চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিব-মুশফিকের ফিফটি, দুইশ ছুঁল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫০ অপরাহ্ণ ০২, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

কেনিংটন ওভালে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ৩০ ওভারেই দুইশর কাছে পৌঁছে গেছে বাংলাদেশ। ওভার প্রতি রানরেট ছয়ের উপরে! তৃতীয় উইকেট জুটিতে শতরান যোগ করে পথ দেখাচ্ছেন দুই অভিজ্ঞ সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। ফিফটি পূর্ণ করেছেন দুজনই।

বাংলাদেশ- ২০০/২ (৩২)

৫৪ বলে ৫ চার ও এক ছক্কায় ফিফটি পাওয়া সাকিব ব্যাট করছেন ৬৫ রানে। সঙ্গী মুশফিক ফিফটি ছুঁয়েছেন ৫২ বলে। ৬ চারের সাহায্য উইকেটরক্ষক-ব্যাটসম্যানও অপরাজিত ৬৪ রানে।

ওভার প্রতি ৬ করে এগোলে ৩০৪, ৭ এগোলে ৩৩৭, আর ৮ করে হলে ৩৭০! আপাতত এই হল বাংলাদেশের সম্ভাব্য স্কোর। সাউথ আফ্রিকার বিপক্ষে বল তাড়িয়ে তাড়িয়ে পিটিয়ে দারুণ গতিতে এগোচ্ছে টাইগাররা। তাতে প্রোটিয়াদের তিনশ পেরোনো লক্ষ্য ছুঁড়ে দেয়া অসম্ভব মনে হচ্ছে না।

এদিন টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার। উদ্বোধনী জুটিতে এনে দেন ৬০ রান।

হাল্কা চোট নিয়ে মাঠে নামা তামিম শুরুতে অস্বস্তিতে থাকলেও সৌম্য ছিলেন বেশ উজ্জ্বল। শুরু থেকেই খেলেছেন হাত খুলে। এর মধ্যে লুনগি এনগিডির দুই ওভারে হাঁকিয়েছেন টানা দুটি করে চার।

Reneta

সঙ্গীকে হাত খুলতে দেখে তামিমও শুরু করেছিলেন। কিন্তু আন্দিলে ফেলুকোয়ওর প্রথম ওভারের দ্বিতীয় বলে উইকেটের পেছনে কুইন্টন ডি ককের হাতে ক্যাচ সাজঘরে ফিরতে হয় তাকে। থামে ২৯ বলে ১৬ রানের ইনিংস।

সৌম্য তার কিছুপরেই ফিরেছেন। বাউন্সারে পরাস্ত হয়ে। মরিসের বলে হুক করতে যেয়ে ব্যাটের পেছনে গ্লাভস ছুঁয়ে ক্যাচ ওঠে, ডি কক অসাধারণভাবে ডাইভ দিয়ে সেটি তালুবন্দী করেন। থামে ৯ চারে ৩০ বলে ৪২ রানের ঝলমলে ইনিংসটি। ওয়ানডে ক্রিকেটে টানা চার ফিফটির কীর্তি অল্পের জন্য হয়েছে হাতছাড়া।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বিশ্বকাপ-২০১৯বিশ্বকাপে বাংলাদেশমুশফিকসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

মেয়র মামদানির সঙ্গে অভিনয়, যা বললেন জায়েদ

মে ২৩, ২০২৬

যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের আবেদনে কঠোর বিধিনিষেধ; দেশে ফিরে করতে হবে আবেদন

মে ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

নাসীরুদ্দীন পাটওয়ারীর উপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা

মে ২২, ২০২৬

বছরখানেকের মধ্যে বাংলাদেশকে ১৫০-১৬০’র নিচে আনতে চান থমাস

মে ২২, ২০২৬

তিন বিভাগে পুরস্কার পেলেন হামজা

মে ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT