চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সাত ভাই চম্পা’র বিশেষ পর্ব ইউটিউবে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২০ পূর্বাহ্ণ ২৪, ফেব্রুয়ারি ২০১৮
বিনোদন
A A

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) চ্যানেল আইয়ের পর্দায় বিশেষ পর্ব প্রচারের মাধ্যমে শুরু হয়েছে মেগা টিভি সিরিজ ‘সাত ভাই চম্পা’। রাত ৮টায় ৫২ মিনিটের বিশেষ পর্ব প্রচারিত হয়েছে চ্যানেল আইতে। একই চ্যানেলে ৩০০ পর্বের ধারাবাহিকটি নিয়মিত প্রচারিত হবে ২৮ ফেব্রুয়ারি থেকে প্রতি সপ্তাহে বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার রাত আটটায়।

১১ হাজার বর্গফুটের সেটে ৫২টি জোনে ২০০ শিল্পীর ৩০০ পর্বের  এই মহাকাব্য তৈরি হয়েছে সম্পূর্ণ দেশি আঙ্গিকে। বাংলাদেশের প্রথম নিজস্ব মেগা টেলিভিশন সিরিজ ‘সাত ভাই চম্পা’ অঙ্গ-বঙ্গ-কলিঙ্গ তিন রাজ্যের গল্প নিয়ে তৈরি। যার কেন্দ্রীয় চরিত্র হিসেবে আবির্ভূত হবেন সাত ভাইয়ের এক বোন চম্পাবতী ওরফে চম্পা।

‘ময়মসিংহ গীতিকা’র বাংলা লোকগাথা ‘সাত ভাই চম্পা’র অবলম্বনে নির্মিত এই মেগা টিভি সিরিজটির ফেসবুক পেজ ( https://www.facebook.com/Saat-Bhai-Champa) থেকে প্রতিনিয়ত জানানো হচ্ছে আপডেট।

টেলিভিশনের পর্দায় যারা দেখার সুযোগ পাবেন না কিংবা কোনভাবে বাদ পড়ে যাবে একটি পর্ব; এবার তাদের জন্যও আছে সুখবর। ‘সাত ভাই চম্পা’ দর্শক দেখতে পাবেন চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলেও। ইতোমধ্যে নাটকটির প্রথম পর্ব চলে এসেছে ইউটিউবে।

মেগা টিভি সিরিজ ‘সাত ভাই চম্পা’ পরিচালনা করছেন রিপন নাগ। গল্প তৈরি করেছেন রিপন নাগ ও নাজাকাত খান। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নাজাকাত খান ও ইমতিয়াজ সজীব। প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম।

ইউটিউবে ‘সাত ভাই চম্পা’

ট্যাগ: রিপন নাগ
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

ঢাকা শহরের যানজটের সমস্যা সমাধানে উদ্যোগ কম

পরবর্তী

কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত

পরবর্তী
সড়ক দুর্ঘটনা

কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত

আফ্রিদির ‘শৈল্পিক ক্যাচে’ বুঁদ ক্রিকেটবিশ্ব

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT