চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সালমান শাহ জন্মোৎসব’ উদ্বোধন করবেন শাকিব খান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৫ অপরাহ্ণ ১৭, সেপ্টেম্বর ২০১৯
বিনোদন
A A

ঐহিত্যবাহী মধুমিতা প্রেক্ষাগৃহে সাতদিন ব্যাপী অমর নায়ক ‘সালমান শাহ জন্মোৎসব’ শুরু হচ্ছে। নন্দিত এই নায়ক অভিনীত কয়েকটি ছবিকে ঘিরে এই আয়োজনের উদ্বোধন করবেন ঢালিউড সুপারস্টার শাকিব খান।

‘সালমান শাহ জন্মোৎসব’ আয়োজন করছে ঢুলি কমিউনিকেশন। সংশ্লিষ্টরা জানায়, আগামী ২০-২৬ সেপ্টেম্বর পর্যন্ত এই উৎসবের জমকালো উদ্ভোধন হবে ১৯ সেপ্টেম্বর, সালমান শাহের জন্মদিনে। আয়োজনটি সকাল ১১ টায় উপস্থিত থেকে উদ্বোধন করবেন শাকিব খান।

এ প্রসঙ্গে শাকিব খান চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘সালমান শাহের মৃত্যুর এতগুলো বছর পরেও তিনি মানুষের কাছে সমানভাবে জনপ্রিয়। কোটি ভক্তের হৃদয়ে জায়গা করে আছেন। তার জন্মোৎসবের আয়োজন উদ্বোধন করতে সংশ্লিষ্টরা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। এটি খুব ভালো উদ্যোগ। উদ্বোধনে আমি থাকছি।’

Banglabid

শাকিব খান ছাড়াও সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। টিএম ফিল্মস নিবেদিত এই জমকালো আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গানবাংলা টিভি ও টিএম ফিল্মসের চেয়ারম্যান ও সৌন্দর্য্যবীদ ফারজানা মুন্নী, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সভাপতি ফালগুনী হামিদ প্রমুখ।

এর আগে ২০১৪ সালে ঢুলি কমিউনিকেশনসের উদ্যোগে রাজধানীর বলাকা প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয় ‘সালমান শাহ স্মরণ উৎসব’। সে বছর ৬ সেপ্টেম্বর এই নায়কের মৃত্যুবার্ষিকীকে ঘিরে আয়োজিত উৎসবটি ব্যাপক সাড়া ফেলে দেশে।

এবার ‘সালমান শাহ জন্মোৎসব’-এ প্রদর্শিত হবে একটি করে ছবি, চলবে দৈনিক তিনটি শো। ছবিগুলো হলো: কেয়ামত থেকে কেয়ামত, তোমাকে চাই, মায়ের অধিকার, চাওয়া থেকে পাওয়া, স্বপ্নের পৃথিবী, অন্তরে অন্তরে, সত্যের মৃত্যু নেই।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জুনাইদ আহমেদ পলকমধুমিতা সিনেমা হললিড বিনোদনশাকিব খানসালমান শাহ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রতিটি বিভাগেই পূর্ণাঙ্গ ক্যান্সার চিকিৎসা কেন্দ্র

পরবর্তী

নরেন্দ্র মোদির জন্মদিনে ৭০০ ফুট কেক!

পরবর্তী

নরেন্দ্র মোদির জন্মদিনে ৭০০ ফুট কেক!

বানসালির ছবিতে মোদি!

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT