চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরাজগঞ্জের সলঙ্গা থানাকে উপজেলা করার দাবিতে মানববন্ধন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২২ অপরাহ্ণ ০৫, জুলাই ২০১৯
রাজনীতি
A A

বৃটিশ বিরোধি আন্দোলনের সূতিকাগার ‘রক্তাক্ত সলঙ্গা’ খ্যাত সিরাজগঞ্জের সলঙ্গা থানাকে উপজেলা করার দাবিতে মানববন্ধন করেছে সলঙ্গা সোসাইটি, ঢাকা। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা মওলানা আব্দুর রশিদ তর্কবাগিশের স্মৃতিবিজরিত ঐতিহাসিক সলঙ্গাকে উপজেলা করার দাবি জানান।

এ জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের কাছে জোর দাবি জানান। এ ব্যাপারে সিরাজগঞ্জের সংসদ সদস্যদের কার্যকর ভূমিকা রাখারও অনুরোধ জানান।

বক্তারা বলেন, বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও মোহাম্মদ নাসিমসহ অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ সলঙ্গাকে উপজেলা বাস্তবায়নের প্রতিশ্রতি দিয়েছেন। সর্বশেষ সদ্য বিদায়ী স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনও সিরাজগঞ্জে সফরে গিয়ে হাজার হাজার মানুষের সামনে সলঙ্গাকে উপজেলা করার প্রতিশ্রতি দিয়ে আসেন। গত ২৬ জুন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজ সলঙ্গাকে উপজেলা করার দাবি জাতীয় সংসদে উত্থাপন করেন। এর আগেও সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক এমপি আমজাদ হোসেন মিলন ও সিরাজগঞ্জ-৪ আসনের সাবেক এমপি শফিকুল ইসলাম সলঙ্গা উপজেলা করার দাবি জাতীয় সংসদে তুলেছিলেন।

তারা বলেন, রায়গঞ্জের ৩ টি ও উল্লাপাড়া ৩ টি মোট ৬টি ইউনিয়ন নিয়ে গঠিত সলঙ্গা প্রশাসনিক থানাকে আমরা আমরা দ্রুত উপজেলা হিসাবে দেখতে চাই।

বক্তারা বলেন, বৃটিশ বিরোধী আন্দোলনের সূতিকাগার সিরাজগঞ্জের সলঙ্গা। যা ‘রক্তাক্ত সলঙ্গা’ বা ‘সলঙ্গা বিদ্রোহ’ নামে পরিচিত। ১৯২২ সালে মওলানা আব্দুর রশিদ তর্কবাগিশের নেতৃত্বে বৃটিশ পণ্য বর্জনের কর্মসূচি পালনের সময় পুলিশের গুলিতে সরকারি হিসাবেই সাড়ে ৪ হাজার মানুষ নিহত হন। উত্তরবঙ্গের প্রবেশদ্বার এই সলঙ্গাকে ২০০১ সালে থানায় রূপান্তর করে তৎকালীন আওয়ামী লীগ সরকার।

রায়গঞ্জ উপজেলার ৩ টি এবং উল্লাপাড়ার ৩ টি মোট ৬টি ইউনিয়ন নিয়ে (ঘুড়কা, নলকা, ধুবিল, সলঙ্গা, হাটিকুমরুল ও রামকৃষ্ণপুর। এই ৬ ইউনিয়নে জনসংখ্যা পৌনে তিন লাখ থেকে তিন লাখ) গঠিত এই সলঙ্গা থানা ভৌগলকিভাবে অনেকগুরুত্বপূর্ণ। এই থানা দুই দিক দিয়ে মহাসড়ক চলে গেছে। যেখান থেকে রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলা এবং খুলনা বিভাগের ৩-৪ টি জেলার মানুষ যাতায়ত করে। এছাড়া সলঙ্গা থানা সিরাজঞ্জের ঠিক মাঝখানে অবস্থিত।

Reneta

সলঙ্গা সোসাইটি, ঢাকা’র আহ্বায়ক অ্যাডভোকেট আসাদ উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে চক্ষু বিশেজ্ঞ অধ্যাপক উৎপল কুমার কুণ্ডু, সাবেক ব্যাংকার ও ব্যবসায়ী আব্দুল হাই সিদ্দিকী, ঢাকা রিপোর্টার্স ইউনিটির কল্যাণ সম্পাদক ও ঢাকাস্থ সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাওসার আজম, সুপ্রীমকোর্টের আইনজীবী ব্যারিস্টার রেজাউল করিম সোহেল, চ্যানেল টুয়েন্টিফোরের রিপোর্টার ও ঢাকাস্থ সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির কার্যনির্বাহী সদস্য সোহেল রানা উপস্থিত ছিলেন।

ঢাকা কলেজ ছাত্রলীগ নেতা ওমর ফারুকের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বার্তা২৪ ডটকমের স্টাফ করেসপন্ডেন্ট মো. শিহাবুল ইসলাম, ঢাকা কলেজ ছাত্রলীগনেতা রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ বক্তব্য রাখেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT