চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিটি কর্পোরেশন নয়, ব্যক্তি উদ্যোগে সেই বর্জ্য অপসারণ!

আরেফিন তানজীব আরেফিন তানজীব
৫:৩১ অপরাহ্ণ ১৬, নভেম্বর ২০১৭
রাজনীতি
A A
সড়কে আবর্জনা ও বর্জ্য অপসারণের জন্য মানুষজন কাজ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর আজিমপুরে ময়লার স্তুপ থাকার ঘটনায় লালবাগ থানা আওয়ামী লীগের দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার পর সিটি কর্পোরেশন নয়, ব্যক্তি উদ্যোগে বর্জ্য অপসারণ করা হচ্ছে বলে জানিয়েছে পার্ল হারবার কমিউিনিটি সেন্টার কর্তৃপক্ষ।

কর্মঘণ্টা শেষ হয়ে যাওয়ার অজুহাতে সিটি কর্পোরেশন বর্জ্য অপসারণে অস্বীকৃতি জানালে নিজরাই তা অপসারণের সিদ্ধান্ত নেয় বলে জানান তারা। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে এলাকাবাসী।

বৃহস্পতিবার রাজধানীর আজিমপুর পার্ল হারবার কমিউিনিটি সেন্টারে ময়লার স্তুপ থাকার ঘটনায় লালবাগ থানা আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সেসময় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডা. দীপু মনির গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়।

Banglabid

পার্ল হারবার কমিউিনিটি সেন্টার কর্তৃপক্ষের প্রতিনিধি এস এম আরিফুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে বলেন: সকালে কমিউিনিটি সেন্টারে এসেই তারা এ বর্জ্য দেখতে পান। আমরা ভেবেছিলাম, দ্বিতীয় তলায় যেহেতু পূর্বনির্ধারিত অনুষ্ঠান আছে তাই এর আগেই হয়তো বর্জ্য সরিয়ে নেয়া হবে। কিন্তু তার বদলে এ নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরপরও বর্জ্যগুলো সেখানে থেকে যায়।

বর্জ্য পরিবহন ট্রাক ও আবর্জনা জমা, শহরের পরিবেশ দূষণ. Channel i News - চ্যানেল আই নিউজ ‘সেখানে সন্ধ্যায় একটি বিয়ের অনুষ্ঠান আছে। কিন্তু বিয়ের আয়োজক পক্ষের লোকজন এসে এই অবস্থা দেখতে পান। পরে তারা উভয় পক্ষ মিলে সিটি কর্পোরেশনের সঙ্গে যোগাযোগ করেন। সিটি কর্পোরেশন অপারগতা প্রকাশ করলে তারাই যৌথভাবে উদ্যোগী হয়ে এখন বর্জ্য অপসারণ করছেন।’

মহানগর দক্ষিণ আওয়ামী লীগের একাধিক নেতা চ্যানেল আই অনলাইনকে বলেন: পার্ল হারবারে তাদের দলীয় সদস্য নবায়ন এবং প্রাথমিক সদস্য সংগ্রহ অনুষ্ঠান ছিলো। সকালে থেকে নেতাকর্মীরা সেখানে এসে দেখে  কমিউনিটি সেন্টারের সামনের রাস্তায় ময়লার বড় স্তুপ।

Reneta

তাদের অভিযোগ: দক্ষিণের মেয়র সাঈদ খোকনের অনুসারীরা এই কাজ করেছে। এটি একটি প্রতিশোধপরায়ণ কাজ।

‘মগবাজার ফ্লাইওভার উদ্বোধনের সময় দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদের সঙ্গে সাঈদ খোকনের অনুসারীদের অপ্রীতিকর ঘটনা ঘটে। তার প্রতিশোধ নেয়ার জন্য তারা এই ঘটনা ঘটিয়েছে।’

এলাকাবাসী বলেন: এ ধরণের মানসিকতা নিয়ে রাজনীতি করা উচিত নয়। এই এলাকায় ভিকারুননেসা নুন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর শাখা সহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান থাকায় সকাল থেকেই শিক্ষার্থী-অভিভাবকরা ভোগান্তিতে পড়েন।

রাজনীতিতে শুভবুদ্ধির উদয় হোক এবং ভবিষ্যতে যেন এ ধরণের ঘটনা না ঘটে সেই প্রত্যাশা ব্যক্ত করেছেন শিক্ষার্থী, অভিভাবকসহ সাধারণ মানুষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগসংঘর্ষ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৭ শিশুর মৃত্যু

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাংকে অতিরিক্ত তারল্য, ট্রেজারি বিলের সুদহার কমে ৯ শতাংশের নিচে

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

২৭ বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন হত্যা মামলার আসামি কালু

আগস্ট ১৭, ২০২৬

ডারউইনে স্মিথ-লিটনের কথার লড়াই, যা ধরা পড়ল স্টাম্প মাইক্রোফোনে

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT