চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনোভ্যাক টিকার বুস্টার শট ‘টেকসই অ্যান্টিবডি তৈরি করে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১১ অপরাহ্ণ ২৭, জুলাই ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

চীনে সিনোভ্যাক টিকার দুই ডোজের পর বুস্টার শট দিলে ডেল্টার বিরুদ্ধেও টেকসই অ্যান্টিবডি তৈরি করতে পারে বলে এক গবেষণায় জানা গেছে। 

সিনোভ্যাকের একজন মুখপাত্র রয়টার্সকে বলেছেন, টিকাপ্রাপ্ত ব্যক্তিদের রক্ত পরীক্ষা করে তারা দেখেছেন, ডেল্টা ধরনের সংক্রমণের ক্ষেত্রে তাদের টিকার ভাইরাসকে নিষ্ক্রিয় করার ক্ষমতা কমে যেতে পারে। তবে ৬ মাস পর তৃতীয় শটে বুস্টার ডোজ দিলে ডেল্টার বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখতে পারে।

রোববার প্রকাশিত এক প্রতিবেদনে গবেষণাপত্রে দলটি ১৮ থেকে ৫৯ বছর বয়সী ব্যক্তিদের রক্ত পরীক্ষা করে করোনাভাইরাসের অ্যান্টিবডি পাওয়ার কথা জানিয়েছে।

Banglabid

এই গবেষণায় যারা অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে দুই ডোজ টিকা গ্রহণকারীদের অ্যান্টিবডি পাওয়া গেছে ১৬ শতাংশ থেকে ৩৫ শতাংশের কিছু বেশি। কিন্ত ছয় মাস পর ৫৪০ জন তৃতীয় বুস্টার ডোজ গ্রহণ করার পর তাদের নতুন ধরনের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরির মাত্রা আগের চেয়ে অনেক বেশি।

চায়নিজ সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভনশনের সাবেক উপ-পরিচালক ফেং জিয়াং সম্প্রতি চীনের রাষ্ট্রায়ত্ত্ব সেন্ট্রাল টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, চীনে তৈরি দুটি টিকা ডেল্টা ধরনের বিরুদ্ধে ‘কম কার্যকর’। তিনি টিকা দুটির নাম উল্লেখ করেননি।

তবে তিনি জানিয়েছেন, ওই টিকা দুটি ‘মৃত করোনাভাইরাস’ থেকে তৈরি ‘ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন’ এর ধরনে পড়েছে।

Reneta

এ ধরনের টিকায় পরীক্ষাগারে ভাইরাস বা ব্যাকটেরিয়া তৈরি করে সেটাকে মেরে ফেলার পর টিকায় ব্যবহার করা হয়। এর মাধ্যমে ওই ভাইরাস কিংবা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়।

চীনে গণটিকাদান কর্মসূচিতে ব্যবহার করা দেশটির তৈরি সাতটি টিকার মধ্যে পাঁচটি ‘ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন’। এর মধ্যে সিনোভ্যাক বায়োটেক এবং সিনোফার্মের টিকাও রয়েছে।

সিনোভ্যাক লাইফ সায়েন্সেস কোম্পানির তৈরি করোনাভাইরাসের টিকা তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালে ৫১ শতাংশ থেকে ৮৪ শতাংশ পর্যন্ত কার্যকর বলে দেখা গিয়েছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসবুস্টার শট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পুলিশি জেরায় বার বার কান্নায় ভেঙে পড়েন শিল্পা শেঠি

পরবর্তী

চীনে ৩০০ ফুটের ধূলার দেয়াল

পরবর্তী

চীনে ৩০০ ফুটের ধূলার দেয়াল

অঘটন, প্রত্যাশার ছাপ রাখতে পারলেন না ওসাকা

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT