চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গান নিয়ে সামিনা চৌধুরীর অন্যরকম যাত্রা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৮ অপরাহ্ণ ০২, ফেব্রুয়ারি ২০২১
বিনোদন
A A
সামিনা চৌধুরী গানে নতুন দিক দেখাচ্ছেন, বাংলার সংগীতপ্রেমীদের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

‘একবার যদি কেউ ভালবাসত’- বাংলা সংগীতে অসম্ভব জনপ্রিয় একটি গান। যে গানের মাধ্যমে অষ্টম শ্রেণিতে পড়াকালীনই শ্রোতাপ্রিয় হয়ে ওঠেন কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী। ওই গান দিয়ে সামিনা চৌধুরী চলচ্চিত্রে গান শুরু করলেও এরপর তিনি টেলিভিশন, রেডিও সহ সব মাধ্যমে গাইতে শুরু করেন। অডিও গানের বাজারে জনপ্রিয় নামে পরিণত হন।

‘কবিতা পড়ার প্রহর এসেছে’ গানের এই শিল্পী সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের জন্য নতুন গান নিয়ে এলেন। গানের শিরোনাম ‘মনে হয় চলে যাই দূরে কোথাও’। গানটির সংগীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার এবং গানটির সুর ও কথা লিখেছেন মো. আব্দুল বারি।

গানটি নিয়ে উচ্ছ্বসিত সামিনা নিজেও। চ্যানেল আই অনলাইনকে তিনি জানান, আব্দুল বারির লেখা ও সুরে এবং বাপ্পার সংগীতায়োজনে গানটি দারুণ হয়েছে। যারাই গানটি শুনছেন, প্রশংসা করছেন।

অনেক আগে থেকেই নিজের নামে ইউটিউব চ্যানেল করলেও আনুষ্ঠানিকভাবে এতোদিন কিছু জানাননি ‘জন্ম থেকেই জ্বলছি মাগো’র এই শিল্পী। নতুন এই গানটি প্রকাশের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে “সামিনা চৌধুরী’স স্টুডিও” নামে চ্যানেলটির ঘোষণা দিলেন তিনি।

নিজের নামে ইউটিউব চ্যানেল প্রসঙ্গে ‘আমার মাঝে নেই এখন আমি’ গানটির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই শিল্পী বলেন, নিজের নামে ইউটিউব চ্যানেল অনেক আগেই করার পরিকল্পনা ছিলো। শুরু করেও সেসময় আর এতো গুরুত্ব দেইনি। করোনার সময়টায় অনেকেই আমাকে আবারও চ্যানেলটি নিয়ে আগানোর পরামর্শ দেন। ঘরবন্দি সময়টায় চ্যানেলটায় নিয়মিত কন্টেন্ট দিলে মানুষের কাছে পৌঁছানো সম্ভব বলেও পরামর্শ দেন। সেই ভাবনা থেকেই এবার শুরু।

সামিনা চৌধুরী জানালেন, সলো গানের পাশাপাশি ছোট ছোট ভিডিও, রান্নার ভিডিওসহ আমি যে অনুষ্ঠানগুলো করি- সেসবের কিছু ফুটেজ নিয়মিতভাবে চ্যানেলটিতে দেয়া হবে।

এরআগেও এই চ্যানেলটিতে নিজের গাওয়া দুটি মৌলিক গান প্রকাশ করেন সামিনা চৌধুরী। তিনি জানান, গত বছরের ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে ‘ভুলবো না ভুলবো না কোনোদিন’ শিরোনামে একটি গান চ্যানেলটিতে রেখেছেন, এবং তারও আগে পহেলা বৈশাখ নিয়েও একটি গান নিজের এই চ্যানেলটিতে পাওয়া যাবে বলে জানান গুণী এই শিল্পী।

নিজের ইউটিউব চ্যানেল নিয়ে সামনের পরিকল্পনা জানিয়ে সামিনা চৌধুরী বলেন, এখনও নতুন গানের শুটিং করছি। আশা করছি এ মাসেই আরো একটি বা দুটি গান আমার ইউটিউব চ্যানেলে রিলিজ দিতে পারবো।

নিজের চ্যানেল ছাড়াও নিয়মিত অন্যান্য মাধ্যমে কাজ করছেন সামিনা চৌধুরী। ক’দিন আগেই কৌশিক শংকর দাসের পরিচালনায় নির্মিতব্য ‘পাঞ্চ’ সিনেমায় গীতিকার শহীদ মাহমুদ জংগির লেখা ও নকীব খানের সুরে কণ্ঠ দিয়েছেন ‘আমার বুকের মধ্যেখানে’ গানের এই শিল্পী।

মনে হয় চলে যাই দূরে কোথাও:

ট্যাগ: ইউটিউববাপ্পা মজুমদারবিজয় দিবসলিড বিনোদনশিরোনামশিল্পীসংগীতসামিনাসামিনা চৌধুরী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গরিব মানুষের কাছে বিকাশ যেন তাদের জীবনেরই অংশ: কামাল কাদীর

পরবর্তী

বার্সার সাবেক প্রেসিডেন্ট বললেন ‘দোষ আমার না’

পরবর্তী
বার্সার সাবেক প্রেসিডেন্টের সাক্ষাৎকার, ফুটবল বিষয়ে মন্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্সার সাবেক প্রেসিডেন্ট বললেন ‘দোষ আমার না’

বঙ্গবন্ধু পরিষদের মেলবোর্ন শাখার পুনর্মিলনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধু পরিষদের মেলবোর্ন শাখার নতুন কমিটির পুনর্মিলনী

সর্বশেষ

নজরুলের স্মৃতির প্রতি শ্রদ্ধায় প্রিয়াংকা গোপ ও বর্ণালীর বিশেষ গান

আগস্ট ৩০, ২০২৬

ভয়াবহ দুর্ঘটনায় অভিনেত্রী তিশার গাড়ি, বললেন যা ঘটেছিল

আগস্ট ৩০, ২০২৬

সাবেক আইজিপি এনামুল হকের মৃত্যু

আগস্ট ৩০, ২০২৬

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল আবারও পেছাল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনের সামনে ছিনতাইয়ে শিক্ষিকার মৃত্যু: প্রধান আসামি গ্রেপ্তার

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT