চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাহানা সিরাজসহ ‘রত্নগর্ভা মা’ পুরস্কার পেলেন ৩৫ জন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৯ অপরাহ্ণ ১১, মে ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A
চ্যানেল আই অনলাইন পুরস্কার বিতরণ অনুষ্ঠান, রত্নগর্ভা মা সম্মাননা প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় সন্তানদের যুগোপযোগী হিসেবে গড়ে তোলার স্বীকৃতিস্বরূপ ৩৫ জন নারীকে ‘রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড ২০২৩-২৪’ পদক প্রদান করা হয়েছে। 

রবিবার (১০ মে) মা দিবসের দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে এই সম্মাননা প্রদান করা হয়। বিশেষ শাখায় ‘রত্নগর্ভা মা’ সম্মাননা পান সাহানা সিরাজ। তিনি কৃষি ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজের সহধর্মিণী। দুই সন্তানের সফল মা হিসেবে অবদানের জন্য তাকেসহ মোট ৩৫ মাকে এই পুরস্কার দেয়া হয়।

সন্তানদের যুগোপযোগী হিসেবে গড়ে তোলার স্বীকৃতিস্বরূপ প্রতি বছরেই সফল মায়েদের এই পুরস্কার দিয়ে আসছে আজাদ প্রোডাক্টস লি.। এ বছর মোট ৩৫ জন নারীকে ‘রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড ২০২৩-২৪’ পদ তুলে দেয়া হলো।

Banglabid

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এডাস্ট স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের পরিচালক ড. আ ন ম এহসানুল হক মিলন।

এছাড়াও বিশেষে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ, অভিনেতা ও নির্মাতা আবুল হায়াত, সবুর খান প্রমুখ।

Reneta

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে শাইখ সিরাজ বলেন, ২০০৫ সালে আমার মা ‘রত্নগর্ভা মা’-এর স্বীকৃতি পেয়েছিলেন, একই আয়োজনে কুড়ি বছর পর আমার স্ত্রী ‘রত্নগর্ভা মা’ সম্মাননা পাচ্ছেন, এটা সত্যিই অন্যরকম ভালো লাগার।

এসময় তিনি একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় সন্তানদের বিখ্যাত হওয়ার জন্য গড়ে তোলার চেয়ে মানবিক গুণসম্পন্ন করে গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে ২৫ জন নারীকে সাধারণ ক্যাটাগরিতে এবং ১০ জন নারীকে বিশেষ ক্যাটাগরিতে সম্মাননা দেয়া হয়েছে। এ ছাড়াও ‘মাই ড্যাড ওয়ান্ডারফুল’ ক্যাটাগরিতে একজন বাবাকে দেয়া হয় এই পুরস্কার।

আমার মা আমার ভালোবাসা এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে ২০০৩ সাল থেলে আজাদ প্রোডাক্টসের পক্ষ থেকে প্রতিবছরের ন্যায় এবার ২২তম বছরের অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।

সাধারণ ক্যাটাগরিতে সম্মানিত হওয়া মায়েরা হলেন: মারতুজা নুসরাত, মোছা. ফরিদা বেগম, রাশিদা বেগম, নাসিমা মান্নান চৌধুরী, বিবি মরিয়ম, রোকেয়া খানম, পিয়ারা বেগম, আফরোজা পারুল, রোকসানা আক্তার, হাসিনা আক্তার, বেগম সালেহা করিম, ফাতিমা নার্গিস, আঞ্জুমান আরা বেগম, সালমা আলম, মোছা. জোবেদা খানম, মোছা. রাজিয়া বেগম, মোছাম্মৎ মাহমুদা বেগম, কিশোয়ার জাহান, মোসা. ফাতেমা বেগম, সুরাইয়া চৌধুরী, রাবেয়া পারভীন বানু, আদরিনী সরকার, হাছিনা আক্তার, মনোয়ারা বেগম, এডভোকেট হালিমা আক্তার।

বিশেষ ক্যাটাগরিতে যারা রয়েছেন: সাহানা সিরাজ, মোসা. মুসলিমা খানম রানা, স্মৃতি কণা বড়ুয়া, খাদিজা খন্দকার, ফাতেমা আলম শাহানা, সাহানা আকতার চৌধুরী, অলকা ঘোষ, শামছুন্নাহার হোসেন, মোছা. ফরিদা বেগম, সৈয়দা দিলরুবা খানম। এ ছাড়াও মাই ড্যাড ওয়ান্ডারফুল ক্যাটাগরিতে আরেফিন বাদল সম্মানিত হয়েছেন হয়েছেন।

আজাদ প্রোডাক্টসের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ বলেন, যেসব মায়েরা কঠিন শ্রম ও মন্ত্রমুগ্ধ দীক্ষা দিয়ে সন্তানের মানুষের মত মানুষ করেছেন, দেশে বিদেশে আলোকিত ও বিকাশিত করেছেন প্রতিবছর তাদের সম্মননা দেওয়া হয়ে থাকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আজাদ প্রোডাক্টস লি.ড. আ ন ম এহসানুল হক মিলনশাইখ সিরাজশাহানা সিরাজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারতের জাতীয় পুরস্কার প্রাপ্ত মেকাপ আর্টিস্ট বিক্রমের প্রয়াণ

পরবর্তী

ব্র্যাক ব্যাংকের ‘এক্সক্লুসিভ এমপ্লয়ি’ সুবিধা পাবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মকর্তারা

পরবর্তী
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সঙ্গে ব্র্যাক ব্যাংকের প্রতিনিধিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্র্যাক ব্যাংকের ‘এক্সক্লুসিভ এমপ্লয়ি’ সুবিধা পাবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মকর্তারা

জনসভায় বক্তা বক্তব্য দিচ্ছেন, জনসমাগমের মধ্যে. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্রুত বিচার সম্পন্ন করে আইনের মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে: এ্যানী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

লাইসেন্সবিহীন অটোরিকশা বন্ধের সিদ্ধান্ত, গাছের গুঁড়ি ফেলে চালকদের অবরোধ

আগস্ট ২৩, ২০২৬

‘নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৩, ২০২৬

”যুদ্ধের কারণে জ্বালানি ও এলএনজি সংকট”

আগস্ট ২৩, ২০২৬
ছবি: রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও ছেলে–মেয়ে (সংগৃহীত)।

একটি গামছা, চারটি মরদেহ: রংপুরে ৪ হত্যার রহস্যে যা বলছে পুলিশ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: স্থানীয় সরকার,  পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান (সংগৃহীত)।

যথাসময়ে হবে স্থানীয় সরকার নির্বাচন: স্থানীয় সরকারমন্ত্রী

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT