চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকার রায় ফাঁস: অবশেষে বিচার শুরু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৭ পূর্বাহ্ণ ১৫, ফেব্রুয়ারি ২০১৬
অন্যান্য, আদালত
A A

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের সাকা চৌধুরীর মামলার রায়ের ‘খসড়া’ ফাঁস মামলায় তার স্ত্রী-পুত্র-আইনজীবীসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেছেন ট্রাইব্যুনাল। এর মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

সোমবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক কেএম শামসুল আলম এ চার্জ গঠন করে আগামী ২৮ মার্চ সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেন।

দশবারের চেষ্টায় অবশেষে এ মামলার বিচার শুরু হলো। এদিন আসামিদের পক্ষে মামলা থেকে অব্যাহতির আবেদন করা হলেও বিচারক তা নাকচ করে দেন। আসামিদের পক্ষে অন্য আইনজীবীদের সঙ্গে এ মামলার অন্যতম আসামি ব্যারিস্টার ফখরুল ইসলামও শুনানি করেন।

Banglabid

রাষ্ট্রপক্ষে শুনানি করেন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি অ্যাডভোকেট নজরুল ইসলাম শামীম। শুনানির সময় আসামি ফারহাদ কাদের চৌধুরী, ছেলে হুমাম কাদের চৌধুরী ও ব্যারিস্টার ফখরুল ইসলাম ট্রাইব্যুনালে হাজির ছিলেন।

এছাড়াও ট্রাইব্যুনালের কর্মচারী ফারুক আহমেদ, নয়ন আলী ও সাকার ম্যানেজার মাহবুবুল আহসানকে জেলহাজত থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুরু থেকেই পলাতক রয়েছেন ব্যারিস্টার ফখরুলের জুনিয়র মেহেদী হাসান।

এদিন সালাউদ্দিন কাদের চৌধুরীর ম্যানেজার মাহবুবুল আহসানকে জামিন দেন ট্রাইব্যুনাল। এর আগে প্রায় একই অজুহাতে (অসুস্থতা) নবম বারেও চার্জ শুনানি করতে পারেননি ট্রাইব্যুনাল।

Reneta

গত ১৪ জানুয়ারি, ২৯ নভেম্বর, ১৫ অক্টোবর ও ৫ অক্টোবরেও অসুস্থতার অজুহাতে সময়ের আবেদন করেছিলো আসামিপক্ষ। এর আগে গত ৫ অক্টোবর হাজিরা দাখিল করেও তা প্রত্যাহার করে নিয়ে অসুস্থতার কারণে ট্রাইব্যুনালে আসতে পারেননি অজুহাতে সময়ের আবেদন দাখিল করেন ফারহাদ কাদের চৌধুরী। অথচ ওইদিন জামিনে থাকা আসামি সাকা চৌধুরীর স্ত্রী ফারহাদ কাদের চৌধুরী ও ছেলে হুমাম কাদের চৌধুরী ট্রাইব্যুনালে এসে হাজিরা দাখিল করেছিলেন।

গত ২৮ আগস্ট মামলাটিতে আত্মসমর্পণকরা দুই আসামিসহ ৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর মো. শাহজাহান।

মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১৩ সালের ১ অক্টোবর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদেরকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। তবে রায় ঘোষণার আগেই সাকা চৌধুরীর স্ত্রী ও তার পরিবারের সদস্য এবং আইনজীবীরা রায় ফাঁসের অভিযোগ তোলেন। তারা ‘রায়ের খসড়া কপি’ সংবাদকর্মীদের দেখান।

ট্রাইব্যুনালের রেজিস্ট্রার একেএম নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে ওই বছরের ২ অক্টোবর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে শাহবাগ থানায় মামলা করেন। তাতে ট্রাইব্যুনালের পরিচ্ছন্নতাকর্মী নয়ন আলী ও সাঁটলিপিকার ফারুক হোসেন ওই বছর ১০ অক্টোবর নয়ন আলী এবং ১৩ অক্টোবর ফারুক স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সাকা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৯শ তরুণীকে এক বন্ধুর ভ্যালেন্টাইন শুভেচ্ছা

পরবর্তী

সাকার রায় ফাঁস: অবশেষে বিচার শুরু

পরবর্তী

পথশিশু-কর্মজীবী শিশুদের জন্যও ব্যাংকিং সেবা

পথশিশু-কর্মজীবী শিশুদের জন্যও ব্যাংকিং সেবা

সর্বশেষ

‘নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৩, ২০২৬

”যুদ্ধের কারণে জ্বালানি ও এলএনজি সংকট”

আগস্ট ২৩, ২০২৬
ছবি: রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও ছেলে–মেয়ে (সংগৃহীত)।

একটি গামছা, চারটি মরদেহ: রংপুরে ৪ হত্যার রহস্যে যা বলছে পুলিশ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: স্থানীয় সরকার,  পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান (সংগৃহীত)।

যথাসময়ে হবে স্থানীয় সরকার নির্বাচন: স্থানীয় সরকারমন্ত্রী

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই স্পেলিং স্টার: বিভাগীয় বাছাই শুরু ৩১ আগস্ট

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT