চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাড়া ফেলেছে মিজানুর রহমান আরিয়ানের ‘গজদন্তিনী’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৫ অপরাহ্ন ২৩, ফেব্রুয়ারি ২০২০
বিনোদন
A A

মিজানুর রহমান আরিয়ানের নির্দেশিত নাটক মানেই দর্শক বাড়তি আগ্রহ। এর আগে কথোপকথন, অ্যাংরি বার্ড, বড় ছেলে, ব্যাচ ২৭, ঘুরে দাঁড়ানোর গল্প, বুকের বা পাশে, ঋণী, সংসার নাটকগুলো দিয়ে নির্মাতা হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছেন। গেল ভালোবাসা দিবসে এ নির্মাতা আবারও তার নামের সুবিচার করলেন।

জোবায়েদ আহসানের গল্পে আরিয়ানের চিত্রনাট্য ও পরিচালনায় ‘গজদন্তিনী’ নাটকটি একটি বেসরকারি টিভিতে প্রচারের পর ইউটিউবে আসে। এরপর থেকে দর্শকের মাঝে সাড়া ফেলতে শুরু করে। যেখানে অভিনয় করেছেন জনপ্রিয় জুটি আফরান নিশো এবং মেহজাবীন। মুশফিকুর রহমান মনজুর প্রযোজনায় ‘গজদন্তিনী’ ইউটিউবে প্রকাশের এক সপ্তাহ পার হতেই ৩০ লাখের বেশি দর্শক দেখে ফেলেছে।

শুধু তাই নয়, নাটকটি দেখে প্রশংসা করতে ভোলেনি দর্শক। ইউটিউব কমেন্ট বক্সে লক্ষ্য করা গেছে প্রায় সাড়ে তিন হাজার ইতিবাচক মন্তব্য। বেশিরভাগ দর্শকের মন্তব্য ছিল এমন, অসাধারণ একটি নাটক। এ নাটকের প্রতিটি দৃশ্যই ছিল অপ্রত্যাশিত। যাকে কারিগরি ভাষায় আমরা বলি ‘আনপ্রেডিক্টেবল’, ধন্যবাদ।

ভালোবাসার মতো এতো সুন্দর অনুভূতি মনে হয় আর কিছু নেই পৃথিবীতে। আরিয়ান ভাইকে ধন্যবাদ এতো সুন্দর কনটেন্ট উপহার দেয়ার জন্য। কোনো কোনো দর্শক আবার অনেকদিন পর নাটকে আজিজুল হাকিমকে দেখে সন্তোষ প্রকাশ করেছেন।

সবমিলিয়ে নির্মাতা আরিয়ানের গল্প বলার ধরণ, নিশো-মেহজাবীনের অভিনয় ছাড়াও ‘গজদন্তিনী’ বেশ মজার চরিত্রে দেখা গেছে সরাফ আহমেদ জীবনকে। স্ক্রিনে যতবার তিনি এসেছেন, ততোবারই হাসির খোরাক জুগিয়েছেন। আরও ভালো লেগেছে গল্পের সঙ্গে মিলিয়ে আপেল মাহমুদের সংগীতে সোমেশ্বর অলির লেখা শাওন গানওয়ালার গান।

সবমিলিয়ে বলা যায়, এবারের ভালোবাসা দিবসের অন্যতম দর্শকনন্দিত নাটক হচ্ছে ‘গজদন্তিনী’, যেটি বঙ্গের ব্যানারে নির্মিত। গেল ভালোবাসা দিবস উপলক্ষে চারটি নাটকটি নির্মাণ করেছেন আরিয়ান। তারমধ্যে ‘গজদন্তিনী’ প্রসঙ্গে তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন, নাটকটি ভালো বলেই সবচেয়ে বেশি দর্শকের এখানে। দর্শক যত বেশি ভালো কনটেন্ট দেখবে, ততই ভালো কাজ নির্মিত হবে। এভাবে যদি ভালো কনটেন্ট দেখার জোয়ার আসে, সেক্ষেত্রে দর্শক অনেক ভূমিকা পালন করবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আজিজুল হাকিমআফরান নিশোবঙ্গমিজানুর রহমান আরিয়ানমেহজাবীনলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

৮ মে বসছে বাইফার পঞ্চম আসর

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশত

এপ্রিল ২, ২০২৬

মালয়েশীয় বিশ্ববিদ্যালয় প্রতিনিধি দলের চ্যানেল আই পরিদর্শন

এপ্রিল ২, ২০২৬

মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর দেশে এই প্রথম জ্বালানির দাম বাড়ানো

এপ্রিল ২, ২০২৬

ইসরাইলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ও লেবাননের হিজবুল্লাহ

এপ্রিল ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT