চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ ঢাকায় শুরু ১১ ডিসেম্বর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১১ পূর্বাহ্ণ ১০, ডিসেম্বর ২০২১
ফুটবল, স্পোর্টস
A A

ভুটান ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ দিয়ে আগামীকাল (১১ ডিসেম্বর) সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের পর্দা উঠবে। প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টে পাঁচটি দেশ অংশ নেবে। এবারের আসরের সবগুলো ম্যাচ আয়োজিত হবে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহিদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে।

উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে নেপাল। প্রতিদিন দুইটি করে ম্যাচ মাঠে গড়াবে। ২২ ডিসেম্বর হবে ফাইনাল ম্যাচ।

গত বৃহস্পতিবার আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, এবারের আসরে সফল হতে তারা আশাবাদী। অনূর্ধ্ব-১৮ সাফ চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। তবে এবারের আসরে ভারত ফেভারিট সেটিও বাকি প্রতিপক্ষরা মনে করছে।

বাংলাদেশ দলের কোচ গোলাম রাব্বানি ছোটন বলেন, আমাদের অনূর্ধ্ব-১৫, অনূর্ধ্ব-১৮, অনূর্ধ্ব-১৯ এবং সিনিয়র টিম একসাথে ট্রেনিং করেছে। জিম সেশন তিন ভাগে বিভক্ত হয়ে করেছে। আমাদের ডেভেলপমেন্ট কার্যক্রম প্রতিনিয়তই চলছে। মেয়েরাও উন্নতি করছে।

অধিনায়ক মারিয়া মান্দা সংবাদ সম্মেলনে বলেন, আমরা অনূর্ধ্ব-১৮ সাফ চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন ছিলাম। সেই ধারাবাহিকতা ধরে রাখতে চাই।

নিজের আশার কথা জানিয়ে সহ-অধিনায়ক আঁখি খাতুনও বলেন, প্রতিটি ম্যাচই আমরা ভালো খেলতে চাই। সব খেলোয়াড় ফিট আছে। আমরা ভালো খেলা দেশবাসীকে উপহার দিতে চাই।

Reneta

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ বাংলাদেশের ম্যাচের সূচি:

১১ ডিসেম্বর: বাংলাদেশ বনাম নেপাল (সন্ধ্যা ৭টা)

১৩ ডিসেম্বর: বাংলাদেশ বনাম ভুটান (বিকাল ৩টা)

১৭ ডিসেম্বর: বাংলাদেশ বনাম ভারত (বিকাল ৩টা)

১৯ ডিসেম্বর: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা (সন্ধ্যা ৭টা)

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাজেট বিষয়ে যে প্রত্যাশা এনসিপি নেতাদের

মে ২১, ২০২৬

অবসর ভেঙে ফেরা নয়্যারকে নিয়ে বিশ্বকাপে যাচ্ছে জার্মানি

মে ২১, ২০২৬

প্রযুক্তিসেবায় প্রতিবন্ধীদের অগ্রাধিকার: আইসিটি মন্ত্রী

মে ২১, ২০২৬

আনসার সমাবেশে জিয়া–খালেদার সাজে অংশগ্রহণকারী, আগেও দেখা গেছে এমন দৃশ্য

মে ২১, ২০২৬
ছবি: প্রতিনিধি

পর্তুগালে ২৭ মে পবিত্র ঈদুল আজহা

মে ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT