চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেমা নিয়ে অস্থিরতা আমার একদমই পোষায় না: কামার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৩ অপরাহ্ণ ১৩, আগস্ট ২০১৯
বিনোদন
A A

ক্ষ্যাপাটে একদল তরুণ নিয়ে অবশেষে ‘শিকলবাহা’র শুটিং ক্যাম্প শুরু করেছেন ‘শুনতে কি পাও!’ নির্মাতা কামার আহমাদ সাইমন।

প্রায় পাঁচ বছর আলোচনায় থাকা শিকলবাহার গাছ লাগিয়ে ঢাকার বাইরে একটা সেট তৈরি হয়েছে প্রায় ২ বছর ধরে। আর ঢাকার শুটিং ক্যাম্পে মূল প্রস্তুতি শুরু হয়েছিলো ছয় মাস আগে একরকম নিভৃতেই। তার আগে প্রায় দুই বছর খোঁজাখুঁজির পর বাছাই হয় শিকলবাহা’র কেন্দ্রীয় চরিত্রের তিন নতুন মুখ। এছাড়া ৯৪ বছর বয়সী একটি গুরুত্বপূর্ণ চরিত্রে চূড়ান্ত হয়েছেন একজন খ্যতনামা শিল্পী, যার ব্যাপারে এক্ষুণি মুখ খুলতে নারাজ কামার।

কামার আহমাদ সাইমনের রচনা ও পরিচালনায় সারা আফরীনের প্রযোজনায় শিকলবাহা যৌথ প্রযোজনা করছে জার্মানীর ওয়াইডাম্যান ব্রস। এ বছরের কান চলচ্চিত্র উৎসবে বিশ্বের অন্যতম শক্তিশালী চলচ্চিত্র ম্যাগাজিন ভ্যারাইটির শীর্ষ বাছাই ১০ প্রযোজক তালিকায় ছিলো ওয়াইডাম্যান ব্রস।

Banglabid

২০১৪ সালে কান চলচ্চিত্র উৎসবে উদীয়মান নির্মাতাদের আসর ‘লা ফ্যাব্রিক সিনেমা দ্যু মুন্দে’ ১০টি স্ক্রিপ্টের মধ্যে নির্বাচিত হয়ে প্রথম আলোচনায় আসে ‘শিকলবাহা’। তখন এর নাম ছিলো ‘শঙ্খধ্বনি’। এরপর বার্লিন চলচ্চিত্র উৎসব থেকে পরপর দুই বছর অত্যন্ত সম্মানজনক ‘ওয়ার্ল্ড সিনেমা ফান্ড’র জন্য নির্বাচিত হয়েছিলো ‘শিকলবাহা’র স্ক্রিপ্ট।

ঈদের শুভেচ্ছা জানিয়ে কামার বলেন, সিনেমাটা আমার কাছে একটা দৈনন্দিন যাপন, এ নিয়ে অস্থিরতা আমার একদমই পোষায় না। আমি যতদিন নিজে বুঝি না ততোদিন শুটিং শুরু করি না। আর এখন যখন শুরু করলাম তখন এই ঈদের দিনেও ফাঁকা ক্যাম্প ফেলে যেতে পারছি না!

প্রযোজক সারা আফরীন জানান, গত মাসে ইডফা সামার স্কুলে ‘অন্যদিন’-এর সম্পাদনা থেকে কামার ফিরতেই অনেকটা গোপনে শুরু করেছিলাম ‘শিকলবাহা’র শুটিং। আরো মাস দুয়েক শুটিং করার পরিকল্পনা আছে। তারপর পোস্টের লম্বা কাজ, বছরও লেগে যেতে পারে। কিন্তু এসবের আগেই আশা করি মুক্তি দিতে পারবো আমাদের অপরিকল্পিত নতুন ছবি ‘নীল মুকুট’।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কামার আহমাদ সাইমনলিড বিনোদনশিকলবাহাশুনতে কি পাও
শেয়ারTweetPin

সর্বশেষ

ল্যাপটপে প্রারম্ভিক রেনেসাঁ যুগের চিত্রশিল্পী আন্তোনেল্লো দা মেসিনার চুরি হওয়া একটি শিল্পকর্ম

উৎসবের রাতে জাদুঘরের ৯ কোটি ডলারের ৪ মাস্টারপিস চুরি

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের সভাপতি শাহ সুহেল, সাধারণ সম্পাদক আশিক উল্লাস

আগস্ট ১৭, ২০২৬

‘শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন, জানে না বাংলাদেশ’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: বাংলাদেশের কক্সবাজারের কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গা শরণার্থীরা তাদের দেশত্যাগের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সমবেত হয়েছেন।

রোহিঙ্গা প্রত্যাবাসন কবে, বাংলাদেশকে যা জানাল মিয়ানমার

আগস্ট ১৭, ২০২৬

ই-রিকশা নিয়ে নানা পরিকল্পনা ও বিধিনিষেধ জানালেন প্রতিমন্ত্রী

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT