চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকার গঠনের প্রস্তুতিতে ইমরান, নতুন নির্বাচন চান অন্যরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩১ পূর্বাহ্ণ ২৮, জুলাই ২০১৮
আন্তর্জাতিক
A A
পাকিস্তানের জাতীয় নির্বাচন-ইমরান খান

পাকিস্তানে জাতীয় নির্বাচন শেষে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ছোট দলগুলোকে নিয়ে ইমরান খান সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছেন; অন্যদিকে নির্বাচনে অংশ নেয়া প্রায় প্রতিটি রাজনৈতিক দলই নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে নতুন করে নির্বাচনের দাবি তুলেছে।

শুক্রবার নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলন করে ৬৪ আসন পেয়ে দ্বিতীয় হওয়া নওয়াজ শরীফ ও শাহবাজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)। এ সংবাদ সম্মেলনে পাকিস্তান মুসলিম লীগ ছাড়াও মুত্তাহিদা মজলিস-ই-আমলসহ (এমএমএ) বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা যৌথভাবে ফল জালিয়াতির অভিযোগ করেন।

অবশ্য শুক্রবার সকালেই পিএমএল-এন প্রার্থী শাহবাজ শরীফ বলেছিলেন, ইমরান খানের বিজয় মেনে নিলেও নির্বাচনের ফল নিয়ে তার আপত্তি রয়ে গেছে। তার দল নতুন পার্লামেন্টে অংশ নেবে বলেও জানান তিনি।

ওই সংবাদ সম্মেলনে অংশ না নিলেও পৃথক সংবাদ সম্মেলনে নিহত সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে ব্যর্থতার অভিযোগ তুলেছে। অনতিবিলম্বে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করেছেন পিপিপি’র চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি।

তবে এসব কিছুর পরও সাবেক তারকা ক্রিকেটার ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সরকার গঠনের জন্য প্রস্তুতি নিচ্ছে নানাভাবে। ফল ঘোষণার ঢিলেঢালা প্রক্রিয়ায় এ পর্যন্ত ঘোষিত ১৬৭টি আসনের মধ্যে ১১৫টি আসন পেয়েছে দলটি। সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পেতে অন্তত ১৩৭টি আসন পেতে হতো।পাকিস্তানের জাতীয় নির্বাচন-ইমরান খান

কিন্তু এখনো তা না পাওয়ায় জোট গঠনের উদ্দেশ্যে কমবেশি আসন পাওয়া অন্যান্য বেশ কিছু দলের সঙ্গে আলোচনা করছেন পিটিআই নেতা জাহাঙ্গির তারিন। ইতোমধ্যে মুত্তাহিদা কওমি মুভমেন্ট-পাকিস্তানের (এমকিউএম-পি) আহ্বায়ক ড. খালিদ মকবুল সিদ্দিকির সঙ্গে ফোনে কথা বলেছেন তিনি।

এরপরই এমকিউএম-পি ঘোষণা দেয় যৌথ সংবাদ সম্মেলনে অংশ না নেয়ার। অথচ একদিন আগেই দলটি নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছিল।

এর কিছু সময় পর ডনের পক্ষ থেকে পিপিআইয়ের সঙ্গে যোগাযোগ করা হলে দলের মুখপাত্র ফরিদ চৌধুরী দাবি করেন, পিটিআই ১৩৭টির বেশি আসনের ব্যবস্থা করতে সফল হয়েছে। সুতরাং দলটি এখন সরকার গঠন করতে পারবে।

ট্যাগ: লিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জাতীয় বৃক্ষরোপণ অভিযান সফলে নানান কর্মসূচি

পরবর্তী

জরিমানা দিয়ে জেল মুক্তি রোনালদোর

পরবর্তী

জরিমানা দিয়ে জেল মুক্তি রোনালদোর

ওয়াইফাই স্পিড বাড়ানোর ৫টি উপায়

সর্বশেষ

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT