চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকারের সাফল্য জনগণ দেখে, বিএনপি দেখতে পায় না: কৃষিমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৮ অপরাহ্ণ ১১, জানুয়ারি ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশের রাজনৈতিক নেতারা সরকারের সাফল্য উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো: আব্দুর রাজ্জাক বলেছেন, আওয়ামী লীগ সরকারের সাফল্য বিএনপি দেখতে পায় না। কিন্তু এদেশের জনগণ দেখতে পায়, আর সেজন্য জনগণ বার বার আওয়ামী লীগকে নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত করে।

মঙ্গলবার সকালে রাজধানীর ইস্কাটনে সুইড বাংলাদেশ বিদ্যালয় মাঠে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ১৯ নং ওয়ার্ডের ইউনিট আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

‘বর্তমান সরকারের সফলতা বলতে কিছু নেই’ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে কৃষি মন্ত্রী বলেন, চোখে ঠুলি পরে থাকলে ও কানে তুলা গুঁজে রাখলে বর্তমান সরকারের সাফল্য দেখতে পাবেন না। আপনিতো বাসা থেকে বের হয়ে হাতিরঝিল দিয়ে যান, পদ্মাসেতুর পাশ দিয়ে দেশের দক্ষিণাঞ্চলে যান- এগুলো কী চোখে পড়ে না? আপনার নিজের বাড়ি উত্তরবঙ্গে, যেখানে বিএনপির শাসনামলে মঙ্গা লেগে থাকত। সেখানে এখন কোন খাদ্য সংকট নেই, মঙ্গা চিরতরে দূর হয়েছে। বাড়ি যাওয়ার সময় এ সাফল্য কী দেখতে পান না?

Banglabid

সম্মেলনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া ১৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সরোয়ার হোসেনের সঞ্চালনায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সহ-সভাপতি আব্দুস সাত্তার মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোরশেদ হোসেন কামাল প্রমুখ বক্তব্য রাখেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগকৃষিমন্ত্রীপদ্মাসেতুবিএনপি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পেপে ও রামোসের বিপক্ষে তেতে ওঠতেন মেসি: ডুডেক

পরবর্তী

ঢাকা আবাহনীর ডাবল শিরোপা উদযাপন

পরবর্তী
ঢাকা আবাহনী ডাবল শিরোপা উদযাপন, খেলোয়াড়রা উল্লাসে ভাসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা আবাহনীর ডাবল শিরোপা উদযাপন

Bangladeshi officials and attendees at a formal event wearing masks. Channel i News - চ্যানেল আই নিউজ

খুনি যুদ্ধাপরাধী দুর্নীতিবাজদের কোন স্থান বাংলার মাটিতে হবে না: প্রধানমন্ত্রী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দিন শেষে ক্লান্তি শুধু শরীরে নয়, মনে জমে কেন?

আগস্ট ২৩, ২০২৬

‘টক্সিক’-এর প্রচারণা অনুষ্ঠানে যশকে দেখতে গিয়ে আহত ২ ছাত্র

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

স্লিপার বাসের বৈধতার দাবিতে বনানীতে সড়ক অবরোধ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মুখোশধারীদের গুলি-ককটেল হামলা, পথে থাকা স্কুলশিক্ষকসহ আহত ৩

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

লাইসেন্সবিহীন অটোরিকশা বন্ধের সিদ্ধান্ত, গাছের গুঁড়ি ফেলে চালকদের অবরোধ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT