চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাউথ আফ্রিকা থেকে জরুরি প্রয়োজন ছাড়া দেশে না আসার পরামর্শ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১১ অপরাহ্ণ ০১, ডিসেম্বর ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাক্ষাৎকারে বসে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ মোকাবিলার লক্ষ্যে সাউথ আফ্রিকা ও এর প্রতিবেশি দেশগুলো থেকে জরুরি প্রয়োজন ছাড়া কাউকে দেশে না আসার পরামর্শ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

তিনি বলেন: যেকোন জরুরি প্রয়োজনে তারা বাংলাদেশে আসতে পারেন। তবে কোনো জরুরি প্রয়োজন না থাকলে আমরা তাদের কয়েকদিন পরে আসার পরামর্শ দিচ্ছি।

আগামী ৪ থেকে ৫ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠেয় বিশ্ব শান্তি সম্মেলন বিষয়ে বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন হয়। এসময় বিভিন্ন প্রশ্নের জবাব দেন পররাষ্ট্রমন্ত্রী। সেসময় এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন: সেই অঞ্চলে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন প্রাদুর্ভাবের কারণে এই মুহূর্তে বাংলাদেশিদের ভ্রমণ নিরুৎসাহিত করার জন্য ইতোমধ্যে ঢাকা থেকে সাউথ আফ্রিকা এবং এর প্রতিবেশি দেশগুলোর বাংলাদেশ মিশনসমূহে বার্তা পাঠানো হয়েছে।

ড. মোমেন সতর্ক করে দিয়ে বলেন: এই দেশগুলো থেকে জরুরি প্রয়োজনে যদি কাউকে দেশে আসতে হয়, তাকে ওমিক্রন মোকাবিলায় সরকারের পদক্ষেপের অংশ হিসাবে বাধ্যতামূলকভাবে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।

ট্যাগ: ওমিক্রনকরোনাভাইরাসপররাষ্ট্রমন্ত্রীসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নারীর প্রতি সহিংসতা রোধে ‘৯৯৯’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে

পরবর্তী

ঢাকায় বোমা আতংকে ফ্লাইটের জরুরি অবতরণ, তল্লাশি চলছে

পরবর্তী
মালয়েশিয়া এয়ারলাইন্সের বিমান আকাশে উড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় বোমা আতংকে ফ্লাইটের জরুরি অবতরণ, তল্লাশি চলছে

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়া এয়ারলাইন্সের বিমান. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় জরুরী অবতরণ করা ফ্লাইটে বোমা নেই, নিরাপদ ঘোষণা

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT