চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরিয়ার রাক্কা থেকে পালিয়ে যাচ্ছে আইএস বাহিনী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৪ পূর্বাহ্ণ ১০, অক্টোবর ২০১৭
আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সিরিয়ায় জঙ্গি সংগঠন কথিত ইসলামিক স্টেট (আইএস)-এর রাজধানী খ্যাত রাক্কা শহর দখলে সরকার ও বিদ্রোহী দলের মিলিত মিলিশিয়া বাহিনী ‘দ্য সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস’-এর দ্বিমুখী হামলায় পিছু হটছে আইএস বাহিনী।

সোমবার মিলিশিয়া বাহিনীর এক মুখপাত্র সাংবাদিকদের এ তথ্য জানান।

গত দু’মাস সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স-এসডিএফ দু’দিক থেকে আইএস অধিকৃত রাক্কায় অভিযান তীব্র করে। তবে এসডিএফ বাহিনীর হামলার মুখে আত্মঘাতী গাড়ি বোমা হামলার মাধ্যমে নিজেদের অবস্থান ধরে রাখার শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছে আইএস।

দফায় দফায় বিমান হামলায় রাক্কার অধিকাংশ ভবনই এখন ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।

মার্কিন সমর্থিত সিরিয়ান যোদ্ধারা বর্তমানে রাক্কায় যে কয়েকটি এলাকা এখনও আইএসের দখলে রয়েছে সেগুলো মুক্ত করতে শেষবারের মতো জোরালো হামলা চালানোর পরিকল্পনা করছে। সংশ্লিষ্ট এক মার্কিন কর্মকর্তাও জানিয়েছেন, রাক্কা যুদ্ধ এখন শেষ পর্যায়ে রয়েছে।

আইএস ইরাকের মসুলের মতোই আত্মঘাতী হামলা এবং বিস্ফোরক ভর্তি গাড়িবোমা হামলার পদ্ধতি ব্যবহার করছে বলে এসডিএফ দাবি করেছে। তাদের আরও দাবি, হামলার মুখে রাক্কা থেকে পালিয়ে যাচ্ছে আইএস।

কুর্দি প্রধান এসডিএফের মুস্তফা বালি সাংবাদিকদের বলেছেন, শেষ পর্যায়ের এই যুদ্ধ সাত থেকে ১০ দিন চলতে পারে। এখনও আইএসের কয়েকশ’ জঙ্গি রাক্কা শহর জুড়ে ছড়িয়ে আছে, যাদের এই শেষ লড়াইয়ের মাধ্যমে সরাতে হবে।

ট্যাগ: আইএসসিরিয়া যুদ্ধ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোমাঞ্চের সামনে দাঁড়িয়েও শঙ্কায় পাকিস্তান

পরবর্তী

নাফ নদীতে নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৩

পরবর্তী
নাফ নদীতে নৌকাডুবির ঘটনায় উদ্ধারকর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নাফ নদীতে নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৩

পাইচো চোরের কিচ্ছা

'পাইচো চোরের কিচ্ছা' আজ শিল্পকলায়

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT