চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালমান শাহ্‌র মৃত্যু নিয়ে নাটক করছেন রুবি!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৮ অপরাহ্ণ ১৯, আগস্ট ২০১৭
বিনোদন
A A
সালমান শাহ

সালমান শাহ

‘একটু বিশ্বাস করবেন না ভাবি আমার মাথা খারাপ। আমাকে বেঁচে থাকার জন্য এই নাটক করতে হয়েছে।’ বললেন রাবেয়া সুলতানা রুবি। আজ ১৯ আগস্ট শনিবার দুপুরে তিনি আবার ফেসবুক লাইভে আসেন। চিত্রনায়ক প্রয়াত সালমান শাহ্‌ হত্যা মামলার অন্যতম আসামী তিনি।

সালমান শাহ্‌র মা নীলা চৌধুরীকে উদ্দেশ্য করে রুবি বলেন, ‘সামিরা বা আমার স্বামী যদি আপনাদের কোনো কাগজপত্র হাসপাতাল থেকে দেয়, তাহলে আপনারা বিশ্বাস করবেন না। তখন বলবেন রুবিরে নিয়ে আসো। কারণ ওরা যেভাবে চাল চালিয়েছে, ওদের কথা বিশ্বাস করবেন না।’

নীলা চৌধুরীকে উদ্দেশ্য করে রুবি আরও বলেন, ‘আমারে নিয়ে যান ভাবি, আমি রাজসাক্ষী হব। আর আমার মাথা খারাপ কিনা আপনাদের পরিচিত ঢাকার কোনো ডাক্তার দিয়ে সেটা পরীক্ষা করতে পারেন। আপনি একটু বিশ্বাস করবেন না আমার মাথা খারাপ। আমার মাথা একটুও খারাপ না।’

Banglabid

রুবি জানালেন তিনি সেখানে অবৈধ ভাবে আছেন। বললেন, ‘আমার মাথা খারাপ না ভাবি। আমার মাথা সুস্থ আছে। আমার পাসপোর্ট নেই, সিটিজেনশিপের কাগজ নেই, পুলিশের কাছেও যেতে পারি না।’

সালমান শাহ ও রুবির ছবি, নাটক নিয়ে আলোচনা।. Channel i News - চ্যানেল আই নিউজ
সালমান শাহ ও রাবেয়া সুলতানা রুবি

এদিকে গত ৯ আগস্ট সকালে আরেকটি ভিডিও বার্তায় নিজের বক্তব্য থেকে সরে দাঁড়ান রুবি। তখন তিনি বলেন, ‘সালমান শাহ্‌কে খুন করা হয়েছে, নাকি সে আত্মহত্যা করেছে, তা আমি জানি না। ওই দিন আমার মাথা ঠিক ছিল না। আমি ভীত ছিলাম, তাই বলেছি।’ আর তার স্বামী চীনা নাগরিক জ্যানলিন চ্যানের জড়িত থাকার ব্যাপারে বললেন, ‘আমার স্বামীর ব্যাপারে আমি কিছু জানি না।’ রুবি এখন আছেন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায়, তার নিজের বাসায়। সেখান থেকে সালমান শাহ্‌র মৃত্যু নিয়ে তার দেওয়া একের পর এক ভিডিও বার্তা বেশ আলোচিত হয়।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর জনপ্রিয় চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহর রহস্যজনক মৃত্যু হয়। ১১/বি নিউ ইস্কাটন রোডের ইস্কাটন প্লাজার বাসার নিজ কক্ষে সালমান শাহকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। ওই সময় তার বাবা প্রয়াত কমরউদ্দিন আহম্মদ চৌধুরী একটি অপমৃত্যুর মামলা করেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাবেয়া সুলতানা রুবিসালমান শাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশের কাছে বিধ্বস্ত হারের পর বড় শাস্তির শঙ্কায় অস্ট্রেলিয়া

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সরকারের ১৮০ দিন পুর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রেস উইং আয়োজিত মত বিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী।

‘ভগ্নস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার’

আগস্ট ১৭, ২০২৬

মোজাম্মেল বাবু-শ্যামল দত্ত-ফারজানা রুপার বিষয়ে আদালতের নতুন নির্দেশনা

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ বিষয়ে ট্রাম্প বললেন ‘ওয়াও’

আগস্ট ১৭, ২০২৬
ল্যাপটপে প্রারম্ভিক রেনেসাঁ যুগের চিত্রশিল্পী আন্তোনেল্লো দা মেসিনার চুরি হওয়া একটি শিল্পকর্ম

উৎসবের রাতে জাদুঘরের ৯ কোটি ডলারের ৪ মাস্টারপিস চুরি

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT