চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেঞ্চুরিতে সাউথকে রানপাহাড়ে তুলেছেন ফরহাদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৭ অপরাহ্ণ ২৩, ফেব্রুয়ারি ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

অস্বস্তিতে ছিল সাউথ জোন। স্কোরবোর্ডে বেশকিছু রান উঠলেও সেটা কত বড় হবে ছিল সংশয়। সেঞ্চুরিতে সেসব শঙ্কা উড়িয়ে দিয়েছেন আটে ব্যাট করতে নামা ফরহাদ রেজা। প্রথম শ্রেণির ক্রিকেটে পেস-অলরাউন্ডারের ষষ্ঠ সেঞ্চুরি প্রথম ইনিংসে আব্দুর রাজ্জাকের দলকে এনে দিয়েছে ৪৮৬ রানের বিশাল সংগ্রহ।

বিসিএলের ফাইনালে প্রথমদিন শেষে ৮ রানে অপরাজিত ছিলেন ফরহাদ, অন্যপ্রান্তে ৩৭ রান নিয়ে খেলতে নেমেছিলেন শামসুর রহমান শুভ। লাঞ্চের আগে সপ্তম উইকেটে দুজনের ৯৪ রানের জুটি বড় রানের সম্ভাবনা দেখায় সাউথকে।

সাকলায়েন সজীবের বলে এলবিডব্লিউ হয়ে শামসুর রহমান ফিরে যান ৭৯ করে। পরে দ্রুত ফেরেন অধিনায়ক রাজ্জাকও। সেখান থেকে দলকে সাড়ে চারশো রান পার করান ফরহাদ, শফিউল ইসলামের সঙ্গে ৮৮ রানের জুটিতে।

Banglabid

জুটিতে ৩০ রানের অবদান শফিউলের, বাকি রান এসেছে ফরহাদের ব্যাটে। ৯৭ থেকে লেগসাইডে চার মেরে তিনঅঙ্কে পৌঁছান ডানহাতি ব্যাটসম্যান। সেঞ্চুরি এসেছে ১৭৩ বলে। দল অলআউট হলেও ১৮৬ বল খেলে শেষপর্যন্ত ১০৩ রানে অপরাজিত ছিলেন তিনি। ১০ চারের সঙ্গে ইনিংসে ছক্কার মার ৫টি।

নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে অস্বস্তিতে আছে নর্থ জোন। দুই ওপেনার পিনাক ঘোষ ও মোহাম্মদ আশরাফুলসহ সাজঘরে ফিরে গেছেন ইমরুল কায়েসও। দিনশেষে তাদের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১১০ রান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিসিএল-২০২০লিড স্পোর্টসসাউথ জোন-ইস্ট জোন ফাইনাল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

হামাসের সঙ্গে বিরল আলোচনার পর ইসরায়েল গেলেন কুশনার

আগস্ট ১৭, ২০২৬

ওয়ালটন চেয়ারম্যান এস. এম. শামছুল আলমের জন্মদিন

আগস্ট ১৭, ২০২৬
ছবি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ (সংগৃহীত)।

বাংলাদেশকে ব্যবহার করে আল-কায়েদার সেল গড়ার চেষ্টা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ১৭, ২০২৬
ছবি: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক (সংগৃহীত)।

‘সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ’

আগস্ট ১৭, ২০২৬

ভারতীয় এক্স অ্যাকাউন্টের যে ভুয়া দাবিতে ইসরায়েল-যুক্তরাষ্ট্রে তোলপাড়

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT