চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেপ্টেম্বরে ‘বিনজ্’ এ আসছে পাঁচ কন্টেন্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৫ অপরাহ্ণ ০৯, সেপ্টেম্বর ২০২০
বিনোদন
A A

আলোচিত ডিজিটাল প্লাটফর্ম বিনজ্-এ চলতি মাসেই মুক্তি পেতে যাচ্ছে সম্পূর্ণ নতুন পাঁচটি অরিজিনালস। কনটেন্টগুলোর মধ্যে দর্শক একটি পারিবারিক থ্রিলারধর্মী টেলিফিল্মসহ সাম্প্রতিক সময়ে পরিবার এবং সমাজে বিদ্যমান গল্পকে উপজীব্য করে তৈরি চারটি নাটক উপভোগ করতে পারবেন।

এরমধ্যে পারিবারিক গল্পে তৈরি টেলিফিল্ম ‘কুপন’ পরিচালনা করেছেন নাজমুল নবীন। এতে মূল চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম ও ইন্তেখাব দিনার। টেলিফিল্মটির নির্বাহী প্রযোজক আর বি প্রীতম।

বাকি চারটি কন্টেন্টগুলোর মধ্যে নদী তীরবর্তী এলাকায় বসবাসরত মানুষের জীবনধারাকে ভিত্তি করে নির্মাণ করা হয়েছে থ্রিলারধর্মী কনটেন্ট ‘হারেস’। এটির চিত্রনাট্যকার ও পরিচালক ওয়াসিম সিতার। এতে অভিনয় করেছেন ইফতেখার আহমেদ ফাহমি, নাজিয়া হক অর্ষা, হিন্দল রায়, নাসির উদ্দিন খান, আনোয়ার হোসেন প্রমুখ ।

Banglabid

সম্পূর্ণ পারিবারিক আবহে নির্মিত ‘আমাদের সংসার’ নাটকটির গল্প লিখেছেন মারুফ রেহমান। পরিচালনা করেছেন সহিদ উন নবী। এতে বিভিন্ন চরিত্রে কাজ করেছেন তমাল মাহবুব, টুটুল আহমেদ, রুমানা স্বর্ণা, সাজ্জাদ রেজা, মৌরি সেলিম প্রমুখ।

এছাড়া সামাজিক অপরাধমূলক নাটক ‘নয় ছয়’ পরিচালনা করেছেন ফারহান তন্ময়। নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, রুমানা আক্তার, কেয়া আক্তার পায়েল, হেদায়েত নান্নু। আর তানিম রহমান অংশু পরিচালিত থ্রিলারধর্মী ‘সেলুলয়েড’ নাটকটিতে আছেন জাকিয়া বারী মম, শ্যামল মাওলা, শাহজাহান সম্রাট, মনিষা শিকদার, রিয়াদ আল ফয়সাল বাপ্পী।

সবগুলো কন্টেন্টই ছোট এবং বড় স্ক্রিনে (স্মার্ট টিভি এবং অ্যান্ড্রয়েড মোবাইল হ্যান্ডসেট) হাইয়ার ডেফিনিশন-এইচডি’তে দেখা যাবে বলে জানিয়েছে বিনজ্।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনোয়ার হোসেনইন্তেখাব দিনারইফতেখার আহমেদ ফাহমিকন্টেন্টজাকিয়া বারী মমনাজিয়া হক অর্ষানাসির উদ্দিন খানবিনজ্মোশাররফ করিমলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কলাম লিখে রোবট বলল, ভয়ের কিছু নেই

পরবর্তী

ভারতে প্রতি ১৫ মিনিটে একটি ধর্ষণ

পরবর্তী

ভারতে প্রতি ১৫ মিনিটে একটি ধর্ষণ

বসে না থেকে নিয়মিত নাটকে ১০ সিনেমার নায়িকা

সর্বশেষ

‘ক্ষুব্ধ’ আলভারেজের চোখ বার্সেলোনাতেই

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপ, বাড়তে পারে বৃষ্টি

আগস্ট ২২, ২০২৬

দেশকে গতিশীল রাষ্ট্রে পরিণত করতে নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের প্রত্যয়

আগস্ট ২২, ২০২৬

নজরুল সঙ্গীত নিয়ে রিয়ালিটি শো ‘অগ্নিবীনায় নতুন প্রতিভা’র প্রাথমিক বাছাই

আগস্ট ২২, ২০২৬

রয়েল বেঙ্গল টাইগারকে ঘিরে নতুন উদ্বেগ, নজরদারি জোরদার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT