চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিঙ্গাপুরে শেল ইকো ম্যারাথনে বাংলাদেশী ছাত্রদের সাফল্য

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১২ অপরাহ্ণ ০৯, মে ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A

বাংলাদেশ থেকে অংশগ্রহণ করা আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের ‘টিম রেড-এক্স’ এর নির্মিত ‘স্বাধীন-একাত্তর’ নামের যানটি সিঙ্গাপুরের শেল ইকো ম্যারাথনে সাফল্য অর্জন করেছে। তারা তাদের গ্যাসোলিন ক্যাটাগরিতে নবম স্থান অধিকার করে (দেশ হিসেবে ৫ম) যা বাংলাদেশি কোন টিমের জন্য ভ্যালিড রান নিয়ে সবচেয়ে বড় অর্জন। এই প্রতিযোগিতায় তাদের মাইলেজ অর্জিত হয়েছে ৪২.৫ কিমি/লিটার।

প্রতিযোগিতায় জাপান, কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যাণ্ড, চীন, ইন্দোনেশিয়াসহ মোট ২০ টি দেশের ১২৩ টা টিম অংশগ্রহণ করে।

‘টিম রেড-এক্স’ এর এডভাইজার মোঃ জোবায়ের হোসাইন চ্যানেল আই অনলাইনকে বলেন: আমাদের ছাত্রদের নির্মিত এই গাড়িটি প্রযুক্তিগত ভাবে অনেক উন্নত এবং জ্বালানী সাশ্রয়ী, যেখানে কার্বুরেটরহীন ই.এফ.আই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

Banglabid

বর্তমানে পৃথিবীতে সবচেয়ে উদ্বেগজনক প্রশ্ন হলো প্রাকৃতিক জ্বালানী সম্পদের ঘাটতি। আর এই ঘাটতিকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহন করার লক্ষ্যে প্রতি বছর শেল লুব্রিকেন্ট আয়োজন করে থাকে শেল ইকো ম্যারাথন।

সিঙ্গাপুরের অভাবনীয় সাফল্যের কথা তুলে ধরে টিম ম্যানেজার নাহিয়ান চ্যানেল আই অনলাইনকে বলেন: সিঙ্গাপুর এর যাওয়ার পর কিছুটা যান্ত্রিক ক্রটির মধ্যে পড়ে আমাদের গাড়িটি, তা না হলে হয়ত অর্জনটা দেশের জন্য আরো বড় হতে পারত।কিন্তু সার্বিক অর্জনে আমরা খুশি।

‘টিম রেড-এক্স’ এর গাড়িটি অনেকটা জ্বালানী সাশ্রয়ী এবং আমরা আশা করেছি যে ভবিষ্যতে কিছু বিষয়ে আরও ভালোভাবে নজর রাখলে গাড়িটি প্রতি লিটার জ্বালানীতে প্রায় ৬০ কিলোমিটার পথ অতিক্রম করবে। বাংলাদেশের অটোমোবাইল সেক্টরে অনেক প্রতিভাবান তরুন রয়েছে যারা সঠিক পৃষ্ঠপোষকতা পেলে আরো অনেক দূর এগিয়ে যেতে পারবে বলে তাদের আশাবাদ।

Reneta

 

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রীর ১৮০ দিন পূর্তিতে নতুন ‘ই-বুক’ প্রকাশ

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশের কাছে বিধ্বস্ত হারের পর বড় শাস্তির শঙ্কায় অস্ট্রেলিয়া

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সরকারের ১৮০ দিন পুর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রেস উইং আয়োজিত মত বিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী।

‘ভগ্নস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার’

আগস্ট ১৭, ২০২৬

মোজাম্মেল বাবু-শ্যামল দত্ত-ফারজানা রুপার বিষয়ে আদালতের নতুন নির্দেশনা

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ বিষয়ে ট্রাম্প বললেন ‘ওয়াও’

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT