গুণী কথাসাহিত্যিক রাবেয়া খাতুন ও সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ৮৭তম জন্মবার্ষিকী আজ। অসামান্য সৃষ্টিকর্মের মাধ্যমে প্রয়াত এই দুই সাহিত্যিক পাঠকদের কাছে আজও সমান জনপ্রিয়। রাবেয়া খাতুনের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলা একাডেমি আজ ‘রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার’ দেবে দু’জন কথাসাহিত্যিককে।






