চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালমান শাহ’র ধারেকাছে কেউ ছিল না

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৩ পূর্বাহ্ন ০৬, সেপ্টেম্বর ২০১৭
তারকাকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A
সালমান শাহ্‌

সালমান শাহ্‌

নব্বইয়ের দশকে বাংলাদেশের সিনেমাপ্রেমীদের অন্তরে জায়গা করে নিয়েছিলেন সালমান শাহ। সেসময়ে তার অভিনয়, বাচনভঙ্গি আর ব্যক্তিত্ব সবকিছুই যেন ছাপিয়ে গিয়েছিল অন্য সব হিরোদের চেয়ে। এ কারণে কৈশোরের নায়ক সালমান শাহ’র সেই কথাগুলো আজও মনে পড়ে আলোকচিত্রশিল্পী তানভীর আশিকের।

চলচ্চিত্রের এই যুবরাজের ২১ তম মৃত্যুবার্ষিকীতে ফেসবুকে স্ট্যাটাসে তিনি আরও একবার প্রিয় নায়ককে স্মরণ করে লিখেছেন:
‘‘১. তখন সবে কৈশোরে পা দিয়েছি। নাটাই বিক্রি করে ১০ টাকা দিয়ে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমাটা দেখেছিলাম। সিনেমা দেখে মৌসুমীর প্রেমে পড়লাম। আমি যাকে মনে মনে ভালোবাসতাম, সে দেখতে মৌসুমীর মতো ছিল। একটা ছুরিও কিনেছিলাম। পিতলের বাট ওয়ালা। ভেবেছিলাম বড় হয়ে প্রেমটেম করে মরে টরে যাব সালমানশাহ’র মত।

২.
বলাইদা’র কাছ থেকে তারকালোক পত্রিকা নিয়ে পড়তাম। সেখানেই হয়তো পড়েছিলাম, মৌসুমী সালমানশাহ্’র সাথে অভিনয় করবে না। ফলত আমিও সালমান শাহকে ত্যাগ করলাম। বাঁকা ত্যাড়া ওমরসানিই ভালো। যেহেতু মৌসুমী তারে চায় আবার একটু মারপিটও করে। রুবেল ছিল এক নম্বরে।

৩.
সালমান শাহর মৃত্যুর আগে আমি চারটা সিনেমা দেখছিলাম তার। ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘অন্তরে অন্তরে’, ‘মহামিলন’, ‘কন্যাদান’। ‘কন্যাদান’ ভালো লাগে নাই। সেই শুক্রবার (৬ সেপ্টেম্বর,১৯৯৬) সিনেমা দেখার ফাঁকে চারটার সংবাদে যখন জানালো সালমানশাহ আর নেই। খুব আহত হয়েছিলাম। সারাটা বিকেল প্রচণ্ড মন খারাপ ছিল। বিলিভ ইট অর নট, আমি তখন থেকেই মনে মনে সিনেমা বানাই। আমার একটা সিনেমায় সালমানশাহ, ওমরসানি আর রুবেল ছিল।

৪.
যাইহোক, সালমানশাহ’র মৃত্যুর পর সোনালী টকিজের রূপালি পর্দায় আসলো ‘স্বপ্নের পৃথিবী’। সুদীপ্ত, রফিক আর আমি দেখতে গেছিলাম। মুগ্ধ হইছিলাম সিনেমা দেখে। ‘তুমি আমার মনের মানুষ মনেরই ভেতর, তুমি আমার জান বন্ধু অন্তরের অন্তর’।
সেই থেকে সালমানশাহকে পছন্দ করলাম। তারপর সালমানশাহ’র সবগুলো সিনেমাই আমার দেখা হলো। শাবনূরকেও পছন্দ করলাম।

৫.
‘তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা, নিজেকে অামি ভুলতে পারি তোমাকে যাবে না ভোলা’ ‘আনন্দঅশ্রু’। সালমানশাহ তো সালমানশাহই। এই সিনেমা দেখে কাঞ্চিকে খুব ভালো লেগেছিলো। প্রায়ই আমার কাঞ্চির জন্য মন খারাপ হত। হাইস্কুলে পড়ি। আগের শহর ছেড়ে নতুন শহরে। তখন একটা সাইকেল ছিলো আমার। সাইকেল চালিয়ে চালিয়ে স্কুল পালিয়ে গ্রামে গ্রামে ঘুরতাম। মনে মনে কাঞ্চিকে খুঁজতাম। নিজেকে সালমান শাহ ভাবতাম।

Reneta

৬.
সালমান শাহ তার সময়ের বিশ্ব চলচ্চিত্রের সকল হিরো’র থেকে স্মার্ট ছিল, সে টম ক্রুজই হোক আর শাহরুখ খানই হোক, সালমান শাহ ছিল সালমান শাহ, তার ধারে কাছে কেউ ছিল না।’’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: সালমান শাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে চায় আমিরাত

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান অন্তত ছয় মাস যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত: আরাগচি

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে হঠাৎ স্বস্তির বৃষ্টি

এপ্রিল ১, ২০২৬

সিলেট জেলা স্টেডিয়ামের জরাজীর্ণ অবস্থা দেখে ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী

এপ্রিল ১, ২০২৬

যুক্তরাষ্ট্রে বসেই গড়লেন এক টুকরো বাংলাদেশ

এপ্রিল ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT