চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেরা করদাতা হলেন ইনসেপটার এমডি

সামসুদ্দোহা পান্না সামসুদ্দোহা পান্না
৭:২৭ পূর্বাহ্ণ ১৫, সেপ্টেম্বর ২০১৫
অর্থনীতি
A A

২০২০ সালের মধ্যে করদাতার সংখ্যা ৪০ লাখ করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। জাতীয় আয়কর দিবসে ৩৮৭ জন বড় করদাতার সম্মাননা অনুষ্ঠানে বক্তৃতা করেন তিনি।

অনুষ্ঠানে ব্যক্তি পর্যায়ে সর্বোচ্চ ১০ করদাতার একজন হিসেবে সম্মানিত হয়েছেন ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির।

ব্যক্তির পাশাপাশি ১০ টি প্রতিষ্ঠানকে ট্যাক্সকার্ড ও সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও দেশের প্রতিটি সিটি কর্পোরেশনের শীর্ষ ৩ করদাতাকে জানানো হয় সম্মাননা।

Banglabid

২০১৪-১৫ অর্থবছরে সম্মাননা সনদ, ক্রেস্ট এবং ট্যাক্স কার্ড প্রাপ্ত সর্বোচ্চ করদাতা ব্যক্তি হলেন- ব্যক্তি পর্যায়ে ঢাকার আগা নওয়াব দেউড়ীর বাসিন্দা হাজি মো. কাউছ মিয়া, ঢাকা ক্যান্টনমেন্টের বাসিন্দা মোহাম্মদ ইউসুফ, নারায়ণগঞ্জ রূপগঞ্জের গোলাম দস্তগীর গাজী, চট্টগ্রামের পাথরঘাটার মো. নাছির উদ্দিন, ঢাকার গুলশান-১ এর আবদুল মুক্তাদির, ঢাকা ক্যান্টমেন্টের রুবাইয়াৎ ফারজানা হোসেন, লায়লা হোসেন, হোসনে আরা হোসেন, খাজা তাজমহল এবং ঢাকা উত্তরার বাসিন্দা এম এ হায়দার হোসেন।

সর্বোচ্চ করদাতা প্রতিষ্ঠান হলো- গুলশানে অবস্থিত শেভরন বাংলাদেশ, কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড,ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড, বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রডাকশন কোম্পানি, বাপেক্স, তমা কনস্ট্রাকশন অ্যান্ড কোং লিমিটেড, কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি , দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন বাংলাদেশ লিমিডেট, উত্তরা ফাইনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং সেন্ট্রাল ডিপোজেটরি বাংলাদেশ লিমিটেড।

একই সঙ্গে সারা দেশে ৭টি বিভাগীয় শহরের ট্যাক্স কার্ড, সর্বোচ্চ ও দীর্ঘমেয়াদী হিসেবে ৩৯০ ব্যক্তিকে সম্মাননা দেয়া হয়।

Reneta

অনুষ্ঠানে ব্যক্তি পর্যায়ে সেরা করদাতার সম্মাননা গ্রহণ করেন ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির।

করদাতা এবং কর আহরণকারীদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করা উচিত বলে মন্তব্য করেন বিশিষ্ট জনেরা।

বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে নিয়ে যেতে করদাতার সংখ্যা বাড়ানোর বিকল্প নেই বলে মনে করেন মুহিত। তিনি বলেন, “১৬ কোটি মানুষ মধ্যে যদি ১৬ লাখ মানুষও কর দিতো তাহলেও বলতে পারতাম ১ শতাংশ করদাতা আছে দেশে। আমরা জনসংখ্যার ২ শতাংশ করদাতা করতে চাচ্ছি। এটা উচ্চাভিলাষী টার্গেট আমি জানি। কেননা ১১ লাখ থেকে ৪০ লাখে নিয়ে যাওয়াটা খুবই কষ্টকর হবে। তবে এটা আমার একটা বড় ধরনের চ্যালেঞ্জ।”

অর্থমন্ত্রী আরো বলেন, অনেক সময় কর আদায় সঠিক হয় না। অন্যায়ভাবে চাপ প্রয়োগ করা হয় সত্য। সব সময় সেটা যৌক্তিকও নয়। এ চাপ প্রয়োগ না করে নমনীয় থাকা প্রয়োজন। করদাতাদের সঙ্গে কিভাবে সুসম্পর্ক গড়ে তোলা যায় গত ৭ বছর ধরে সরকার সে চেষ্টা চালিয়ে যাচ্ছে ।”

বুধবার থেকে দেশজুড়ে চলবে সাতদিনের আয়কর মেলা। তা চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আব্দুল মুক্তাদিরজাতীয় আয়কর দিবসসেরা করদাতা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভেঙ্গে গেলো কঙ্কনা-রণবীরের সংসার

পরবর্তী

সুবিধাবঞ্চিতদের ব্যাংকিং সুবিধা দিতে গভর্নরের অনুরোধ

পরবর্তী

সুবিধাবঞ্চিতদের ব্যাংকিং সুবিধা দিতে গভর্নরের অনুরোধ

অভিবাসী রুখতে হাঙ্গেরিতে নতুন আইন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দিন শেষে ক্লান্তি শুধু শরীরে নয়, মনে জমে কেন?

আগস্ট ২৩, ২০২৬

‘টক্সিক’-এর প্রচারণা অনুষ্ঠানে যশকে দেখতে গিয়ে আহত ২ ছাত্র

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

স্লিপার বাসের বৈধতার দাবিতে বনানীতে সড়ক অবরোধ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মুখোশধারীদের গুলি-ককটেল হামলা, পথে থাকা স্কুলশিক্ষকসহ আহত ৩

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

লাইসেন্সবিহীন অটোরিকশা বন্ধের সিদ্ধান্ত, গাছের গুঁড়ি ফেলে চালকদের অবরোধ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT