চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সহজ উপায়ে সুন্দর করে তুলুন ঘরটি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৩ পূর্বাহ্ণ ১০, মার্চ ২০১৬
অন্যান্য
A A

ঘর সুন্দর তো, মন সুন্দর। এই কথার আর বিকল্প নেই। ঘর সুন্দর করে গোছানো থাকলে মন এমনিতেই ভালো হয়ে উঠে। তবে ঘর গোছানোকে খুব বেশি ঝামেলার কাজ বলে মনে করবেন না। বরং ঘরটাকে সুন্দর করে গোছাতে মাত্র কয়েকটি ছোট ছোট টিপস মেনে চলুন দেখবেন ঘরের সৌন্দর্য এমনিতেই বেড়ে গেছে। 

জেনে নিন তেমনই কিছু টিপস।

পরিচ্ছন্নতা: পরিস্কার পরিচ্ছন্নতা সুন্দর ঘরের প্রথম শর্ত। তবে একা হাতে সবটাই পরিষ্কার করতে গেলে আপনার বিরক্তির মাত্রা বাড়বে। চেষ্টা করুন বাড়ির সবাই মিলে ঘর পরিষ্কার করার। আর ঘর পরিচ্ছন্ন করার সময় কিছু মজার কাজ করতে পারেন যেমন গান শুনতে শুনতে ঘর পরিষ্কার ইত্যাদি। তাহলে দেখবেন ঘর পরিষ্কারে তেমন কষ্ট মনে হবে না। অন্তত বিছানা আর কাপড়চোপড় সবসময় গুছিয়ে রাখতে পারলেই ঘর অনেকটা পরিচ্ছন্ন দেখা যায়।

ফাঁকা ঘর: ঘরে চেষ্টা করুন যতটা সম্ভব কম জিনিসপত্র রাখতে। পুরনো অপ্রয়োজনীয় জিনিস রাখলে একসময় আপনার ঘরই ভরপুর হয়ে উঠবে জঞ্জালে। যেসব জিনিস আরো ছোট আকারে সংরক্ষণ করা সম্ভব হবে চেষ্টা করুন সেগুলো সেভাবেই করতে। আর যেগুলো আর কখনো প্রয়োজন হবে না সেসব ফেলে দিন। দেখবেন ওজন কমালে যেমন মুক্তি অনুভব করেন তেমনই বোধ করবেন। ঘরটাকেও তো একটু স্বস্তিতে রাখা দরকার।

পরিচ্ছন্ন রঙ: ঘরের দেয়ালে বা আসবাবে এমন কিছু রঙ ব্যবহার করুন যেগুলো ঘরটাকে পরিচ্ছন্ন লুক এনে দেবে। ঘরকে উজ্জ্বল করে তুলবে এমন রঙের ব্যবহার আপনার ঘরের সৌন্দর্য বাড়ানোর কাজে অতুলনীয়। পুরো বাড়ি রঙ করার মতো অবস্থা যদি না থাকে তাহলে শুধু বসার ঘরের একটা দেয়াল বা রান্নাঘরের একটা দেয়াল রঙ করে দেখুন। বদলটা নিজেই টের পাবেন। নিমেষেই ঘরটাতে খানিক পরিবর্তন আনতে এর জুড়ি মেলা ভার।

ভেঙে যাওয়া জিনিসপত্র: দরজার তালাটা বা বিদ্যুতের সংযোগ লাইন নষ্ট হয়ে গিয়ে থাকলে সেসব ঠিক করার ব্যবস্থা করুন। তাহলে দেখবেন আপনার নিজেরও ভালো লাগতে শুরু করেছে। ঘর নিয়ে বাড়তি টেনশনে আর থাকতে হবে না। 

Reneta

ঘরে সবুজের ছোঁয়া: নিজের ঘর সুন্দর করে তুলতে চাইলে সেটাকে সবুজ করে তোলার কোনো বিকল্প নেই। ঘরে জায়গায় জায়গায় চেষ্টা করুন সুন্দর কিছু ইনডোর প্ল্যান্ট রাখতে। দেখবেন দিন শেষে ঘরে ফিরলে মনটা ভরে যাচ্ছে প্রশান্তিতে। সবুজের মধ্যে শ্বাস নিতেও স্বস্তি পাচ্ছেন । আর চোখও তো রেহাই পাচ্ছে বাড়তি যন্ত্রণার হাত থেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঘর সাজানোলাইফস্টাইল
শেয়ারTweetPin

সর্বশেষ

ফাইনাল হারের দায় নিজের কাঁধে নিলেন বাটলার

জুন ৬, ২০২৬

জার্মানির শিরোপা পুনরুদ্ধারের মিশন, বাধা ইকুয়েডর-আইভরি কোস্ট

জুন ৬, ২০২৬

নয়াদিল্লির যন্তর মন্তরে সমাবেশ করেছেন ‘ককরোচ জনতা পার্টি’র সমর্থকরা

জুন ৬, ২০২৬

৭ সাংবাদিককে এ্যাগ্রো ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড দিয়েছে প্রাণ-আরএফএল গ্রুপ

জুন ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

কুমিল্লায় বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

জুন ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT