চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরিয়ে নেয়া হলো ‘কমান্ডো’র টিজার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৭ অপরাহ্ণ ২৮, ডিসেম্বর ২০২০
বিনোদন
A A

সদ্য মুক্তি দেয়া হয় পশ্চিমবঙ্গের দেব অভিনীত ও শামীম আহমেদ রনী পরিচালিত বাংলাদেশি ছবি ‘কমান্ডো’র টিজার। যা মুক্তির পর পরই ব্যাপক সমালোচনার মুখে পড়ে। শেষ পর্যন্ত নেতিবাচক মন্তব্যের কারণে ছবির টিজারটি দেব তার ফেসবুক ও ইউটিউব চ্যানেল থেকে সরিয়ে নিয়েছেন।

‘কমান্ডো’ ছবির পরিচালক শামীম আহমেদ রনী চ্যানেল আই অনলাইনকে খবরটি জানিয়ে বলেন, টিজারের কিছু অংশ দেখে দেশের ধর্মপ্রাণ মুসলিমরা কষ্ট পেয়েছেন। আমি এবং আমার প্রযোজক তাদের বলতে চাই, আমাদের কোনও উদ্দেশ্য ছিল না পবিত্র কলেমা কিংবা ইসলামের অবমাননা।

পরিচালক রনী বলেন, পুরো ছবিটা দেখলে উল্টো সবাই বুঝতে পারবে আমরা ইসলামকে শান্তির ধর্ম হিসেবেই দেখিয়েছি। বরং যারা অপব্যাখ্যা করে ‘কমান্ডো’ ছবিটি তাদের বিরুদ্ধে।

এই পরিচালক আরো বলেন, আমি বা আমার প্রযোজক সেলিম খান দুজনেই মুসলিম। ইসলামের জন্য অবমাননা করা হয় এমন কিছু আমরা কখনোই করিনি, করবোও না। তবুও ধর্মপ্রাণ মুসলমানদের অনুভূতিতে অনিচ্ছাসত্ত্বেও আঘাত করায় আমি, আমার টিম দুঃখ ও ক্ষমা চাইছি।

শামীম আহমেদ রনী বলেন, সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘কমান্ডো’র টিজারটি দেবের চ্যানেল থেকে সরিয়ে দিয়েছি। যারা টিজারটি ডাউনলোড করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন, তাদেরকেও সরিয়ে নেয়ার জন্য অনুরোধ করছি।

‘কমান্ডো’ ছবির মাধ্যমে প্রথমবার বাংলাদেশের ছবিতে অভিনয় করছেন দেব। তার নায়িকা জাহারা মিতু। আসন্ন ঈদুল ফিতরে ছবিটি মুক্তির কথা রয়েছে।

প্রযোজক সেলিম খান চ্যানেল আই অনলাইনকে বলেন, ইসলামের বিপক্ষে নয়, জঙ্গীবাদের বিপক্ষেই কমান্ডো ছবির প্রেক্ষাপট। ১ জানুয়ারি নতুনভাবে ‘কমান্ডো’র টিজার উন্মুক্ত করা হবে।

ট্যাগ: কলকাতাদেববাংলাদেশমুসলিমলিড বিনোদনশাপলা মিডিয়াশামীম আহমেদ রনীসেলিম খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রথম দফায় ২৪ পৌরসভায় নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে: ইসি

পরবর্তী

করোনাভাইরাস: যুক্তরাষ্ট্রে আবারও মৃত্যুর মিছিল

পরবর্তী
করোনাভাইরাস

করোনাভাইরাস: যুক্তরাষ্ট্রে আবারও মৃত্যুর মিছিল

ডু প্লেসিস ১৯৯, প্রোটিয়াদের লিড ২২৫

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬

পর্তুগালে দারুল উলূম মুরারিয়া মাদ্রাসার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আগস্ট ২৮, ২০২৬

আবারও পিছিয়ে জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT