চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুয়ারেজের এমন অভিষেক বার্সাকে পোড়াবে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৯ পূর্বাহ্ণ ২৮, সেপ্টেম্বর ২০২০
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

বুড়ো বলে বার্সেলোনা থেকে তাড়িয়ে দেয়া লুইস সুয়ারেজ অ্যাটলেটিকো মাদ্রিদের জার্সিতে অভিষেক স্মরণীয় করে রাখলেন দুর্দান্ত পারফরম্যান্সে। খেলেছেন মাত্র ২০ মিনিট, গোল করেছেন দুটি, করিয়েছেন একটি। দলকে বড় জয়ে দিয়েছেন তাকে ক্লাবে টানার সম্মানের প্রতিদান।

৩৩ বছর বয়সী উরুগুয়ে স্ট্রাইকারের ঝলকের রাতে গ্রানাডাকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

ম্যাচের নবম মিনিটে ডিয়েগো কস্তার গোলে শুরু করে অ্যাটলেটিকো। ১৭ মিনিটে পেনাল্টিতে ব্যবধান দ্বিগুণ করেন সাউল নিগুয়েজ। আসে বিরতি।

মধ্যবিরতির পর ফিরে অ্যাঞ্জেল কোরেয়া ম্যাচের ৪৭ মিনিটে ব্যবধান বাড়ান। ৬৫ মিনিটে গোল করে জোয়াও ফেলিক্স বড় জয়ের পথ দেখান।

সুয়ারেজ মাঠে আসেন ৭১ মিনিটে। ম্যাচের ৭২ মিনিটে মার্কোস লরেন্তে স্কোরলাইন করেন ৫-০, যে গোলের পেছনের কারিগর সুয়ারেজ।

এরপর শুরু সুয়ারেজের বুড়ো হাড়ের ভেল্কি। ৮৫ মিনিটে লরেন্তের বাড়ানো বলে মাথা ছুঁয়ে অ্যাটলেটিকো জার্সিতে খাতা খোলেন উরুগুয়ে তারকা। সেই লরেন্তের বাড়ানো বলেই যোগ করা সময়ে জোড়া গোল পূর্ণ করেন সুয়ারেজ।

মাঝে ৮৭ মিনিটে একটি গোল কমান গ্রানাডার জর্জ মোলিনা। তাতে ডিয়েগো সিমিওনের দলের কোনো বিপত্তিই ঘটেনি বড় জয়ের পথে।

ট্যাগ: অ্যাটলেটিকোবার্সালা লিগালিড স্পোর্টসসুয়ারেজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শুভ জন্মদিন আমাদের আলোর বাতিঘর

পরবর্তী

দশ লাখ ছাড়ালো মৃতের সংখ্যা

পরবর্তী
করোনাভাইরাস

দশ লাখ ছাড়ালো মৃতের সংখ্যা

এমসি কলেজে গণধর্ষণ: গভীর রাতে রাজন গ্রেপ্তার

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মিয়ানমারে যেভাবে আবারও ঘুরে দাঁড়াচ্ছে জান্তা

আগস্ট ৩০, ২০২৬

যমুনা নদী, কৃষি-শিল্পে সিরাজগঞ্জের সম্ভাবনা নিয়ে উদ্যোক্তা মিলনমেলা

আগস্ট ৩০, ২০২৬

নজরুলের স্মৃতির প্রতি শ্রদ্ধায় প্রিয়াংকা গোপ ও বর্ণালীর বিশেষ গান

আগস্ট ৩০, ২০২৬

ভয়াবহ দুর্ঘটনায় অভিনেত্রী তিশার গাড়ি, বললেন যা ঘটেছিল

আগস্ট ৩০, ২০২৬

সাবেক আইজিপি এনামুল হকের মৃত্যু

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT