চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোশ্যাল মিডিয়ার বিরূপ প্রভাব পড়ছে শিশুদের খাবারে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৯ অপরাহ্ণ ০৭, মার্চ ২০১৯
লাইফস্টাইল, স্বাস্থ্য
A A

সামাজিক মাধ্যমের নানা ক্ষতিকর প্রভাব পড়ছে প্রাত্যহিক জীবনে। এমনকি শিশুদের খাদ্যাভ্যাসেও সামাজিক মাধ্যমের বিরূপ প্রভাব পড়ছে। অস্বাস্থ্যকর খাবারের আকর্ষণীয় বিজ্ঞাপন দেখে শিশুরা ঝুঁকছে ফাস্টফুডের নেশায়।

অফকমের নতুন একটি জরিপ অনুযায়ী যুক্তরাজ্যে ৮-১১ বছর বয়সী শিশুদের ৯৩ শতাংশ ইন্টারনেট ব্যবহার করে। তাদের মধ্যে ৭৭ শতাংশ ইউটিউব দেখে এবং ১৮ শতাংশের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে। ১২-১৫ বছর বয়সীদের ৯৯ শতাংশ ইন্টারনেট ব্যবহার করে, ৮৯ শতাংশ ইউটিউব ব্যবহার করে এবং ৬৯ শতাংশের সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট আছে। তারা ইউটিউব ব্লগারদের ভিডিওগুলো উপভোগ করে।

ইউনিভার্সিটি অব লিভারপুলের ‘অ্যাপিটাইট অ্যান্ড ওবেসিটি রিসার্চ’ বিভাগের পিএইচডি স্টুডেন্ট অ্যানা কোয়াটেস তার গবেষণায় শিশুদের খাদ্যাভ্যাসে সোশ্যাল মিডিয়ার বিরূপ প্রভাবের বিষয়টি তুলে এনেছেন। সেখানে দেখা গেছে ব্লগারদের অনেক ভিডিওতেও স্ন্যাকস এর প্রতি আকৃষ্ট করা হয়েছে শিশুদের।

১৭৬ জন শিশুর উপর করা এই গবেষণায় বয়স সীমা ছিল ৯ থেকে ১১ বছর। তাদেরকে তিনটি গ্রুপে ভাগ করে দেয়া হয়। জনপ্রিয় কিছু ব্লগারের ইনস্টাগ্রাম পেজ কৃত্রিমভাবে তৈরি করা হয় তাদের জন্য। একটি গ্রুপকে দেখানো হয় অস্বাস্থ্যকর খাবারসহ ব্লগারের ছবি দেখানো হয়, আরেকটি গ্রুপকে স্বাস্থ্যকর খাবারসহ ব্লগারের ছবি দেখানো হয় এবং তৃতীয় গ্রুপকে কোনো খাবারের আইটেম ছাড়া ব্লগারের ছবি দেখানো হয়। এরপর অংশগ্রহণকারীদের স্ন্যাকস খাওয়ার পরিমাণ লক্ষ্য করা হয়। দেখা গেছে যারা অস্বাস্থ্যকর খাবারের ছবি দেখেছে, তারা অন্যদের তুলনায় ৩২ শতাংশ বেশি অস্বাস্থ্যকর স্ন্যাকস গ্রহণ করেছে।

গবেষকের মতে সোশ্যাল মিডিয়ায় অস্বাস্থ্যকর খাবারের ছবি দেখে সেগুলো খাওয়ার পরিমাণ বাড়ে। ফলে স্বাস্থ্যকর খাবার খাওয়ার পরিমাণ কমে যায়।

এতে তাদের স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে। শিশুরা সেলেব্রিটিদের চাইতে ব্লগারদেরকে বেশি বিশ্বাস করে। তাই তারা যেগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে, সেগুলোর প্রভাব শিশুদের মনের উপর পড়ে। একারণে বিষয়টি অভিভাবকদের খেয়াল রাখা উচিত এবং নিয়মনীতির আওতায় নিয়ে আসা উচিত। ডেকান ক্রনিকল

ট্যাগ: খাবারফাস্টফুডসোশ্যাল মিডিয়াস্বাস্থ্য
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শুক্রবার হাতিরঝিলে নারীদের ম্যারাথন

পরবর্তী

রাষ্ট্রপতির কাছে ভারতীয় নতুন হাইকমিশনারারের পরিচয় পেশ

পরবর্তী

রাষ্ট্রপতির কাছে ভারতীয় নতুন হাইকমিশনারারের পরিচয় পেশ

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ছিল ফজিলাতুন্নেছা মুজিব দ্বারা অনুপ্রাণিত: শেখ হাসিনা

সর্বশেষ

চির উন্নত তব শির

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT