চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিলয়ের যে অতীত

আরেফিন তানজীব আরেফিন তানজীব
৭:৪০ পূর্বাহ্ণ ২৪, ফেব্রুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

বারো ভাষার ১২ শিল্পীর কণ্ঠে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটির সংগীতায়োজন করে নাবিদ সালেহিন নিলয় প্রশংসিত হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন তার ভিন্ন একটি চরিত্র এবং রূপও তুলে ধরছেন অনেকে।

নিলয়ের ফেসবুকে তার শেয়ার করা বেশ কিছু ছবি এবং পোস্টের স্ক্রিনশট শেয়ার করে তারা বলছেন, তার অবস্থান শুধু জামায়াত-শিবিরের ধ্বংসাত্মক কার্যক্রমের পক্ষেই ছিলো না, তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার ছবিসহ এমন মন্তব্য করেছেন যা সরাসরি নারী নেতৃত্ববিরোধী।

নিলয় ৩০ ডিসেম্বর, ২০১৩ সালে রাত ১২টা ৪৮ মিনিটে তার ফেসবুক পোস্টে বলেন: ‘গোপালগঞ্জের নাম পাল্টিয়ে দেবো’এটা মোটেও বলা হয়নি, বলা হয়েছে গোপালগঞ্জের নাম বদলে যাবে। গোপালগঞ্জ জেলার নাম আর থাকবে না। আল্লাহর গজব পড়বে আপনারা যা শুরু করে দিয়েছেন। আকাশ পাতাল পার্থক্য শুধু লাফাইলেই হবে না।

Banglabid

নিলয় ওই বছরের ১ ডিসেম্বর তানজির আহমেদ তুহীনের একটি পোস্ট ফেসবুকে শেয়ার করেন যেখানে ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে ব্যাঙ্গাত্মক কার্টুন প্রকাশ করা হয়।

এছাড়াও ২০১৩ সালে সারা বছর জুড়েই নিলয় তার ফেসবুকে জামায়াত-শিবির পরিচালিত পেজ বাঁশের কেল্লাসহ আরো কিছু পেজের পোস্ট শেয়ার করেছেন।

Reneta

এ সম্পর্কে নাবিদ সালেহিন নিলয়কে মুঠোফোনে জিজ্ঞাসা করা হলে তিনি প্রথমে ওইসব পোস্ট এবং শেয়ার তার নয় বলে দাবি করেন। পরে চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, ২০১৩ সালে আমি কি পোস্ট দিয়েছি তা এখন আমার মনে নেই।

পোস্টগুলো এখন অবশ্য আর তার ফেসবুক পেজে নেই।

এর আগে ইউটিউবে প্রচারিত গানটিতে সংগীত পরিচালক হিসেবে নাবিদ সালেহিন নিলয়ের নাম দেয়া নিয়েও অনেকে সমালোচনা করেন।

অমর গানটির সুরস্রষ্টা শহীদ আলতাফ মাহমুদের মেয়ে শাওন মাহমুদ চ্যানেল আই অনলাইনকে বলেন, নিলয় একুশের গানে সঙ্গীত পরিচালক হিসেবে তার নাম ব্যবহার করতে পারেন না। আমরা বিভিন্নভাবেই দৃষ্টি আকর্ষণ করেছি যেনো তিনি ব্যাপারটির জন্য দুঃখপ্রকাশ করেন। কিন্তু, এখনো তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় নি।

আর বারো ভাষায় গাওয়ার প্রচেষ্টাটিকে ত্রুটিযুক্ত বলে মন্তব্য করেন মুক্তিযোদ্ধা নাসিরউদ্দিন ইউসুফ বলেন।

তিনি বলেন, কাজটি ত্রুটিমুক্ত নয়। প্রথমতঃ মূল সুরকার ও গীতিকারের নাম যথাযথভাবে উল্লেখিত নাই! বাংগালীর ইতিহাসের প্রধানতম এই সংগীতের সুরকার (composer) আলতাফ মাহমুদ এবং গীতিকার (lyricist) আব্দুল গাফফার চৌধুরীর নাম সম্মানের সাথে সংগীতের প্রারম্ভে স্বীকার করে এই সংগীতায়োজন করা যেতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাবিদ সালেহিন নিলয়
শেয়ারTweetPin

সর্বশেষ

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬

মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল

আগস্ট ১৭, ২০২৬

ভক্তের ব্যানার দেখে থামলেন তারেক রহমান

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT