চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সরকার সাম্প্রদায়িকতার অস্ত্র দিয়ে গণতন্ত্রকামীদের ধ্বংস করতে চায়’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৯ অপরাহ্ণ ৩১, অক্টোবর ২০২১
- সেমি লিড, রাজনীতি
A A
বাংলাদেশে নারীর ও শিশুর অধিকার নিয়ে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িকতার অস্ত্র দিয়ে গণতন্ত্রকামীদের ধ্বংস করতে চায় ক্ষমতাসীনরা। 

‘‘আমি বিশ্বাস করি ঐক্যবদ্ধ আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে আমাদের যে লক্ষ্য- গণতান্ত্রিক সমাজ, গণতান্ত্রিক রাষ্ট্র তা ফিরিয়ে আনতে পারব। আমি অত্যন্ত আশাবাদী, অবশ্যই আমরা জয়ী হব।’’

রোববার ৩১ অক্টোবর রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত ‘অসাম্প্রদায়িক বাংলাদেশ: আজকের প্রেক্ষাপট ও আমাদের করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি একথা বলেন।

Banglabid

মির্জা ফখরুল বলেন, আমি অত্যন্ত আশাবাদী। কারণ এই দেশের মানুষ কখনও ব্যর্থ হয়নি। তারা বার বার সংগ্রাম করেছে। বার বার জয়ী হয়েছে। হয়তো কিছুদিনের জন্য আমরা পেছনে থাকতে পারি। কিন্তু কখনও আমরা পরাজিত হইনি।

তিনি বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানো হয়েছে তার উদ্দেশ্য হলো সরকারের ক্ষমতাকে দীর্ঘায়িত করা। সামনে যে নির্বাচন নির্বাচন খেলা আসছে, তাতে আবার জয়ী হওয়া। এই সরকার ২০১২ সালে অত্যন্ত সুকৌশলে তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করে দিয়ে দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করেছে। সেদিন থেকে দেশে সহিংসতা-অস্থিরতা পাকাপোক্তভাবে গেড়ে বসেছে।

মির্জা ফখরুল আরও বলেন, আমরা খুব পরিষ্কার করে তখনও বলেছি, এখনও বলছি, আওয়ামী লীগ সরকারের অধীনে কখনও কোনো নির্বাচন সুষ্ঠু ও অবাধ হতে পারে না। বর্তমানে দেশে যতগুলো সঙ্কট তৈরি হচ্ছে, সবকিছুর মূলে গণতন্ত্রহীনতা। তাই আমাদের গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে। অন্যতায় এসব সঙ্কট থেকেই যাবে। এই মুহূর্তে পরিবর্তন চাই। কিন্তু সেই পরিবর্তন ঘটাতে হলে সবার আগে তরুণ ও যুবকদের এগিয়ে আসতে হবে।

Reneta

নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্য সচিব নিপুণ রায় চৌধুরী। আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, আব্দুল আওয়াল মিন্টু, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপি নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, গৌতম চক্রবর্তী, জহির উদ্দিন স্বপন, ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপি-মির্জা ফখরুলমির্জা ফখরুল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পূজামণ্ডপে হামলা-ভাঙচুর: আগাম জামিন নেয়া চার আসামিকে আত্মসমর্পণের নির্দেশ

পরবর্তী

সেফটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ২ রোহিঙ্গার মৃত্যু

পরবর্তী
সেফটিক ট্যাংক ঢাকনা ঢাকনা ঢাকনা ঢাকনা ঢাকনা ঢাকনা ঢাকনা ঢাকনা ঢাকনা ঢাকনা ঢাকনা ঢাকনা ঢাকনা ঢাকনা ঢা. Channel i News - চ্যানেল আই নিউজ

সেফটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ২ রোহিঙ্গার মৃত্যু

করোনায় আরও ৬ জনের মৃত্যু, শনাক্তের হার ১.২২ শতাংশ

সর্বশেষ

চলচ্চিত্রে সুদিন ফেরানোর ডাক

আগস্ট ২২, ২০২৬

বড় অঙ্কের অর্থদণ্ডের মুখে প্রিন্স হ্যারি

আগস্ট ২২, ২০২৬

ফিফার সবুজ সংকেত, আসিয়ান কাপ খেলবে বাংলাদেশ 

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তি ৬৮৭, নেই মৃত্যু

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT