নেওয়া হবে, ক্রিমিনাল অফেন্স হলেও ব্যবস্থা নেওয়া হবে। তার প্রক্রিয়া দেখে স্পষ্ট যে, সে অনিয়মিত পথে দেশ ত্যাগ করেছেন।

‘ভারতের সঙ্গে আমাদের বন্দি বিনিময় চুক্তি রয়েছে। তাই সোহেল রানাকে ফিরিয়ে আনা সমস্যা হবে না। যেহেতু সোহেল ভারতে একটি মামলার আসামি, সেখানে ওই সরকারের সিদ্ধান্তের বিষয় রয়েছে। সেই প্রক্রিয়া শেষ হলে তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা কষ্ট হবে না।’

আইজিপি ড. বেনজীর বলেন, পরিদর্শক সোহেল রানা কীভাবে দেশত্যাগ করলো, তার দেশত্যাগে কারও গাফিলতি ছিল কিনা সেসব বিষয়ে আজ সকালে ডিএমপি কমিশনারের সঙ্গে কথা বলেছি। এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। ভারতের সঙ্গে আমাদের বন্দি বিনিময় চুক্তি রয়েছে। তাই সোহেল রানাকে ফিরিয়ে আনা সমস্যা হবে না। যেহেতু সোহেল ভারতে একটি মামলার আসামি, সেই প্রক্রিয়া শেষ হলে অবশ্যই বাংলাদেশে ফিরিয়ে আনা হবে। এটি স্পষ্ট যে সে অবৈধভাবে দেশ ত্যাগ করেছে।

অপহরণ, ছিনতাইয়ের মতো অপরাধে জড়িয়ে পড়া সদস্যদের বিষয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, চাইলে আমরা এসব অপরাধীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে পারতাম। কিন্তু আমরা ফৌজদারি মামলা দিচ্ছি। আমরা ঘায়ে ব্যান্ডেজ না করে একেবারে ‘ক্লিন’ করছি।

ট্যাগ: আইজিপিই-অরেঞ্জ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: শনাক্ত ও মৃত্যু বেড়েছে

পরবর্তী

কমওয়ার্ডে গ্রামীণফোনের বিভিন্ন ক্যাম্পেইনের ২৮টি অ্যাওয়ার্ড

পরবর্তী
গ্রামীণফোনের ২৮টি অ্যাওয়ার্ড জেতার ছবি, কমওয়ার্ডে পুরস্কার. Channel i News - চ্যানেল আই নিউজ

কমওয়ার্ডে গ্রামীণফোনের বিভিন্ন ক্যাম্পেইনের ২৮টি অ্যাওয়ার্ড

নিয়মিত ক্লাসের জন্য শিক্ষার্থীদের প্রস্তুতি ও দিকনির্দেশনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

নিয়মিত ক্লাস হবে পঞ্চম, দশম ও দ্বাদশ শিক্ষার্থীদের

সর্বশেষ

পারেদেস-মোলিনাদের জন্য স্বস্তির খবর, যেভাবে ‘কাটবে’ নিষেধাজ্ঞা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT