চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাবেক অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে শোক-শ্রদ্ধায় স্মরণ

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
১০:২৯ অপরাহ্ণ ২৭, সেপ্টেম্বর ২০২১
আদালত
A A

প্রথম মৃত্যুবার্ষিকীতে সাবেক অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে শোক- শ্রদ্ধায় স্মরণ করলেন তার দীর্ঘদিনের সহকর্মীরা।

মাহবুবে আলমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার সন্ধ্যায় অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের উদ্যোগে এক ভার্চুয়াল স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। চার ঘন্টা ধরে চলা স্মরণসভায় প্রয়াত মাহবুবে আলমকে নিয়ে স্মৃতিচারণ করেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ ও বর্তমান অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। এছাড়া স্মৃতিচারণ করেন সাবেক ও বর্তমান অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, সহকারী অ্যাটর্নি জেনারেলসহ সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাংবাদিকরা। এসময় অশ্রুসিক্ত হয়ে বাবার জন্য সবার কাছে দোয়া চান মাহবুবে আলমের ছেলে সুমন মাহবুব ও মেয়ে শিশির কণা।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান ও সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ বলেন, ‘একজন মাহবুবে আলম ছিলেন দেশের অন্যতম সেরা আইনজীবী। আইনের প্রতি নিমগ্নতা এবং তার বিনয়ী আচরণের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।’

Banglabid

অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন,’ প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম মানুষকে অকাতরে সহায়তা করে গেছেন। তিনি কখনো কটু কথা বলতেন না। তিনি ছিলেন বিনয়ী ও আদর্শবান একজন মানুষ। তাকে আমরা স্মরণ করে এগিয়ে যাবো।’

রবীন্দ্র ভক্ত মাহবুবে আলমের সান্নিধ্যে থাকা ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ আজ রবীন্দ্রনাথের গানের চরণ দিয়েই মাহবুবে আলমকে স্মরণ করে বলেন ‘আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে, দেখতে আমি পাই নি।….’

Reneta

এছাড়া ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক প্রয়াত মাহবুবে আলমকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত করার দাবী জানান। আর সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোতাহার হোসেন সাজু মাহবুবে আলমের স্মরণে একটি স্মৃতি পরিষদ গঠনের আহবান করেন।

সাবেক অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম গত বছরের এই দিনে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান। দেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা মাহবুবে আলম ২০০৯ সালের ১৩ জানুয়ারিতে দেশের ১৫তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাটর্নি জেনারেল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাষ্ট্রপতির সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের সাক্ষাত

পরবর্তী

মোস্তাফিজদের রাজস্থানের দিনটা ভালো কাটল না

পরবর্তী

মোস্তাফিজদের রাজস্থানের দিনটা ভালো কাটল না

করোনা

একদিনে সর্বোচ্চ মৃত্যু রাশিয়াতে, সর্বোচ্চ আক্রান্ত যুক্তরাষ্ট্রে

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাসের চাপায় প্রাণ গেল দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন মাস কাদায় আটকে থাকা চার মহিষকে উদ্ধার করলেন ইউএনও

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT