চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘যদি গায়ে হাত তুলতাম, তাহলে সে বাঁচতই না’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৫ অপরাহ্ন ০৯, অক্টোবর ২০১৮
বিনোদন
A A
ঐশ্বরিয়া সালমান

বহুদিন আগের কথা, ঐশ্বরিয়া রাই আর সালমান খান তখন চুটিয়ে প্রেম করছিলেন। কিন্তু সেই প্রেম টেকেনি। সম্পর্ক ভাঙার পর ঐশ্বরিয়া সালমানের বিরুদ্ধে গায়ে হাত তোলার অভিযোগ করেছিলেন। সেই সময়ে দেয়া সালমানের একটি সাক্ষাতকার নতুন করে ভাইরাল হয়েছে। আর তার কারণ হলো বলিউডের ‘মি টু’ মুভমেন্ট।

২০০২ সালের ওই সাক্ষাতকারে ঐশ্বরিয়া বলিউডে রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন। ঐশ্বরিয়া জানিয়েছিলেন, সালমান খান তার গায়ে প্রায়ই হাত তুলতেন। রেগে গেলে ফোন করে মুখে যা আসে, তাই বলতেন সালমান। এছাড়াও সহ-শিল্পীদের সঙ্গে প্রেমের সম্পর্কও রাখতেন তিনি। এতকিছুর পরও কোনো দাগ ছাড়া, কিছুই হয়নি এমন ভাব নিয়ে শুটিং এ যেতেন ঐশ্বরিয়া। আর এ কারণেই তিনি সম্পর্ক ভেঙেছেন বলে জানিয়েছিলেন।

ঐশ্বরিয়ার ওই দাবির প্রেক্ষিতে একটি সাক্ষাতকারে সালমান খানকে প্রশ্ন করা হয়েছিল, তিনি কোনো নারীর গায়ে হাত তুলেছেন কিনা? সালমান উত্তরে বলেছিলেন, ‘আমাকে এক সাংবাদিক এই প্রশ্ন আগেও করেছিলেন। তখন আমি সামনে থাকা টেবিলটিকে হাত দিয়ে আঘাত করি। টেবিলটি ভেঙে যায়। অর্থাৎ, আমি যদি কারো গায়ে হাত তুলি, তাহলে অবশ্যই রেগে গিয়ে তুলি। সমস্ত শক্তি দিয়েই আঘাত করি। আমার মনে হয় না, এতে সেই নারীর বেঁচে থাকার কথা।’

পুরো বলিউড এখন শারীরিক ও যৌন হেনস্তার বিরুদ্ধে সোচ্চার। একে একে অভিযুক্ত হচ্ছেন অনেক নামী তারকা, প্রযোজক, পরিচালক। আর এর মাঝে সালমানের পুরানো সাক্ষাতকারের ভিডিও হঠাৎ করেই সামাজিক মাধ্যম টুইটারে ভাইরাল হলো। ঐশ্বরিয়ার গায়ে হাত তোলার বিষয়ে সালমানের এমন মন্তব্য নিয়ে তাই অনেকেই সমালোচনা করছেন এবং নারীর জন্য অবমাননাকর মনে করছেন। পিঙ্ক ভিলা

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঐশ্বরিয়াচ্যানেল আই অনলাইনবলিউডমিটুসালমান খান
শেয়ারTweetPin

সর্বশেষ

গার্দিওলার মতে আর্সেনালের বিপক্ষে সিটির ম্যাচটি প্রিমিয়ার লিগ ফাইনাল

এপ্রিল ১৩, ২০২৬

হুমকির কাছে নতি স্বীকার করবে না ইরান: যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা

এপ্রিল ১৩, ২০২৬

মাদকের টাকা না পেয়ে স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগ

এপ্রিল ১৩, ২০২৬

ইরানে নতুন করে হামলার কথা ভাবছেন ট্রাম্প: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল

এপ্রিল ১৩, ২০২৬

আজ চৈত্র সংক্রান্তি: বিদায়ের সুরে নতুন বছরের আহ্বান

এপ্রিল ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT